কোনো সুরক্ষাব্যবস্থা ছাড়াই বৈদ্যুতিক খুঁটিতে মেরামতের কাজ করছেন দুই শ্রমিক। যেকোনো মুহূর্তে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। কে ডি ঘোষ সড়ক, খুলনা, ১২ আগস্টপুষ্টিগুণের জন্য কাঁচকলার কদর রয়েছে। খাবারের তালিকায় অনেকেই কাঁচকলা রাখেন। বাজারেও এর চাহিদা বেশ। বিক্রির জন্য ট্রাক থেকে কাঁচকলা নামানো হচ্ছে। সোবহানীঘাট, সিলেট, ১২ আগস্ট
বিজ্ঞাপন
নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে জীবনযাপনের খরচ বেড়েছে। ফলে হোটেল-রেস্তোরাঁর পাশাপাশি রাস্তার ধারের খাবারের দোকানগুলোতেও কমেছে মানুষের আনাগোনা। সরকারি কলেজ রোড, রাধাবল্লভ, রংপুর, ১২ আগস্ট
বিজ্ঞাপন
সিলেট নগরের আলিয়া মাদ্রাসা মাঠে ১৫ দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বিভাগীয় বৃক্ষমেলার আজ শুক্রবার ছিল শেষ দিন। ছুটির দিন হওয়ায় বৃক্ষমেলায় দর্শনার্থীদের উপস্থিতি ছিল বেশ। ১২ আগস্ট, সিলেটবাড়ির পাশেই যমুনা নদী। সেখানে জাল নিয়ে মাছ শিকার করছেন মামুন ইসলাম। রৌহদহ এলাকা, সারিয়াকান্দি, বগুড়া, ১২ আগস্ট
কক্সবাজার সমুদ্রসৈকতের এমন চেহারা বিগত ৫০-৬০ বছরেও দেখা যায়নি। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) অপরিকল্পিত বালুর বাঁধের কারণে সৈকতের ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে বলে অভিমত স্থানীয় লোকজন ও পরিবেশবিদদের। সৈকতের লাবণী পয়েন্ট, কক্সবাজার, ১২ আগস্টদুই পাশে ফসলের মাঠ, মাঝে পাকা সড়ক। সড়কের ওপর আউশ ধান শুকাচ্ছেন গৃহবধূ তাসলিমা বেগম। গোয়ালকান্দি, সদর উপজেলা, ফরিদপুর, ১২ আগস্টবিদ্যুতের তারের ওপর বসে আছে লাটোরা বা কসাই পাখি। অদ্ভুত পদ্ধতিতে শিকার ধরা ও সংরক্ষণের প্রবণতার জন্যই এদের কসাই পাখি বলা হয়। কুটামহিন গ্রাম, গাবতলী, বগুড়া, ১২ আগস্টজোয়ারের পানি ঢুকছে খালে। কিছুক্ষণ পরই নৌকাগুলো মাছ ধরার জন্য সাগরের দিকে ছুটবে। কুমিরা নৌঘাট, সীতাকুণ্ড, চট্টগ্রাম, ১২ আগস্ট