একঝলক (২৭ ডিসেম্বর, ২০২২)

দুরন্ত গতিতে এগিয়ে আসছে ট্রেন। কিন্তু রেলগেটের ফাঁক গলে জীবনের ঝুঁকি নিয়ে সেই ট্রেনের সামনে দিয়ে পার হচ্ছেন লোকজন। একটু সময় বাঁচাতে গিয়ে প্রায়ই ট্রেনে কাটা পড়ে ঘটছে প্রাণহানির ঘটনা। তবু সচেতন হচ্ছেন না মানুষ। রেলগেট, ঈশ্বরদী, পাবনা, ২৭ ডিসেম্বর
ছবি: হাসান মাহমুদ
কৃষকের ঘরে উঠতে শুরু করেছে মুড়িকাটা পেঁয়াজ। হাটে নিয়ে বিক্রির জন্য বাড়ির উঠানে পেঁয়াজ বস্তাবন্দী করছেন কৃষকেরা। বর্তমান বাজারে প্রতি মণ পেঁয়াজ ১ হাজার ২০০ টাকা দরে বিক্রি হচ্ছে। মোস্তফা ডাঙ্গী, সদর উপজেলা, ফরিদপুর, ২৭ ডিসেম্বর
ইন্দোনেশিয়া থেকে আসা কয়লা ইটভাটা, রোলিংমিল প্রভৃতি স্থানে পাঠানোর জন্য ট্রাকে তোলার কাজে ব্যস্ত শ্রমিকেরা। এসব কয়লা ব্রিজ স্কেলে প্রতি টন ২৮ হাজার টাকা দরে বিক্রি করা হচ্ছে। ধর্মগঞ্জ এলাকা, ফতুল্লা, নারায়ণগঞ্জ, ২৭ ডিসেম্বর
ছোট নৌকায় পাল লাগিয়ে ধলেশ্বরী নদীতে মাছ ধরতে বেরিয়েছেন এক জেলে। প্রতাপনগর, নারায়ণগঞ্জ, ২৭ ডিসেম্বর
সিলেটে জেঁকে বসেছে শীত। শীত বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে গরম কাপড়ের চাহিদা। নগরের ফুটপাতে গরম কাপড় কিনতে ভিড় করছেন লোকজন। সুরমা পয়েন্ট, সিলেট, ২৭ ডিসেম্বর
খেতের পাশে মাচায় খেলছে এক শিশু। আর অভিভাবকেরা মাঠে মরিচ তোলায় ব্যস্ত সময় পার করছেন। অঘোরশাল গ্রাম, কাহালু উপজেলা, বগুড়া, ২৭ ডিসেম্বর
নওগাঁর মান্দা উপজেলার বিলহিলনার ইজারা বাতিলের দাবিতে স্থানীয় মৎস্যজীবীদের মানববন্ধন। বিকেল ৪টা, বিলহিলনা, মান্দা, নওগাঁ, ২৭ ডিসেম্বর
গ্রামীণ মাঠে বসে বাজি-পটকা মোড়কীকরণ করছেন শিল্পী বেগম। প্রতি হাজার পটকা মোড়কীকরণ করে মজুরি পান ১০০ টাকা। ভাটকান্দি গ্রাম, বগুড়া সদর, ২৭ ডিসেম্বর
আসছে ১ জানুয়ারি শুরু হবে দেশব্যাপী বই উৎসব। বই উৎসবকে কেন্দ্র করে আজ থেকে শুরু হয়েছে কুমিল্লা সদর উপজেলার প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠানের বই বিতরণ। বই নিতে যাচ্ছেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকেরা। জেলা প্রাথমিক শিক্ষা অফিস প্রাঙ্গণ, কুমিল্লা, ২৭ ডিসেম্বর
ঘেরে মাছ রক্ষা করতে কাকতাড়ুয়া বসানো হয়েছে। কাকতাড়ুয়ার ওপর বসে মাছ শিকারের অপেক্ষায় মাছরাঙা পাখিটি। রংপুর, ডুমুরিয়া উপজেলা, খুলনা, ২৭ ডিসেম্বর
ঘড়িতে তখন সকাল ৯টা। কিন্তু ঘন কুয়াশায় কিছুই দেখা যাচ্ছিল না। আলিফ-লাম-মীম ভাটার মোড়, রাজশাহী, ২৭ ডিসেম্বর
বোরো ধানের জন্য জমি তৈরি করতে মই দিচ্ছেন কৃষকেরা। রংপুর, ডুমুরিয়া উপজেলা, খুলনা, ২৭ ডিসেম্বর
দেশের সর্ব-উত্তরের জেলা পঞ্চগড়ে জেঁকে বসেছে শীত। রাতভর টিপটিপ বৃষ্টির মতো ঝরতে থাকা কুয়াশা থাকছে সকাল পর্যন্ত। সকালের ঘন কুয়াশার মধ্যেই শিশুকে বাইসাইকেলের পেছনে নিয়ে গন্তব্যে বের হয়েছেন এক ব্যক্তি। সকাল সোয়া নয়টা, ভাবরঙ্গী এলাকা, সদর উপজেলা, পঞ্চগড়, ২৭ ডিসেম্বর
বেশির ভাগ আমন ধান কাটা শেষ। এখন চলছে ধান মাড়াইয়ের কাজ। উৎসবমুখর পরিবেশে কৃষকসহ পরিবারের অন্য সদস্যরা মেশিনে ধানমাড়াই করে তা বস্তাবন্দী করছে। আর শুকানোর জন্য খড়কুটাগুলো সড়কের ওপর বিছিয়ে দিচ্ছে। চহঠা এলাকা, বরিশাল, ২৭ ডিসেম্বর
নতুন বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের মধ্যে নতুন বই তুলে দিতে চলছে তোড়জোড়। ঢাকা থেকে পাঠ্যবইগুলো পাঠানো হয়েছে দেশের বিভিন্ন শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে। ট্রাক থেকে বই নামাচ্ছেন শ্রমিকেরা। শিক্ষা কর্মকর্তার কার্যালয়, টেকনাফ, ২৭ ডিসেম্বর
রংপুরে সিটি করপোরেশন নির্বাচনে সকাল সাড়ে আটটায় শুরু হয়। শীতের কুয়াশা উপেক্ষা করে ভোটারদের ভিড়। কেল্লাবন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, রংপুর। ২৭ ডিসেম্বর
ভালো ফলন ও বড় আকারের পেঁয়াজ পেতে গাছের মাঝখানের ডাঁটা (যা কলি হিসেবে পরিচিত) ভেঙে দিচ্ছেন দুই গৃহবধূ। ছনের টেক, সদর উপজেলা, ফরিদপুর, ২৭ ডিসেম্বর
গুলতি দিয়ে পাখি শিকারে মেতেছে তিন শিশু। আরশাদ মুন্সির ডাঙ্গী এলাকা, সদর উপজেলা, ফরিদপুর, ২৭ ডিসেম্বর