সবুজ লতায় ফুটেছে হলুদ করলা ফুল। মুজগুন্নী, খুলনা, ২২ ফেব্রুয়ারিনীল–গলা ফিদ্দা সাধারণত জলের ধারের তৃণভূমি, ক্ষুদ্র ঝোপ; শীত মৌসুমে উঁচু ঘাসবন, নলতল, পতিত জমি, কচুরিপানার ঝোপে বিচরণ করে। সচরাচর একাকী থাকে। তবে রাতে অন্য পাখিদের সঙ্গে থাকে। এরা আমাদের দেশে সব সময় বাস করে না। শীতের কয়টা মাস বসবাস করে। কালীরকোল, পাবনা, ২২ ফেব্রুয়ারিপাকা পাকা টমেটো বিক্রি করছেন এক বিক্রেতা। গল্লামারি, খুলনা, ২২ ফেব্রুয়ারিকদিন বাদেই আসছে পবিত্র রমজান। এ সময় শরবতের জন্য চাহিদা বেড়ে যায় গুড়ের। তাই জমি থেকে আখ কেটে নিয়ে যাওয়া হচ্ছে গুড় তৈরি করতে। মাহমুদনগর, পাবনা, ২২ ফেব্রুয়ারি
বিজ্ঞাপন
মেঘনা-গোমতী সেতুর টোল প্লাজা থেকে গৌরীপুর পর্যন্ত ১০ কিলোমিটার এলাকায় দেখা দেয় তীব্র যানজট। বারপাড়া, দাউদকান্দি, কুমিল্লা, শুক্রবার রাত সাড়ে ১২টাবিস্তীর্ণ বীজ পেঁয়াজের মাঠ। কিন্তু মৌমাছির দেখা নেই। তাই হাত দিয়ে ফুলে নেড়ে নেড়ে পরাগায়ন করছেন কিষান–কিষানিরা। গোবিন্দপুর, অম্বিকাপুর, ফরিদপুর, ২২ ফেব্রুয়ারি
বিজ্ঞাপন
শিমুল ফুলে এসে বসেছে শালিক পাখি। পিয়ারপুর, কৈজুরী, ফরিদপুর, ২২ ফেব্রুয়ারিসিলেট সার্কিট হাউসের সামনে যত্রতত্র পার্কিং করে রাখা হয় যানবাহন। এসব যানবাহনের কারণে কালীঘাট পাইকারি বাজার থেকে সার্কিট হাউস পর্যন্ত দিনভর এমন যানজট লেগে থাকে। সার্কিট হাউসের সামনের সড়ক, সিলেট, ২২ ফেব্রুয়ারিখাবার খুঁজতে ধান খেতে এসেছে এক জোড়া মুরগি। তরফমেরু, গাবতলী, বগুড়া, ২২ ফেব্রুয়ারিসিলেটের ঐতিহ্যের স্মারক কিনব্রিজ। ব্রিজের ওপর দিয়ে অনেক দিন ধরে ভারী যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এই সুযোগে সেতুর ওপর বিভিন্ন পণ্যের পসরা নিয়ে বসেন হকাররা। এতে ব্রিজ পারাপারে ভোগান্তিতে পড়ে পথচারীরা। কিনব্রিজ, সিলেট, ২২ফেব্রুয়ারিভুট্টাখেত থেকে গবাদিপশুর জন্য ঘাস সংগ্রহ করছেন নারীরা। উনচুরকী, গাবতলী, বগুড়া, ২২ ফেব্রুয়ারিপবিত্র রমজান মাস উপলক্ষে সাহ্রি ও ইফতারের সময়সূচিসহ ক্যালেন্ডার তৈরিতে ব্যস্ত বাইন্ডিংস হাউসের কারিগরেরা। শহীদ রিদ্দিক সড়ক, গোপালপুর, পাবনা, ২২ ফেব্রুয়ারিবাজারে এসে সবজি বিক্রি করছেন এক পাহাড়ি নারী। শশী দেওয়ানপাড়া, রাঙামাটি, ২২ ফেব্রুয়ারিধান খেতে সার ছিটাচ্ছেন এক কৃষক। তবে মাত্রাতিরিক্ত সারের প্রয়োগ ফসল, পরিবেশ ও মানবদেহের জন্য ক্ষতিকর। কুহালং, বান্দরবান, ২২ ফেব্রুয়ারিকাপ্তাই হ্রদ থেকে ছোট চিংড়ি আহরণ করে রাঙামাটি শহরের বনরুপা সমতা ঘাটে বিক্রি করতে যাচ্ছেন এক মৎস্যশিকারি। বনরুপা, রাঙামাটি, ২২ ফেব্রুয়ারি