এক ঝলক (২৭ ফেব্রুয়ারি, ২০২৬)

ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্য হিসেবে স্বীকৃতি পাওয়া রংপুরের হাঁড়িভাঙা আমের মুকুল এসেছে। এই মুকুল ঝরে পড়া ঠেকাতে বাগানে কীটনাশক ছিটানোসহ পরিচর্যায় ব্যস্ত এখন চাষিরা। পদাগঞ্জ, মিঠাপুকুর, রংপুর, ২৭ ফেব্রুয়ারি
ছবি: মঈনুল ইসলাম
বাড়ির সামনে উঠানে মাটি দিয়ে ভাপা পিঠা তৈরি খেলায় মেতেছে দুই শিশু। বাঁশটারি, মিঠাপুকুর, রংপুর, ২৭ ফেব্রুয়ারি
গ্রামীণ পাকা পথের ধারে যন্ত্রের সাহায্যে শর্ষে মাড়াইয়ে ব্যস্ত কৃষকেরা। জোড়গাছা সেতু এলাকা, সারিয়াকান্দি উপজেলা, বগুড়া, ২৭ ফেব্রুয়ারি
বোরো ধানের আগাছা পরিষ্কারে ব্যস্ত নারীরা।  কানাইডাঙ্গা, ডুমুরিয়া, খুলনা, ২৭ ফেব্রুয়ারি
বাঁশের দুই মাথায় জাল লাগিয়ে মাছ ধরছেন কৃষক নিধান মল্লিক। একে খেবলা জাল বলে। বাজার থেকে মাছ কিনে খাওয়ার চেয়ে এভাবে মাছ ধরা সহজ বলে জানান এই কৃষক। কানাইডাঙ্গা, ডুমুরিয়া, খুলনা, ২৭ ফেব্রুয়ারি
দুর্গম এলাকা থেকে পণ্য নিয়ে রাঙামাটি শহরে এসে বিক্রি করেছেন তাঁরা। বেচাকেনার পর ইঞ্জিনচালিত নৌকায় ফিরে যাচ্ছেন এলাকায়। বন্দুক ভাঙা এলাকা, কাপ্তাই, রাঙামাটি, ২৭ ফেব্রুয়ারি