একঝলক(০৬ ফেব্রুয়ারি, ২০২৩)

শিখো-প্রথম আলো জিপিএ-৫ প্রাপ্ত কৃতী সংবর্ধনা অনুষ্ঠানে বিভিন্ন রাইডে আনন্দে মেতেছে শিক্ষার্থীরা। শহীদ জিয়া শিশুপার্ক, রাজশাহী, ৬ ফেব্রুয়ারি
ছবি: শহীদুল ইসলাম
শীতকাল প্রায় শেষের দিকে হলেও রাত ও ভোরে বেশ ঠান্ডা পড়ে। সকালে রোদের অপেক্ষায় তাই জবুথবু হয়ে বসে আছে ধূসর বক। চরশিবরামপুর, হেমায়েতপুর, পাবনা, ৬ ফেব্রুয়ারি
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার দুদুয়ার খালে পানি নেই। তাই সেচ সংকটে পড়েছে ৩০০ একর জমির বোরো আবাদ। সেচ না দিতে পারায় ফেটে যাওয়া খেত দেখাচ্ছেন কৃষক। রুপাকুড়া গ্রাম, নালিতাবাড়ী, শেরপুর, ৬ ফেব্রুয়ারি
কাঁচা মরিচ বিক্রির জন্য ঢাকার কারওয়ান বাজারে নিয়ে যাচ্ছেন ব্যবসায়ী। ছয়আনি, মেঘনা, কুমিল্লা, ৬ ফেব্রুয়ারি
সিলেটে প্রথম আলো বন্ধুসভার আয়োজনে ও সিলেট সিটি করপোরেশনের সহযোগিতায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে চলছে ১১ দিনব্যাপী ‘সিলেট বইমেলা’। সিলেট, ৬ ফেব্রুয়ারি
আমগাছে এসেছে মুকুল। নবগ্রাম রোড, বরিশাল, ৬ ফেব্রুয়ারি
মাঘের শেষে বিদায় নিচ্ছে শীত। প্রকৃতিতে বইছে বসন্তের হাওয়া। বসন্তকে স্বাগত জানাতে ফুটেছে শিমুল ফুল। শিমুলের ডালে কাঠশালিকের বিচরণ জানান দিচ্ছে বসন্ত সন্নিকটে। কুশিঘাট, সিলেট, ৬ ফেব্রুয়ারি
ঘন কুয়াশায় এক মোটরসাইকেল আরোহী হেডলাইট জ্বালিয়ে রেলক্রসিং পার হচ্ছেন। মার্কাস মসজিদসংলগ্ন রেল ক্রসিং, সরিষাবাড়ী, জামালপুর, ৬ ফেব্রুয়ারি
পাবনায় চলছে একুশে বইমেলা। স্কুল ছুটির পর মেলায় এসে বই দেখছে খুদে শিক্ষার্থীরা। স্বাধীনতা চত্বর, পাবনা, ৬ ফেব্রুয়ারি
মোংলায় ধারণক্ষমতার বেশি যাত্রী নিয়ে ট্রলারগুলো এভাবে নদীতে চলাচল করে। ৬ ফেব্রুয়ারি
অসহায় মা ও শিশুদের আশ্রয়ের ঠিকানা শিশু পল্লী প্লাসের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন অনুষ্ঠানে মশাল হাতে মাঠ প্রদক্ষিণ করছেন প্রতিষ্ঠাতা ব্রিটিশ নারী প্যাট্রিসিয়া এন ভিভিয়ান কার। টেংরা, শ্রীপুর, গাজীপুর, ৬ ফেব্রুয়ারি
ওএমএস–এর চালের জন্য দীর্ঘ লাইনে দাঁড়িয়েছেন সাধারণ মানুষ। সকাল ১০টা, ব্যাপারীপাড়া, চট্টগ্রাম, ৬ ফেব্রুয়ারি
খেত থেকে পাইকাররা আকার অনুযায়ী বেগুন কিনে নিয়ে যাচ্ছেন ১৫ থেকে ২০ টাকা দরে। মানিকদিহি গ্রাম, সদর উপজেলা, চুয়াডাঙ্গা, ৬ ফেব্রুয়ারি
গাছের ডালে শুয়ে বিশ্রাম নিচ্ছে একটি বানর। এর পাশেই বসে আরেকটি বানর খাবারের জন্য অন্য কোথাও যাওয়ার পরিকল্পনা করছে। বেতছড়ি, কাউখালী, রাঙামাটি, ৬ ফেব্রুয়ারি
রাজশাহী, গাজীপুরসহ বিভিন্ন অঞ্চল থেকে আসা নানা জাতের বড়ইয়ের পসরা নিয়ে বসেছেন বিক্রেতা আবদুল সোবাহান। এসব বড়ই ৬০ থেকে ১০০ টাকা কেজিতে বিক্রি করছেন তিনি। দ্বিগুবাবুর বাজার, নারায়ণগঞ্জ, ৬ ফেব্রুয়ারি
কুমিল্লা ইউসুফ হাই স্কুলের ১৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় মনোমুগ্ধকর শারীরিক কসরত প্রদর্শন করে শিক্ষার্থীরা। কুমিল্লা, ৬ ফেব্রুয়ারি
সকাল থেকে ঘন কুয়াশায় ঢেকে আছে ঠাকুরগাঁও। এর সঙ্গে শীতের তীব্রতাও বেড়েছে। কুয়াশায় দূরপাল্লার বাসসহ অন্য যান দিনের বেলাতেও লাইট জ্বালিয়ে চলাচল করছে। আর্ট গ্যালারি মোড়, পৌর শহর, ঠাকুরগাঁও, ৬ ফেব্রুয়ারি
কুয়াশা জড়ানো শীতের সকালে জমিতে হালচাষ করতে যাচ্ছেন এক চাষি। চব্বিশহাজারী এলাকা, রংপুর, ৬ ফেব্রুয়ারি
ট্রাক্টর দিয়ে ধানের জমি তৈরি করছেন এক ব্যক্তি। পাশেই খাবারের সন্ধানে ঘুরে বেড়াচ্ছে বক। কাইমাগিলি বিল, রংপুর, ৬ ফেব্রুয়ারি