একঝলক (১১ আগস্ট ২০২৬)

শরতের আগমনী বার্তা দিচ্ছে প্রকৃতি। সূর্য ওঠার আগে পাহাড় ছুঁয়ে থাকা মেঘমালার রং বদলে যাচ্ছে। বালুখালী, রাঙামাটি, ১১ আগস্ট
ছবি: সুপ্রিয় চাকমা
নিষেধাজ্ঞা শেষে কাপ্তাই হ্রদে মাছ ধরা শুরু হয়েছে। কাচকি জাল ফেলেছেন জেলেরা। বিলাইছড়ি, রাঙামাটি, ১১ আগস্ট
নয়নতারা ফুলে জমেছে বৃষ্টির জলকণা। শান্তিবাগ ওয়াকওয়ে, মৌলভীবাজার, ১১ আগস্ট
বর্ষায় হাওরে গোসল করে উল্লাসে মেতেছেন পর্যটকেরা। নিকলী, কিশোরগঞ্জ, ১০ আগস্ট
ঝুঁকি নিয়ে চান্দের গাড়িতে ঝুলে বিদ্যালয়ে যাচ্ছে শিক্ষার্থীরা। চারমাইল, খাগড়াছড়ি, ১১ আগস্ট
বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালের পুরোনো ভবনের ফটকের সামনে একটি অ্যাম্বুলেন্সের গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অ্যাম্বুলেন্সের চালক দগ্ধ হয়েছেন। ছড়িয়ে পড়া আগুনে পুড়েছে পাশে থাকা আরও আটটি মোটরসাইকেল। ১১ আগস্ট
জুমখেত থেকে ভুট্টা (মুক্কে) সংগ্রহ করছেন এই জুম চাষি। মোরঘোনা, রাঙামাটি, ১১ আগস্ট
ঢাকার বাজারে পাঠানোর জন্য কচুমুখি বাছাই শেষে ওজন করা হচ্ছে। মানিকদীপা রাঙামাটি বাজার, বগুড়া, ১১ আগস্ট
বরিশাল থেকে ট্রাকে করে ফরিদপুরে আনা বস্তাভর্তি মুড়ি নামানো হচ্ছে। গোয়ালচামট, ফরিদপুর, ১১ আগস্ট
বিভিন্ন দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেন সর্বস্তরের শিক্ষার্থীরা। নথুল্লাবাদ, বরিশাল, ১১ আগস্ট
পথের ধারে ফুটে আছে হলুদ বন-লবঙ্গ ফুল। তামাই পশ্চিমপাড়া, বেলকুচি, সিরাজগঞ্জ, ১১ আগস্ট
বর্ষা উৎসবে দলগত নৃত্য পরিবেশন করেন শিল্পীরা। বরিশাল সরকারি মহিলা কলেজ, ১১ আগস্ট
সবজির পাইকারি বাজারে বেচাকেনায় ব্যস্ত ক্রেতা-বিক্রেতারা। দৌলতপুর, খুলনা, ১১ আগস্ট
ভৈরব নদে গোসলে নেমে দুরন্তপনায় মেতেছে শিশু-কিশোরেরা। খুলনা, ১১ আগস্ট
বিদ্যালয়ে ক্লাস শুরুর আগে খেলাধুলায় মেতেছে শিশুরা। সর্দারপাড়া, রংপুর, ১১ আগস্ট
হিমাগার থেকে বের করা আলু বাছাই করছেন নারী শ্রমিকেরা। ১১ আগস্ট
জাগ দেওয়া পাটের আঁশ ছাড়াতে ব্যস্ত কৃষিশ্রমিকেরা। সিট মহব্বতখাঁ, রংপুর, ১১ আগস্ট
বিক্রির জন্য কারখানা থেকে ফুলঝাড়ু নিয়ে যাচ্ছেন এক ব্যবসায়ী। ফরিদপুর, ১১ আগস্ট
পানিতে টইটম্বুর সুরমা নদীতে নৌকায় ভেসে মাছ শিকার করছেন এক ব্যক্তি। মেন্দিবাগ, সিলেট, ১১ আগস্ট
বৃষ্টির পর সবুজে সতেজ কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়ক। ১১ আগস্ট
খাবার শিকারের ফাঁকে বিদ্যুতের তারে বসে আছে তিন শালিক। শিববাড়ি, সিলেট, ১১ আগস্ট
জাগ দেওয়ার জন্য কাটা পাটগাছ স্তূপ করছেন কৃষক। আটঘরিয়া, পাবনা, ১১ আগস্ট
বৃক্ষমেলার অনুমতি নিয়ে পুরান ঢাকার বাহাদুর শাহ পার্কের ভেতরে খাবার, পোশাক, শাড়ি, গয়না, খেলনা, চুড়ি, থালাবাসন, ঘর সাজানোর সামগ্রীসহ হরেক পণ্যের দোকান বসানো হয়। এ নিয়ে প্রথম আলো প্রতিবেদন করলে ডিএসসিসি এ নিয়ে অভিযান চালায়। এরপর দোকানিরা নিজেরাই মালপত্র ও অস্থায়ী স্থাপনা সরিয়ে নিতে শুরু করেন। ১১ আগস্ট
সড়ক দখল করে বসেছে বাজার, ব্যাহত হচ্ছে যান চলাচল। টোলারবাগ, মিরপুর, ঢাকা, ১১ আগস্ট
গ্যাস–সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন। যাত্রাবাড়ী, ঢাকা, ১১ আগস্ট