আমন ধান রোপণের জন্য কলের লাঙল দিয়ে খেত প্রস্তুত করছেন কৃষক সোহাগ শেখ। শোভারামপুর, অম্বিকাপুর, ফরিদপুর, ১০ আগস্টছুটির দিনে ফুটবল খেলায় মেতেছে কিশোরেরা। সরকারি আলিয়া মাদ্রাসা মাঠ, সিলেট, ১১ আগস্টমশার কয়েল তৈরির একটি উপকরণ কাঠের ভুসির। কয়েল ফ্যাক্টরিতে সরবরাহের জন্য স মিল থেকে কাঠের ভুসি সংগ্রহ করে নিয়ে যাচ্ছেন এক ব্যবসায়ী। বদরপুর, কৈজুরী, ফরিদপুর, ১০ আগস্টমোটরসাইকেলের চার আরোহীর কারও মাথায় হেলমেট নেই। ঢাকা-সিলেট মহাসড়ক, চণ্ডীপুল, দক্ষিণ সুরমা, সিলেট, ১১ আগস্ট
বিজ্ঞাপন
সাতসকালে দল ধরে কাজে যাচ্ছেন কৃষকেরা। হিমাইতপুর, পাবনা, ১১ আগস্টঘরে বসে নকশিকাঁথা বুনছেন মিনি বেগম। বগিলা, শিবগঞ্জ, বগুড়া, ১১ আগস্ট
বিজ্ঞাপন
পাটকাঠি থেকে ছাড়ানোর পর পাট ধুয়ে সড়কের পাশে রোদে শুকাতে দিচ্ছেন এক কিষানি। বদিউজ্জামান ব্যাপারীপাড়া, গোয়ালন্দ, রাজবাড়ী, ১১ আগস্টখেত পরিচর্যার কাজ করছেন নারী-পুরুষেরা। তাঁরা এই কাজে দিনে ২৫০ টাকা করে মজুরি পান। শালিখা, শাজাহানপুর, বগুড়া, ১১ আগস্টগোবিন্দগঞ্জ-দিনাজপুর মহাসড়কে বগুড়া থেকে দিনাজপুরগামী মাছের খাবারবোঝাই একটি ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারাল ট্রাকটি উল্টে যায়। বাজিতপুর, ভাদুরিয়া, নবাবগঞ্জ, ১১ আগস্টপুকুরে নেমে পানি নিয়ে খেলছে দুই শিশু। আফিলগেট, ফুলতলা উপজেলা, খুলনা, ১১ আগস্ট কয়েক দিনের বৃষ্টিতে জমিতে পানি জমেছে। তাই তড়িঘড়ি করে আমন ধানের চারা রোপণ করছেন চাষিরা। ভিকনপুর, মিঠাপুকুর, রংপুর, ১১ আগস্টহ্যাচারি থেকে ট্রাকে করে মাছের পোনা নিয়ে যাচ্ছেন ব্যবসায়ীরা। শিরোমনি বাইপাস সড়ক, খুলনা, ১১ আগস্টবৃষ্টির জমে থাকা পানিতে ফুটবল খেলায় মেতেছে শিশুরা। নাসিরাবাদ, মিঠাপুকুর, রংপুর, ১১ আগস্টঢাকা-খুলনা মহাসড়কে চলছে নিষিদ্ধ তিন চাকার যান। চলন্ত নছিমনে বসে মুঠোফোনে কথা বলছেন চালক। বদরপুর, ফরিদপুর, ১১ আগস্টডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ক্রমেই বাড়ছে। বাইরে থেকেও আসছে অনেক রোগী। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, ১১ আগস্টবিএনপির গণমিছিলটি আবুল হোটেল মোড়েই শেষ হবে। তাই সেখানে পুলিশ সতর্ক অবস্থান নেয়। মালিবাগ, ঢাকা, ১১ আগস্টবিএনপির গণমিছিল কর্মসূচিতে নেতা–কর্মীরা। মালিবাগ, ঢাকা, ১১ আগস্ট‘বিএনপি–জামায়াতের নির্বাচন বানচালের ষড়যন্ত্রের’ বিরুদ্ধে শান্তি সমাবেশে আওয়ামী লীগের নেতা। আমির কমপ্লেক্স, তিন নম্বর সেক্টর উত্তরা, ১১ আগস্ট‘বিএনপি-জামায়াতের নির্বাচন বানচালের ষড়যন্ত্রের’ বিরুদ্ধে শান্তি সমাবেশে আওয়ামী লীগের নেতা–কর্মীদের একাংশ। আমির কমপ্লেক্স, তিন নম্বর সেক্টর উত্তরা, ১১ আগস্ট