সবুজ ধানের শীষে লেগে আছে শিশিরবিন্দু। টেকনিক্যাল পাড়া, রাঙামাটি, ৬ অক্টোবরদখলমুক্ত ফুটপাতের দেয়ালে আঁকা হয়েছে শিল্প, সাহিত্য ও সংস্কৃতিতে অবদান রাখা গুণী ব্যক্তিদের প্রতিকৃতি। সেগুনবাগিচা, ঢাকা, ৬ অক্টোবরসকালের আলো ফুটতেই কাজের জন্য রূপপুর পারমাণবিক প্রকল্পে ঢুকছেন শ্রমিকেরা। সারিবদ্ধভাবে গেট পাস দেখিয়ে তাঁদের প্রকল্পে প্রবেশ করতে হয়। রূপপুর পারমাণবিক প্রকল্প, ঈশ্বরদী, পাবনা, ৬ অক্টোবরভাটায় পোড়ানো দইয়ের সরা বের করে পাইকারিতে বিক্রির জন্য প্রস্তুত করছেন কারিগরেরা। একেকটি সরা পাইকারিতে ৯ থেকে ১০ টাকায় বিক্রি হয়। বামুনিয়া পালপাড়া, গাবতলী, বগুড়া, ৬ অক্টোবর
বিজ্ঞাপন
কুয়াশায় ঢেকে আছে চারপাশ। এর মধ্যে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে রূপপুর পারমাণবিক প্রকল্পের কুলিং টাওয়ার। লালন শাহ সেতু, ঈশ্বরদী, পাবনা, ৬ অক্টোবরকাশবনের ডাঁটায় বসে উড়ছে ছোট্ট ফুটকি পাখি। সোনাডাঙ্গা, খুলনা, ৬ অক্টোবর
বিজ্ঞাপন
কাদাপানি দিয়ে ঘর লেপার কাজ করছেন তিনি। অভিরাম, রংপুর, ৬ অক্টোবর ট্রাকের ছোটখাটো সমস্যা সারাতে ব্যস্ত হেলপার। স্টেশন সড়ক, খুলনা, ৬ অক্টোবরধানখেতে পেতে রাখা বাঁশের ফাঁদে আটকা পড়েছে ইঁদুর। উত্তম বটতলা, রংপুর, ৬ অক্টোবর গ্রামীণ সড়কে বসে পাটের আঁশ ছাড়াচ্ছেন নারীরা। হবিনগর, শায়েস্তাবাদ, বরিশাল, ৬ অক্টোবরনৌকায় ভেসে জাল দিয়ে মাছ ধরছেন দুই ব্যক্তি। গোয়াইনঘাট, সিলেট, ৬ অক্টোবরনদী-খালে মাছ শিকারে ফেলা হয়েছে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল। এতে মাছসহ জলজ জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ছে। হবিনগর, শায়েস্তাবাদ, বরিশাল, ৬ অক্টোবরজলাভূমিতে খাবার খাওয়াতে মহিষ নিয়ে এসেছেন তিনি। ঘাস ছেড়ে খালের পানিতে নেমে পড়েছে মহিষগুলো। তোয়াকুল, গোয়াইনঘাট, সিলেট, ৬ অক্টোবরখড়ো জাল দিয়ে গ্রামের পাশের খাল থেকে মাছ ধরছেন এক মৎস্যজীবী। শাহাবৃদ্ধি, তিতাস, কুমিল্লা, ৬ অক্টোবর হাতে ফুল নিয়ে মন্দিরে যাচ্ছেন এই পাহাড়ি নারী। রাঙাপানি গ্রাম, রাঙামাটি, ৬ অক্টোবরপানি কমতে শুরু করেছে ফুলজোড় নদীতে। ডিঙিতে চড়ে বড়শি ফেলে দেশি মাছ শিকারে ব্যস্ত দুই ব্যক্তি। ধানগড়া, রায়গঞ্জ, সিরাজগঞ্জ, ৬ অক্টোবরশারদীয় দুর্গোৎসব সামনে রেখে ধূপ জ্বালানোর ধুনুচি তৈরির ধুম পড়েছে। গাবতলী, বগুড়া, ৬ অক্টোবরপাহাড়ে উৎপাদিত পাইন্যাগুলা ফল বিক্রির জন্য ক্রেটে ভরছেন এক বম নারী। লাইমিপাড়া, বান্দরবান, ৬ অক্টোবরসবুজ পাতার ওপর ভেসে আছে গাঢ় বেগুনি রঙের ফুল। শান্তিবাগ ওয়াকওয়ে, মৌলভীবাজার, ৬ অক্টোবর সুপেয় পানির পাইপলাইন বসাতে খোঁড়া গর্তে হেলে পড়েছে অতিরিক্ত কাঠবোঝাই একটি ট্রাক। বান্দরবানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রবেশমুখে তৈরি হয়েছে এই ঝুঁকিপূর্ণ স্থান। উজানীপাড়া, বান্দরবান, ৬ অক্টোবর