দেয়ালের ওপরে কালো পিঁপড়ার দল। স্যার ইকবাল সড়ক, খুলনা, ১৩ আগস্টতিন শ টাকা মজুরি নির্ধারণের দাবিতে সারা দেশে ধর্মঘট পালন করছেন চা–শ্রমিকেরা। এ সময় ঘণ্টাখানেক ঢাকা–সিলেট আঞ্চলিক মহাসড়ক অবরোধ করেন তাঁরা। চৌমোহনা চত্বর, শ্রীমঙ্গল, মৌলভীবাজার, ১৩ আগস্ট
বিজ্ঞাপন
পানির অভাবে খেতের কাছে পাট জাগ দিতে পারছেন না কৃষকেরা। ১৫–২০ কিলোমিটার দূরের রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর এলাকা থেকে কৃষকেরা পরিচিত ব্যক্তিদের মাধ্যমে পাট এনে জাগ দিচ্ছেন। দুদুখানপাড়া, উজানচর, গোয়ালন্দ, রাজবাড়ী, ১৩ আগস্ট
বিজ্ঞাপন
ফলের নাম রাম্বুটান। আকার ও মানভেদে ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৪০০ টাকায় বিক্রি হচ্ছে বিদেশি প্রজাতির এ ফল। বনরূপা, রাঙামাটি, ১৩ আগস্টফুটবল বিশ্বকাপকে সামনে রেখে রাজধানীর বনানী লেকসংলগ্ন রাস্তায় করা হয়েছে বিশ্বকাপ ফুটবল নিয়ে গ্রাফিতি। বনানী, ঢাকা, ১৩ আগস্টঐতিহ্যবাহী মসলিন তৈরির প্রযুক্তি ও মসলিন কাপড় পুনরুদ্ধার প্রকল্পের হ্যান্ড স্পিনিং কার্যক্রম চলছে। চরকা দিয়ে রেশম থেকে মসলিন সুতা তৈরি হচ্ছে। প্রায় ২০০ নারী এই সুতা তৈরির কাজে নিয়োজিত। সোনাপুর গ্রাম, মাধাইয়া, চান্দিনা, কুমিল্লা, ১৩ আগস্টহালিপ্রতি ডিমের দাম বেড়েছে ১৫ টাকা। দেশে এর আগে কখনো এত দামে মানুষকে ডিম কিনতে হয়নি বলে জানিয়েছেন খামারি ও ব্যবসায়ীরা। বেশি দামে ডিম কিনছেন এক ক্রেতা। নিউমার্কেট, কুমিল্লা, ১৩ আগস্টযমুনার তীরে মাছ শিকারের জন্য জাল ফেলছেন এক ব্যক্তি। শেখপাড়া, সারিয়াকান্দি, বগুড়া, ১৩ আগস্টযমুনা নদীর তীরে নৌকা তৈরি করছেন এক কারিগর। এই নৌকা তৈরিতে খরচ হয় ৬০ থেকে ৮০ হাজার টাকা। কড়ইতলা, সারিয়াকান্দি, বগুড়া, ১৩ আগস্টপাইকারি বাজার থেকে সবজি কিনে খুরচায় বিক্রির জন্য নিয়ে যাচ্ছেন এক ব্যক্তি। ৩ নম্বর রেলঘুমটি, বগুড়া, ১৩ আগস্টকপোতাক্ষ নদের পানি বেড়ে রিংবাঁধ নামে পরিচিত বেড়িবাঁধ ভেঙে আবারও প্লাবিত হচ্ছে এলাকা। তড়িঘড়ি করে বাঁধ মেরামতে ব্যস্ত এলাকাবাসী। কয়রা, খুলনা, ১৩ আগস্ট