একঝলক (৩০ জানুয়ারি, ২০২৫)

সূর্য উঠছে। আলো ছড়িয়েছে কাপ্তাই হ্রদজুড়ে। বড়াদম মোরঘোনা, রাঙামাটি, ৩০ জানুয়ারি
 ছবি: সুপ্রিয় চাকমা
শীতের সকালে কুয়াশা ভেদ করে উঠেছে সূর্য। দিনের আলো ফুটতে না ফুটতেই আকাশে ডানা মেলেছে চিল। মাছিমপুর, সিলেট, ৩০ জানুয়ারি
ঘিলাছড়ি গ্রামীণ সাপ্তাহিক হাটে চিনিচাপা কলা বিক্রির জন্য সাজিয়ে রাখা হয়েছে। শহর থেকে আসা পাইকারেরা কলাসহ মৌসুমি ফল কিনে নিয়ে যান। নানিয়ারচর, রাঙামাটি, ৩০ জানুয়ারি
বাড়ির আঙিনায় যন্ত্রের সাহায্যে ধান ভানছেন পাহাড়ি কিষানি। কাটাছড়ি, রাঙামাটি, ৩০ জানুয়ারি
মিষ্টি খেজুরের রসের স্বাদ নিতে এসেছে বুলবুলি। দৌলতপুর, খুলনা, ৩০ জানুয়ারি
শীতের সকালে মিষ্টি রোদে সন্তানকে নিয়ে ঘুরতে বেরিয়েছেন বাবা। ডলুপাড়া, বান্দরবান, ৩০ জানুয়ারি
মেঘলা সকালে আড়ত থেকে খুচরা বিক্রেতারা সবজি আনছেন লঞ্চঘাটে। এই সবজি দিঘলিয়া উপজেলার বিভিন্ন বাজারে বিক্রি করতে ট্রলারে নিয়ে যাওয়া হবে। দৌলতপুর, খুলনা, ৩০ জানুয়ারি
নির্মাণশ্রমিকেরা গাদাগাদি করে ঝুঁকি নিয়ে গন্তব্যে যাচ্ছেন। এভাবে যাত্রায় যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। ঢাকা-গৌরীপুর-হোমনা সড়ক। ভুলিরপাড়, দাউদকান্দি, কুমিল্লা, ৩০ জানুয়ারি
কুয়াশামাখা শীতের সকালে স্কুলে যাচ্ছে শিশুরা। কামদেবপুর, রংপুর, ৩০ জানুয়ারি
বাড়ির সামনে দড়িলাফ খেলায় মেতেছে কন্যাশিশুরা। ভেলুপাড়া, রংপুর, ৩০ জানুয়ারি
মাঠে রাইস প্লান্টার দিয়ে বোরো ধানের চারা রোপণের কাজ করছেন কৃষক। রঘুনাথপুর, মিরসরাই, চট্টগ্রাম, ৩০ জানুয়ারি
কুয়াশাচ্ছন্ন শীতের সকালে সিংগার বিল থেকে বোরো ধানের চারা তোলায় ব্যস্ত কৃষক। পাঁচক্যাতুলি, গাবতলী, বগুড়া, ৩০ জানুয়ারি
বোরো ধান লাগানোর জন্য ট্রাক্টর দিয়ে জমি প্রস্তুত করছেন কৃষক। পোকামাকড় খাওয়ার জন্য দল বেঁধে নেমেছে সাদা বক। বল্লভপুর, কুমিল্লা, ৩০ জানুয়ারি
বোরো ধান লাগানোর জন্য মই দিয়ে জমি প্রস্তুত করছেন দুই কৃষক। সচরাচর হালের গরু দিয়ে এ কাজ করা হয়। হালের গরু না থাকায় দুজন মিলে এ কাজ করছেন। ফুলতলী, কুমিল্লা, ৩০ জানুয়ারি
শীতের সকালে ধান রোপণ করছেন নারী শ্রমিকেরা। রাজশাহী, ২৯ জানুয়ারি
কদিন আগে লাগানো বোরো ধান। এখন একটু বড় হয়ে সঙ্গে গজিয়েছে আগাছা। তাই তুলে ফেলছেন কৃষক। আলালপুর, ফরিদপুর, ৩০ জানুয়ারি
বাঁধাকপির জমিতে পানি সেচ দিচ্ছেন কৃষক। বিক্রির জন্য দু-এক দিনের মধ্যেই জমি থেকে তোলা হবে এসব কপি। দড়িকামালপুর, পাবনা, ৩০ জানুয়ারি
গাছে গাছে আসতে শুরু করেছে পলাশ। বার্তা জানাচ্ছে ঋতুরাজ বসন্তের। মিয়াবাজার, কুমিল্লা, ৩০ জানুয়ারি
খুলনা জেলা ক্রীড়া সংস্থার অধীন ৪২টি ক্লাবের অংশগ্রহণে বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে কাবাডি লীগ। জেলা স্টেডিয়ামের আউটার মাঠ, খুলনা , ৩০ জানুয়ারি
১ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে মাসব্যাপী বইমেলা। সে উপলক্ষে ব্যাপক প্রস্তুতি চলছে খুলনা বিভাগীয় গ্রন্থাগার প্রাঙ্গণে। বিভাগীয় গ্রন্থাগার,  খুলনা, ৩০ জানুয়ারি
শীতের সকালে কৃষিযন্ত্র নিয়ে ফসলি মাঠের পথে হেঁটে চলেছেন এক শিশু। টেবুনিয়া, পাবনা, ৩০ জানুয়ারি
জমি চাষ দেওয়ার পর মাটির ভেতর থেকে পোকামাকড় বের হয়ে আসে। সেই খাবারের সন্ধানে মাটিতে নেমেছে একঝাঁক সাদা বক। টেবুনিয়া, পাবনা, ৩০ জানুয়ারি
সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় ঘোষণার দাবিতে আমরণ অনশন কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। তিতুমীর কলেজ মূল ফটক, ঢাকা, ৩০ জানুয়ারি
টঙ্গীর তুরাগতীরে বিশ্ব ইজতেমার প্রথম পর্বে অংশ নিতে দেশের বিভিন্ন স্থান থেকে আসতে শুরু করেছেন মুসল্লিরা। ইজতেমার ময়দান, টঙ্গী, ঢাকা, ৩০ জানুয়ারি