একঝলক (২১ জানুয়ারি ২০২৬)

মটরশুঁটি ফুলে জমে আছে শিশিরবিন্দু। নারাইছড়ি, রাঙামাটি, ২১ জানুয়ারি
ছবি: সুপ্রিয় চাকমা
বাড়ির সিঁড়িতে বসে সকালের নরম রোদ পোহাচ্ছে বিড়ালটি। ধানগড়া, রায়গঞ্জ, সিরাজগঞ্জ, ২১ জানুয়ারি
খেতে দল বেঁধে কাজ করছেন পাহাড়ি নারীরা। দীঘিনালা, খাগড়াছড়ি, ২১ জানুয়ারি
খেতে হলুদ আভা ছড়িয়ে ফুটে আছে মিষ্টিকুমড়ার ফুল। নওগাঁ, মানিকগঞ্জ, ২১ জানুয়ারি
খেত থেকে মটরশুঁটি তুলছেন চাষি। সাপছড়ি মধ্যপাড়া, রাঙামাটি, ২১ জানুয়ারি
সাঙ্গু নদের পানি কমে মাঝে চর জেগেছে। এতে প্রায়ই নৌযান চলাচল বাধার সম্মুখীন হচ্ছে। নিউ গুলশান, বান্দরবান, ২১ জানুয়ারি
নদীর তীরে শর্ষেখেত। নাড়ুয়ামালা সেতু এলাকা, গাবতলী, বগুড়া, ২১ জানুয়ারি
বাড়ির আঙিনায় বসে কোমর তাঁতে পিনন (হাদি) বুনছেন তঞ্চগ্যা এক তরুণী। তংপ্রু তঞ্চগ্যাপাড়া, বান্দরবান, ২১ জানুয়ারি
নছিমনে খড় চাপিয়ে চলেছেন চালক। সিটি বাইপাস সড়ক, খুলনা, ২১ জানুয়ারি
আগাম জাতের শিমের ফলন শেষ। তাই সেই গাছ ও গাছের গোড়ার ঢিবি কেটে ধান লাগানোর জন্য জমি প্রস্তুত করছেন কৃষক। জোত আদম, দাপুনিয়া, পাবনা, ২১ জানুয়ারি
বিদ্যুতের তারে বসে আছে মাছরাঙা পাখি। দেয়ানা, খুলনা, ২১ জানুয়ারি
চোখজুড়ানো শর্ষে ফুলের মধ্য দিয়ে চলেছেন এক গৃহিণী। খোদাইরপুর, পাবনা, ২১ জানুয়ারি
চলছে ঐতিহ্যবাহী ঘোড়দৌড়। হরিপুর, মেলান্দহ, জামালপুর, ২১ জানুয়ারি
জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান নির্বাচিত হওয়ায় নগরে আনন্দ শোভাযাত্রা করে রাজশাহী কলেজ। কলেজ গেটের সামনে, রাজশাহী, ২১ জানুয়ারি
গুমের মামলায় বর্তমান ও সাবেক সেনা কর্মকর্তাদের আদালতে হাজির করা হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল চত্বর, ঢাকা, ২১ জানুয়ারি
বিদ্যাদেবী সরস্বতীর পূজার শেষ পর্যায়ের প্রস্তুতিতে প্রতিমার গায়ে রংতুলির আঁচড় দিচ্ছেন প্রতিমাশিল্পীরা। দাড়িয়াপাড়া, সিলেট, ২১ জানুয়ারি
ঘুরে ঘুরে শুকনা ডালপালা সংগ্রহ করেছেন তিনি। দেয়ানা, খুলনা, ২১ জানুয়ারি
প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করা হয়। ঝিনাইদহ, ২১ জানুয়ারি
পানি কমে আসা ইছামতী নদীতে নৌকায় বসে মাছ শিকারে নেমেছেন শৌখিন মাছশিকারিরা। নাড়ুয়ামালা সেতু এলাকা, গাবতলী, বগুড়া, ২১ জানুয়ারি