একঝলক ( ১২ আগস্ট ২০২৩)

বর্ষায় হাওরাঞ্চলের নদ-নদী, হাওর-বাঁওড় পানিতে ভরপুর। এই সময়ে অনেকেই হাওরে নৌভ্রমণে আসেন। বিভিন্ন হাওর-নদ-নদী হয়ে নৌকায় করে সিলেট শহরে প্রবেশ করছে পর্যটকবাহী নৌকা। সিলেট নগরের সুরমা নদীর কাজীরবাজার এলাকা, ১২ আগস্ট
 ছবি: আনিস মাহমুদ
2. সৈয়দপুর কেন্দ্রীয় বাস টার্মিনালে বড় বড় গর্ত ও খানাখন্দের সৃষ্টি হয়েছে। এই বর্ষায় যাত্রীবাহী ও যান চলাচল করাতে সমস্যায় পড়তে হচ্ছে চালকদের। ১২ আগস্ট। ছবি: প্রথম আলো
টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় ধসে গেছে সড়কের এক পাশ। কেরানীহাট-বান্দরবান সড়কের বুড়ির দোকান এলাকা, সাতকানিয়া, চট্টগ্রাম, ১২ আগস্ট
হ্যাচারি থেকে মাছ কিনে ট্রাক বোঝাই করে নিয়ে যাচ্ছেন একজন মৎস্য ব্যবসায়ী। জালুয়াপাড়া, কুমিল্লা সদর উপজেলা, ১২ আগস্ট
বৃষ্টির পর চারদিকে থইথই পানি। এই পানিতে টানাজাল নিয়ে মাছ ধরতে এসেছে শিশুটি। মানসীনগর, সিলেট সদর, ১২ আগস্ট
নয়নতারা ফুলে মধু খেতে মগ্ন প্রজাপতি। বসুপাড়া, খুলনা, ১২ আগস্ট
বৃষ্টিতে ধানখেতে পানি জমে আছে। এই পানিতে মাছ ধরার জন্য ধানখেতের আলপথে চাঁই বসাচ্ছেন এই দুজন। দিনাজপুরের বিরামপুর উপজেলা সীমান্তবর্তী উত্তর দাউদপুর, ১২ আগস্ট
পাটের বর্তমান বাজারমূল্য ভালো। অধিক লাভের আশায় পাট বিক্রির জন্য বাজারে নিয়ে যাওয়া হচ্ছে। বাহাদুরপুর, গোয়ালন্দ, রাজবাড়ী, ১২ আগস্ট।