একঝলক (১১ আগস্ট ২০২৫)

শাপলা তুলে বাজারে বিক্রির জন্য ভ্যানে সাজিয়ে রাখছেন দুজন। পারাইরচক, সিলেট, ১১ আগস্ট
ছবি: আনিস মাহমুদ
জাল ফেলে মাছ ধরছেন এক জেলে। দোবাগীর হাওর, দক্ষিণ সুরমা, সিলেট, ১১ আগস্ট
ফুটেছে হলুদ রাধাচূড়া ফুল। আলালপুর, ময়মনসিংহ, ১১ আগস্ট
পাতার ফাঁকে বসে আছে একটি ঘুঘু পাখি। লিচু বাগান, রাঙামাটি, ১১ আগস্ট
সকালবেলায় পাহাড়ের কোলে মেঘ জমেছে। ফুরমোন, রাঙামাটি, ১১ আগস্ট
কচুরিপানার মধে৵ একটি ডাহুক পাখি। সরকারি আজিজুল হক কলেজ ক্যাম্পাস, বগুড়া, ১১ আগস্ট
পথের ধারে ফুটে আছে লজ্জাবতী ফুল। মালগ্রাম, বগুড়া, ১১ আগস্ট
গাছের ডালে বসে আছে জোড়া শালিক। গার্হস্থ্য অর্থনীতি কলেজ ক্যাম্পাস, খুলনা, ১১ আগস্ট
পথের ঢালুতে জমে থাকা বৃষ্টির পানিতে মশার বিচরণ। কেসিসি মার্কেট, খুলনা, ১১ আগস্ট
মৌসুমের শেষ দিকেও গাজীপুর জেলা থেকে কাঁঠালের চালান যাচ্ছে দেশের বিভিন্ন স্থানে। জৈনাবাজার, শ্রীপুর, গাজীপুর। ১১ আগস্ট
সড়কের এক পাশে বালু রাখায় যান চলাচল বিঘ্নিত হচ্ছে। গৌরীপুর বাজার, দাউদকান্দি, কুমিল্লা, ১১ আগস্ট
বীজতলা থেকে আমন ধানের চারা তুলে মাঠে রোপণ করতে যাচ্ছেন দুই কৃষক। কবিরপুর, ফরিদপুর, ১১ আগস্ট
বাগানে ফুটে আছে শ্বেতকাঞ্চন। রণতিথা, রায়গঞ্জ, সিরাজগঞ্জ, ১১ আগস্ট
পদ্মার ভাঙনের কবলে পড়েছে শরীয়তপুরের জাজিরা উপজেলার মঙ্গল মাঝি-সাত্তার মাদবর বাজার। জাজিরা, শরীয়তপুর, ১১ আগস্ট
শীতকালীন সবজি ফুলকপির চারায় পানি দিচ্ছেন নার্সারি শ্রমিক। মিঠাপুকুর, রংপুর, ১১ আগস্ট
আগাম জাতের শিমগাছে ফুল ফুটেছে। ভিকনপুর, মিঠাপুকুর, রংপুর, ১১ আগস্ট
আমন ধান রোপণে ব্যস্ত সময় পার করছেন কিষান- কিষানিরা। কৃষক বীজতলা থেকে ধানের চারা তুলছেন আর কিষানি ধান রোপণের জন্য খেত প্রস্তুত করছেন। বোকাইল, গেরদা, ফরিদপুর, ১১ আগস্ট
তাঁতে মারমাদের ব্যবহৃত গবং (ওড়না) তৈরিতে ব্যস্ত সময় কাটাচ্ছেন এক তাঁতশিল্পী। আমতলী পাড়া, বান্দরবান, ১১ আগস্ট
প্লাস্টিকের ঘুড়ি ওড়ানোর চেষ্টায় শিশু সিয়াম হোসেন। বুড়বুড়িয়া, বুড়িচং, কুমিল্লা, ১১ আগস্ট