একঝলক (২৩ ডিসেম্বর, ২০২৩)

শীত থেকে বাঁচাতে সন্তানকে গরম কাপড়ে মুড়িয়ে বের হয়েছেন এক মা। রাজশাহী, ২৩ ডিসেম্বর
ছবি: শহীদুল ইসলাম
পেঁয়াজ রোপণে ব্যস্ত কৃষকেরা। গোবিন্দপুর, ফরিদপুর, ২২ ডিসেম্বর
বাজারে বিক্রি করার জন্য বরজ থেকে পান সংগ্রহ করছেন এক নারী। কুমিল্লা, ২৩ ডিসেম্বর
সাপ্তাহিক ছুটির দিনে দর্শনীয় স্থানে ঘুরে বেড়াচ্ছেন পর্যটকেরা। লাক্কাতুরা, সিলেট, ২৩ ডিসেম্বর
বাঁশ দিয়ে ঝুড়ি তৈরি করা হচ্ছে। জামিরা, ফুলতলা, খুলনা, ২৩ ডিসেম্বর
শীতের সকালে কাজে ছুটছেন একদল নারী কৃষিশ্রমিক। রংপুর, ২৩ ডিসেম্বর
কুয়াশার কারণে রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে প্রায় দেড় ঘণ্টা ফেরি চলাচল বন্ধ ছিল। গোয়ালন্দ, রাজবাড়ী, ২৩ ডিসেম্বর
বিক্রির জন্য জমি থেকে আলু তুলছেন এক কৃষক। রংপুর, ২৩ ডিসেম্বর
মরিচখেত পরিচর্যা করছেন দুই কৃষক। সাতকানিয়া, চট্টগ্রাম, ২৩ ডিসেম্বর
গাছে বসেছে একটি কাঠঠোকরা। শ্রীপুর, গাজীপুর, ২৩ ডিসেম্বর