বিদায় নিচ্ছে বর্ষা, প্রকৃতিতে লেগেছে শরতের আবহ। সূর্য ওঠার আগমুহূর্তে আকাশের নানা রং। রাবারবাগান, রাঙামাটি, ৮ আগস্টকুমড়া ফুলে মধু আহরণে মগ্ন মৌমাছি। নতুন বসতি, মানিকগঞ্জ, ৮ আগস্ট
বিজ্ঞাপন
গরুর পিঠে বসে আছে একটি ফিঙে। নিউজিল্যান্ড পাড়া, খাগড়াছড়ি, ৮ আগস্ট
বিজ্ঞাপন
নিজের গাছের তাল বিক্রির জন্য দোকানের সামনে ঝুড়িতে সাজিয়ে রাখছেন তিনি। কাটারাপাড়া, দাউদকান্দি, কুমিল্লা, ৮ আগস্টবীজতলা প্রস্তুতের পর চারা তৈরির জন্য ধানের বীজ ছিটাচ্ছেন এই কৃষক। বুড়িচং, কুমিল্লা, ৮ আগস্টপথের ধারে ফুটে আছে বন ওকড়া ফুল। জামতৈল, কামারখন্দ, সিরাজগঞ্জ, ৮ আগস্টচুর ফুলসহ বিভিন্ন শস্যে ভরা ঝুড়ির ভার কাঁধে নিয়ে বিক্রির জন্য গ্রাম থেকে রাঙামাটি শহরে যাচ্ছেন এই ব্যক্তি। লুম্বিনী, রাঙামাটি, ৮ আগস্টখুনসুটিতে মেতেছে দুই ঘুঘু। পশ্চিম খাবাসপুর, ফরিদপুর, ৮ আগস্টকলার মোচায় খাবার খুঁজে বেড়াচ্ছে একটি কাঠঠোকরা। মিয়াপাড়া, ফরিদপুর, ৮ আগস্টজীবিকার তাগিদে সিরাজগঞ্জ থেকে রংপুর শহরে এসে জামাই পিঠা বিক্রি করছেন তিনি। রাধাবল্লভ, রংপুর, ৮ আগস্টবাড়ির পাশের জলাশয়ে মাছ ধরা শেষে জাল নিয়ে বাড়ি ফিরছেন এক ব্যক্তি। বাইশটিলা, সিলেট, ৮ আগস্টশেষ বিকেলের আলোয় রডের মাথায় ডানা মেলে বসে আছে একটি ফড়িং। সালেহপুর, সিলেট, ৮ আগস্টসকালে বিলের ধারে খাবারের খোঁজে ঘুরে বেড়াচ্ছে একটি শামুকখোল পাখি। বারতোপা, শ্রীপুর, গাজীপুর, ৮ আগস্টবিকেলে শুরু হবে পানসি নৌকাবাইচ। তার আগে বেলা গড়াতেই মহড়ায় নেমেছে বিভিন্ন এলাকা থেকে আসা নৌকা। রায়গঞ্জ, সিরাজগঞ্জ, ৮ আগস্টরংপুর রেলস্টেশনের কাছে বুড়িমারী থেকে পার্বতীপুরগামী ৪৬১ নম্বর কমিউটার ট্রেনের ইঞ্জিনসহ একটি বগি লাইনচ্যুত হয়। এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। দেড় ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়। স্টেশন এলাকা, রংপুর, ৮ আগস্ট
বর্ষায় দ্রুত ও কম খরচে যাতায়াতের জন্য নৌপথই ভরসা। বিজয়নগর উপজেলা থেকে নৌপথে ব্রাহ্মণবাড়িয়া শহরের দিকে যাচ্ছেন মানুষ। সিমনা সড়ক, ব্রাহ্মণবাড়িয়া, ৮ আগস্টধানের জমিতে জমে থাকা কাদাপানিতে ঐতিহ্যবাহী লুই হাতে মাছ খুঁজছেন এক পাহাড়ি নারী। মেরাইপাড়া, বান্দরবান, ৮ আগস্ট
কৃষকের কাছ থেকে আখ সংগ্রহ করে ভ্যানে সাজিয়ে সড়কের পাশে বিক্রি করছেন বক্কার শেখ। মুজিব সড়ক, ফরিদপুর, ৮ আগস্টচরাঞ্চল থেকে গবাদিপশুর খাবার ঘাস সংগ্রহ করে উত্তাল পদ্মা নদী পেরিয়ে ডিঙিনৌকায় বাড়ি ফিরছেন দুই নারী। বালিয়াডাঙ্গী, ফরিদপুর, ৮ আগস্টসূর্যাস্তের সময়ে ছোট মাছ ধরার নৌকা নিয়ে গন্তব্যে ফিরছেন এক ব্যক্তি। গোড়াদিঘা, নিকলী, কিশোরগঞ্জ, ৮ আগস্টবগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নবনির্বাচিত পরিচালনা পর্ষদের অভিষেক অনুষ্ঠানে অতিথিদের সঙ্গে অভিষিক্ত পরিচালনা পর্ষদের সদস্যরা। মমইন মিলনায়তন, বগুড়া, ৮ আগস্টবহুল প্রতীক্ষিত করতোয়া নদীর ওপর নির্মিত শাহ্ ফতেহ আলী সেতু উদ্বোধনের পরও সেতুর দুই পাশে জমে আছে ময়লা-আবর্জনা। দুর্গন্ধে পথচারীদের চলাচলও হয়ে উঠেছে দুর্বিষহ। চেলোপাড়া, বগুড়া, ৮ আগস্টবস্তায় ককশিট ভরে তা নিয়ে কীর্তনখোলা নদীতে সাঁতার কেটে দুরন্তপনায় মেতেছে শিশুরা। ভাঙ্গার পাড়, চরবাড়িয়া, বরিশাল, ৮ আগস্টচা-বাগানে কুঁড়ি তোলার পর ওজন দিচ্ছেন শ্রমিকেরা। শিলুয়া চা-বাগান, জুড়ী, মৌলভীবাজার, ৮ আগস্টসবুজ পাতার ভাঁজে গুচ্ছ গুচ্ছ ল্যান্টানা ফুলে উজ্জ্বল হয়ে উঠেছে পাহাড়ের ঝোপঝাড়। মিলনছড়ি, বান্দরবান, ৮ আগস্ট