গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে মাথায় ছাতা নিয়ে নৌকায় গ্রাম থেকে রাঙামাটি শহরের দিকে যাচ্ছে কয়েক তরুণ-তরুণী। পুরানপাড়া, রাঙামাটি, ৮ সেপ্টেম্বরকাপ্তাই হ্রদের পাড়ে বাতাসে দুলছে রক্তলাল জবা ফুল। বিহারপুর, রাঙামাটি, ৮ সেপ্টেম্বর
বিজ্ঞাপন
পথের ধারে বৃষ্টিস্নাত লেবু ফুল। রণতিথা, রায়গঞ্জ, সিরাজগঞ্জ, ৮ সেপ্টেম্বর
বিজ্ঞাপন
খালে জাল দিয়ে মাছ ধরছেন এক জেলে। পশ্চিম মাইলাগী, ঘিওর, মানিকগঞ্জ, ৮ সেপ্টেম্বরপরিত্যক্ত ইটভাটায় ফুটেছে দৃষ্টিনন্দন কাশফুল। পথ থেকে দেখে আকৃষ্ট হয়ে কাশফুল তুলতে ব্যস্ত শিক্ষার্থীরা। সুজাবাদ, শাজাহানপুর, বগুড়া, ৮ সেপ্টেম্বরমাঠ থেকে সাগর জাতের কলা কেটে পথের ধারে সারি করে রেখেছেন এক কৃষক। কিছুক্ষণ পর স্থানীয় বাজারে নিয়ে যাবেন বিক্রির জন্য। চুপিনগর, শাজাহানপুর, বগুড়া, ৮ সেপ্টেম্বররিকশাভ্যানে হরেক রকম মৌসুমি ফলের পসরা সাজিয়ে বিক্রি করতে এসেছেন এক ব্যক্তি। শহীদ জররেজ মার্কেটের সামনে, রংপুর, ৮ সেপ্টেম্বরবাঁশের তৈরি ডালি, কুলাসহ নানা গৃহস্থালি পণ্য বিক্রি করতে শহরে এসেছেন এক ব্যক্তি। জেলা পরিষদের সামনে, রংপুর, ৮ সেপ্টেম্বরমঙ্গলবার সকালে দেশের সর্বোত্তরের জনপদ পঞ্চগড়ে দেখা মিলেছে কুয়াশার। ফসলের মাঠ ও সড়ক ঢেকে গেছে কুয়াশার চাদরে। মাহানপাড়া, পঞ্চগড়, ৮ সেপ্টেম্বরগাজীপুরে কেয়া গ্রুপের শ্রমিকেরা ছাঁটাইয়ের তালিকা দেখছেন। কোনাবাড়ী, গাজীপুর, ৮ সেপ্টেম্বর