একঝলক (২২ ডিসেম্বর, ২০২৩)

তিস্তার চর থেকে ঘোড়ার গাড়িতে বালু নিয়ে ফিরছে এক কিশোর। রাজবল্লভ, গঙ্গাচড়া, রংপুর, ২২ ডিসেম্বর
ছবি: মঈনুল ইসলাম
বাঁশের মাথায় মশারির কাপড় বেঁধে তৈরি জাল নিয়ে মাছ ধরে ফিরছে দুই কিশোর। আমিরাবাদ, নারায়ণগঞ্জ, ২২ ডিসেম্বর
বনের ভেতর গাছের ডালে বাসা বেঁধেছে ভিমরুল। বরমী, শ্রীপুর, গাজীপুর, ২২ ডিসেম্বর
শীতের পড়ন্ত বিকেলে বিদ্যুৎ সঞ্চালনের খুঁটিতে বসেছে একঝাঁক পাখি। জলকরকান্দি, দক্ষিণ সুরমা, সিলেট, ২১ ডিসেম্বর
রাস্তায় পড়ে থাকা ম্যানিকিনটি সড়ক বিভাজক রাখা হয়েছে। উকিলপাড়া, নারায়ণগঞ্জ, ২২ ডিসেম্বর
শীত এলেই লেপের চাহিদা বেড়ে যায়। এ সময় ব্যস্ত সময় পার করেন কারিগরেরা। আকারভেদে লেপ ৮০০ থেকে ২ হাজার ৫০০ টাকায় বিক্রি করেন তিনি। অম্বিকাপুর, ফরিদপুর, ২২ ডিসেম্বর
আমন ধান মাড়াই শেষে বস্তায় করে সড়কের পাশে রাখছেন কৃষকেরা। এরপর সেই ধান বাড়ি নেওয়া হবে। ফকিরবাজার, বুড়িচং, কুমিল্লা, ২২ ডিসেম্বর
সাইকেলে বেঁধে নিয়ে হরেক রকমের প্লাস্টিক সামগ্রী বিক্রি করতে বেরিয়েছেন তাঁরা। মইজদ্দিন মণ্ডল পাড়া, গোয়ালন্দ, রাজবাড়ী, ২২ ডিসেম্বর
বোরো মৌসুমকে সামনে রেখে বিএডিসি গোডাউনে মজুত করে রাখা হচ্ছে সার। ঠিকাদারের মাধ্যমে খুলনা থেকে আসা টিএসপি, এমওপি ও ডিএপি সার ট্রাক থেকে নামিয়ে গোডাউনে রাখছেন শ্রমিকেরা। টেপাখোলা, ফরিদপুর ২১ ডিসেম্বর
সাইকেল চালানোর প্রতিযোগিতায় নেমেছেন তাঁরা। এবার ‘ঢাকা ম্যাক্স-২০২৩’ প্রতিযোগিতার আয়োজক রেস বাংলাদেশ। প্রতিযোগিতায় সহযোগিতা করেছে বাংলাদেশ সাইক্লিং ফেডারেশন, বিডিসাইক্লিস্টস ও প্রথম আলো। হাতিরঝিল, ঢাকা, ২২ ডিসেম্বর
বোরো ধান রোপণ করার জন্য জমি প্রস্তুত করছেন একজন কৃষক। কালিকাপুর, বুড়িচং, কুমিল্লা, ২২ ডিসেম্বর
ডোঙাবাইচ প্রতিযোগিতায় অংশ নিয়েছেন একদল নারী। বিজয়ের মাস উপলক্ষে বিল অঞ্চলে ব্যবহৃত ডোঙা দিয়ে এই আয়োজন করা হয়। ডুমুরিয়া, খুলনা, ২২ ডিসেম্বর
শিং মাছ ফেরি করে বিক্রি করছেন ব্যবসায়ীরা। প্রতি কেজি মাছ ৩৫০ থেকে ৪৫০ টাকায় বিক্রি করছেন তাঁরা। স্বল্পপেন্নাই, দাউদকান্দি, কুমিল্লা, ২২ ডিসেম্বর
সাইকেলে দুধের পাত্র বেঁধে নিয়ে সকালে বেরিয়ে পড়েন শিপ্রা মণ্ডল। গ্রামে গ্রামে ঘুরে বিক্রি করেন এই দুধ। প্রতি লিটার দুধের দাম নেন ৫০ টাকা। প্রতিদিন তাঁর বিক্রি হয় প্রায় ৩০ লিটার দুধ। ওই এলাকায় গরুর অনেক খামার থাকায় দাম তুলনামূলক কম। শলুয়া, ডুমুরিয়া উপজেলা, খুলনা, ২২ ডিসেম্বর
বুনো ফুল থেকে মধু আহরণ করছে প্রজাপতি। বাকশীমূল, বুড়িচং, কুমিল্লা, ২২ ডিসেম্বর
গরুর খাবার সংগ্রহ করে বাড়ি ফিরছেন এক ব্যক্তি। রমাকান্ত, গঙ্গাচড়া, রংপুর, ২২ ডিসেম্বর
খেজুরের রস সংগ্রহের জন্য ফিরছেন দুই গাছি। বাখরা কাম বেলঘরিয়া, কাহালু, বগুড়া, ২২ ডিসেম্বর
বোরো ধানের বীজতলায় সেচ দিচ্ছেন এক নারী। বাখরা কাম বেলঘরিয়া, কাহালু, বগুড়া, ২২ ডিসেম্বর