একঝলক (৩১ জানুয়ারি ২০২৩)

শীতের সকালে অনেকেই মোয়া খেতে ভালোবাসেন। মুড়ি ও চিড়ার তৈরি মোয়া বিক্রি করছেন এক ফেরিওয়ালা। লিচুবাগান, সিলেট, ৩১ জানুয়ারি
ছবি: আনিস মাহমুদ
বাজারে এখন নতুন আলুর চাহিদা। পাইকারি বাজার থেকে আলুর বস্তা কিনে নেওয়া হচ্ছে খুচরা বিক্রির জন্য। বন্দরবাজার, সিলেট, ৩১ জানুয়ারি
ফুলের ওপর ডানা মেলেছে প্রজাপতি। রাজশাহী বিশ্ববিদ্যালয়, ৩১ জানুয়ারি
খেতে কাজে ব্যস্ত কৃষক। মেহেরচণ্ডী, রাজশাহী, ৩১ জানুয়ারি
বোরো ধান খেতে শ্যালোচালিত যন্ত্র দিয়ে সেচ দিচ্ছেন কৃষক। চব্বিশহাজারি, রংপুর, ৩১ জানুয়ারি
টসটসে পাকা টমেটো তুলতে ব্যস্ত এক কৃষক। মহেশপুর, কুমিল্লা, ৩১ জানুয়ারি
খুলনা ও যশোরের ঘেরের পুঁটি মাছ সংগ্রহ করে তা শুঁটকি করা হয় চাতালে। কেদারপুর, কেশবপুর, যশোর, ৩১ জানুয়ারি
বোরো ধান রোপণের জন্য হাল চাষ করছেন এক কৃষক। নরনিয়া, ডুমুরিয়া, খুলনা, ৩১ জানুয়ারি
গাছের উঁচু ডালে বসে বরই খাচ্ছে এক বানর। শাহী ঈদগাহ, সিলেট, ৩১ জানুয়ারি
চা-বাগানে নানা কাজে ব্যস্ত থাকেন শ্রমিকেরা। কাজে যাচ্ছেন কয়েকজন। লাক্কাতুরা, সিলেট, ৩১ জানুয়ারি
কুয়াশার মধ্যে শিকারের অপেক্ষায় ভুবন চিল। এরা সাধারণত টিকটিকি, ছোট স্তন্যপায়ী প্রাণী, পোকামাকড় ও ফড়িং শিকার করে। লস্করপুর, পাবনা, ৩১ জানুয়ারি
বাবার জন্য খাবার নিয়ে রওনা হয়েছে ছেলে। দাশুড়িয়া, ঈশ্বরদী, পাবনা, ৩১ জানুয়ারি
পাহাড়ি অঞ্চলের তেঁতুল বিক্রির জন্য বসেছেন জুয়েল মিয়া। রানীর দিঘিরপাড়, কুমিল্লা, ৩০ জানুয়ারি