একঝলক (২৭ জানুয়ারি,২০২৩)

ডাচ্–বাংলা ব্যাংক-প্রথম আলো গণিত উৎসবে অংশ নিয়েছে ময়মনসিংহ অঞ্চলের খুদে গণিতবিদেরা। বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, ময়মনসিংহ, ২৭ জানুয়ারি
 ছবি: আনোয়ার হোসেন
বসতঘরের সামনে নারকেলের ছোবড়া ছাড়াতে ব্যস্ত এক নারী। একেকটি নারকেলের ছোবড়া ছাড়াতে এক টাকা মজুরি পান তিনি। পরে এসব ছোবড়া দিয়ে তোষক ও জাজিম বানানো হয়। রসুলপুর, বরিশাল, ২৭ জানুয়ারি
বরিশালে কীর্তনখোলা নদীর তীরে জেগে ওঠা রসুলপুর চর এলাকায় নিম্ন আয়ের মানুষের বসতি বেশি। এখানে বাড়িগুলোয় জায়গা বেশ কম। তাই বেশির ভাগ বাড়ির রান্নাঘর থাকে বাইরে। ঘরের বাইরে থাকা চুলায় রান্নার কাজ করছেন এক ব্যক্তি। রসুলপুর, বরিশাল, ২৭ জানুয়ারি
শর্ষে খেতে ছবি তুলছেন দুজন। বিরামপুর, দিনাজপুর, ২৭ জানুয়ারি
নারী শ্রমিকেরা জমি থেকে ধনেপাতা তুলছেন। প্রতিদিন ৩০০ টাকা মজুরিতে এ কাজ করেন তাঁরা। দাউদকান্দি, কুমিল্লা, ২৭ জানুয়ারি
এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। জিলা স্কুল মাঠ, রংপুর, ২৭ জানুয়ারি
কুয়াশাঘেরা শীতের সকালে ফুটবল খেলছেন নানা বয়সের মানুষ। জিলা স্কুল মাঠ, রংপুর, ২৭ জানুয়ারি
ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো গণিত উৎসব ময়মনসিংহ অঞ্চলের বিজয়ী খুদে গণিতবিদদের সঙ্গে অতিথিরা। বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, ময়মনসিংহ, ২৭ জানুয়ারি
প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে ও এনআরবিসি ব্যাংকের সহায়তায় শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করে রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদ। রেস্টহাউস মাঠ, পানি উন্নয়ন বোর্ড, রাজশাহী, ২৭ জানুয়ারি
বগুড়ার দইয়ের সুখ্যাতি দেশজুড়ে। বাজারজাতের ক্ষেত্রে ব্যবহার বাড়ছে দইয়ের সরার। বাড়ির ছাদে বসে মাটি দিয়ে দইয়ের সরা তৈরি করছেন শচীন চন্দ্র ও শ্রীমতি ভূমিকা রানী পাল। কদিমপাড়া গ্রাম, বগুড়া সদর, ২৭ জানুয়ারি
মধু পান করতে সূর্যমুখীর ফুলে ফুলে ঘুরছে কালো ভ্রমর। সূর্যমুখীর বীজ থেকে পরিবারের জন্য তেল পেতে বাড়ির পাশে দেড় বিঘা জমিতে সূর্যমুখী চাষ করেছেন ব্যবসায়ী আবদুর রাজ্জাক। আফুরিয়া, পাবনা, ২৭ জানুয়ারি
বাড়ির উঠানে মেয়ে তৃষ্ণা রানীকে সঙ্গে নিয়ে মাটির তৈরি ব্যাংক রাঙিয়ে তুলছেন বুলবুলি রানী পাল। ছোট-বড় আকারভেদে প্রতিটি ব্যাংক পাইকারিতে ১২ থেকে ১৭ টাকায় বিক্রি করবেন তাঁরা। কদিমপাড়া গ্রাম, বগুড়া সদর, ২৭ জানুয়ারি
শর্ষেখেতে ঝাঁক বেঁধে উড়ছে কাঠশালিক পাখি। মধ্যক্যাতুলী গ্রামের বোয়ালমারী মাঠে, গাবতলী উপজেলা, বগুড়া, ২৭ জানুয়ারি
প্রায় এক বছর ধরে জোয়ার হলেই নালার পানি সড়কে চলে আসে। এতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকাবাসীর। বাড়ৈপাড়া হাজী রমজান আলী জামে মসজিদের সামনে, চট্টগ্রাম, ২৭ জানুয়ারি
কুয়াশাঘেরা শীতের সকালে মহিষ নিয়ে বিলের মাঠে চলেছে রাখাল। সারা দিন ঘুরে আবার সন্ধ্যায় মহিষ নিয়ে বাড়ি ফিরবেন তিনি। ডিবিরগাড়া বিল, সাঁথিয়া, পাবনা, ২৭ জানুয়ারি
রংপুর জিলা স্কুল মাঠে অনুষ্ঠিত হলো শিখো-প্রথম আলো জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা। সেখানে আড্ডা, হইহুল্লোড়, উচ্ছ্বাসে সময় কাটে শিক্ষার্থীদের। ২৭ জানুয়ারি
রাজবাড়ীতে শিখো-প্রথম আলো জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে অতিথিরা। রাজবাড়ী উপজেলা পরিষদ হলরুম, রাজবাড়ী, ২৭ জানুয়ারি
৩২তম এশিয়া প্যাসিফিক আঞ্চলিক স্কাউট ও একাদশ জাতীয় স্কাউট জাম্বুরির সমাপনী দিবস উপলক্ষে মহাতাবু জলসার আয়োজন করা হয়। মৌচাক স্কাউট প্রশিক্ষণকেন্দ্র, কালিয়াকৈর, গাজীপুর, ২৬ জানুয়ারি
শিখো-প্রথম আলো জিপিএ-৫ প্রাপ্ত কৃতী সংবর্ধনা অনুষ্ঠানে হাত তুলে মাদককে ‘না’ বলে কৃতী শিক্ষার্থীরা। কুমিল্লা জিলা স্কুল মাঠ, ২৭ জানুয়ারি