পানি সেচে পুকুরের মাছ ধরা হয়েছে। এরপরও কাদায় লুকিয়ে থাকতে পারে দু-চারটি। সেসব মাছের খোঁজে শিশুরা। কামদেবপুর এলাকা, রংপুর, ২১ ডিসেম্বরভুট্টাখেতে একসঙ্গে মুলার চাষ করেছেন অনেক কৃষক। বিক্রির জন্য এখন খেত থেকে মুলা তুলছেন দুই কৃষক। চর কৃষ্ণপুর, অম্বিকাপুর, ফরিদপুর, ২১ ডিসেম্বর খাবারের খোঁজে একটি শামুকখোল পাখি। বরমী, শ্রীপুর, গাজীপুর, ২১ ডিসেম্বররান্নার জন্য নিজেদের খেত থেকে পেঁয়াজের ফুল তুলছে দুই শিশু। শীত মৌসুমে সবজি হিসেবে পেঁয়াজের ফুলের বেশ কদর রয়েছে। মোস্তফা ডাংগি, অম্বিকাপুর, ফরিদপুর, ২১ ডিসেম্বর
বিজ্ঞাপন
ভৃঙ্গরাজ ফুলে বসেছে প্রজাপতি। সোনাডাঙ্গা, খুলনা, ২১ ডিসেম্বর হাওরাঞ্চলে শুরু হয়েছে বোরো রোপণ। তাই এখন ব্যস্ত হাওর পারের কিষান-কিষানিরা। বাড়ির পাশে বীজতলা থেকে বোরো চারা তুলছেন এক নারী। বাইশটিলা এলাকা, সিলেট, ২১ ডিসেম্বর
বিজ্ঞাপন
সংসদ নির্বাচনের প্রচারে বেড়েছে মাইকের চাহিদা। মাইক নিয়ে যাচ্ছেন একজন। মমিনপুর এলাকা, রংপুর, ২১ ডিসেম্বর হাওরে পানি কমেছে। বাড়ির পাশের হাওরে নেমে জাল দিয়ে মাছ শিকার করছেন এক ব্যক্তি। ছবিটি বাকগুল হাওর, সিলেট, ২১ ডিসেম্বর ঘুরে ঘুরে প্লাস্টিকের গামলা-বালতি বিক্রি করেন এই ব্যক্তি। জলপাড়া এলাকা, রংপুর, ২১ ডিসেম্বরসিলেট অঞ্চলের বিভিন্ন হাওরে বোরো রোপণ শুরু হয়েছে। দল বেঁধে হাওরে বোরো ধানের চারা রোপণ করছেন কৃষকেরা। চরচরিকান্দি হাওর, সিলেট, ২১ ডিসেম্বর বাঁশের তৈরি বই রাখার তাক ফেরি করে বিক্রি করেন এই ব্যবসায়ী। রাজশাহী বিশ্ববিদ্যালয়, ২১ ডিসেম্বরউড়ে উড়ে ক্লান্ত ভুবন চিলটি বিশ্রাম নিতে বসেছে বহুতল ভবনের ছাদের রেলিংয়ে। দেওভোগ এলাকা, নারায়ণগঞ্জ, ২১ ডিসেম্বর মাটির তৈরি থালাবাসন তৈরি করে রোদে শুকাচ্ছেন এক নারী। পালপাড়া, রংপুর, ২১ ডিসেম্বর জমিতে বোরো ধানের চারা রোপণ করা হয়েছে। পোকামাকড়ের আক্রমণ থেকে রক্ষা করতে জমিতে ছাই ছিটিয়ে দিচ্ছেন কৃষক আলাউদ্দিন। ভপালপাড়া এলাকা, কুমিল্লা, ২১ ডিসেম্বর আলু তোলা শেষ। এরপরও নতুন ফসলের জন্য খেত প্রস্তুত করার সময় দু–একটি আলু বেরিয়ে আসে। সেগুলোই কুড়াচ্ছে কয়েক শিশু। ঈশ্বরপুর এলাকা, রংপুর, ২১ ডিসেম্বর জৈব সার হিসেবে মুরগির বিষ্ঠার খুব চাহিদা। মুরগির খামার থেকে বিষ্ঠা পলিথিনে মুড়িয়ে জমিতে ব্যবহারের জন্য কিনে নিয়ে যাচ্ছেন অনেকেই। বলরামপুর এলাকা, রংপুর, ২১ ডিসেম্বরশর্ষেখেত ঘুরে ঘুরে পরিচর্যা করছেন দুই কৃষক। হরিয়ান এলাকা, পবা, রাজশাহী, ২১ ডিসেম্বর