একঝলক (১৪ আগস্ট, ২০২৩)

খেত থেকে মুলা তুলছেন এক দম্পতি। এই মুলা ধোয়ার পর তা আড়তে পাইকারিতে বিক্রি করা হবে। কৈজুরী শ্রীপুর, লক্ষ্মীপুর, আটঘরিয়া, পাবনা, ১৪ আগস্ট
ছবি: হাসান মাহমুদ
বাজারে আসছে শুরু করেছে মৌসুমি ফল কতবেল। কতবেলসহ অন্য ফল বিক্রি করছেন এক ব্যবসায়ী। ধর্মসাগর পার, কুমিল্লা নগর, ১৪ আগস্ট
একসঙ্গে উড়ে বেড়াচ্ছে দুটি প্রজাপতি। এই প্রজাপতির নাম কালিম। উপজেলা চত্বর, সুজানগর, পাবনা, ১৪ আগস্ট
পোকার আক্রমণ থেকে ধানখেত রক্ষায় বালাইনাশক দিচ্ছেন কৃষক আমিনুল ইসলাম। মধ্যম বিজয়পুর গ্রাম, দক্ষিণ উপজেলা, কুমিল্লা সদর, ১৪ আগস্ট
বৃষ্টি হলেই মুক্তারপুর সেতুর ঢালে পানি জমে। বৃষ্টি বেশি হলে পুরো সড়ক পানিতে তলিয়ে যায়। তখন ঝুঁকি নিয়ে চলাচল করে যানবাহন। মুক্তারপুর স্ট্যান্ড এলাকা, মুন্সিগঞ্জ, ১৪ আগস্ট
কয়েক দিনের টানা বৃষ্টিতে নিচু জমিতে পানি জমেছে। সেখানে ঠেলা জাল দিয়ে মাছ ধরতে নেমেছে তিন শিশু। করুয়াপাড়া এলাকা, নিকলী, কিশোরগঞ্জ, ১৪ আগস্ট
জমি থেকে ধান কেটে নেওয়া হয়েছে আগেই। এখন গরুকে খাওয়ানোর জন্য জমি থেকে খর নিচ্ছেন কৃষকেরা। মাইলাগী, ঘিওর উপজেলা, মানিকগঞ্জ, ১৪ আগস্ট
নানান ফলের পসরা সাজিয়ে ক্রেতার অপেক্ষায় বিক্রেতা। রিকাবীবাজার, সিলেট নগর, ১৪ আগস্ট
সিলেট নগরের বিভিন্ন এলাকায় বিশুদ্ধ খাবার পানির সংকট রয়েছে। সড়কের পাশের টিউবওয়েল থেকে খাবার পানি সংগ্রহ করে নিয়ে যাচ্ছেন দুই নারী। মধুশহীদ এলাকা, সিলেট নগর, ১৪ আগস্ট
দোকানের সামনে পুরোনো টায়ারের স্তূপ। সেখানে জমে আছে বৃষ্টির পানি। এমন স্থানে জন্ম নিতে পারে এডিস মশা। হুমায়ুন রশীদ চত্বর এলাকা, সিলেট নগর, ১৪ আগস্ট
গাছ থেকে ডাব কিনে তা নিজেই সংগ্রহ করেন আকরাম শেখ। পরে তিনি এই ডাব বাজারে বিক্রি করেন। ডাব বিক্রি শেষে সংসারের বাজার নিয়ে বাড়ি ফিরছেন তিনি। দৌলতপুর, খুলনা, ১৪ আগস্ট