একঝলক (২৮ ডিসেম্বর ২০২৫)

ফুটেছে ক্যালিয়ান্ড্রা ফুল। চর কালীবাড়ি, ময়মনসিংহ, ২৮ ডিসেম্বর
ছবি: মোস্তাফিজুর রহমান
কুয়াশামাখা শীতের সকালে শিশুদের নিয়ে বাইরে বেরিয়েছেন তিনি। নূরনগর, খুলনা, ২৮ ডিসেম্বর
বেলা বাড়লেও কমেনি শীতের প্রকোপ। তাই আগুন জ্বালিয়ে উষ্ণতা নিচ্ছেন দুজন। ছোট বয়রা, খুলনা, ২৮ ডিসেম্বর
বাড়ির বারান্দায় বসে বাঁশের ঝুড়ি বানাচ্ছেন তিনি। ক্যমলংপাড়া, বান্দরবান, ২৮ ডিসেম্বর
মাছ ধরে ডিঙিনৌকায় করে বাড়ি ফিরছেন এক জেলে। সাঙ্গু নদী, বান্দরবান, ২৮ ডিসেম্বর
শীতের প্রকোপ থেকে বাঁচতে আগুন পোহাচ্ছেন তাঁরা। সাইংগ্রী ম্ররংপাড়া, বান্দরবান, ২৮ ডিসেম্বর
সড়কে দুর্ঘটনার কবলে পড়েছে ইটবোঝাই ভ্যান। সহযোগিতায় এগিয়ে এসেছেন স্থানীয় লোকজন। পাংশা, রাজবাড়ী, ২৮ ডিসেম্বর
ভর্তি পরীক্ষায় আসা পরীক্ষার্থী ও অভিভাবকদের ভিড়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় গেট, সাভার, ঢাকা, ২৮ ডিসেম্বর
শীতের কুয়াশাভেজা সকালে ছেলেকে সঙ্গে নিয়ে বের হয়েছেন মা। বয়রা কাশিনাথপুর, পাবনা, ২৮ ডিসেম্বর
শীতের প্রকোপ থেকে বাঁচতে খড়-পাতা পুড়িয়ে তাপ নেওয়ার চেষ্টা করেছেন কয়েকজন পথচারী। উষ্ণতার সন্ধানে সেখানে ঘুরছে দুটি বিড়ালছানা। মাটিসড়ক, গোপালপুর, পাবনা; ২৮ ডিসেম্বর
দিন শেষে মাঠ থেকে গরু নিয়ে বাড়ি ফিরছেন এক ব্যক্তি। তালতলী সেতু, সায়েস্তাবাদ, বরিশাল; ২৮ ডিসেম্বর
রাতে আড়িয়াল খাঁ নদে জাল ফেলেছিলেন। সকালে জাল তুলতে ব্যস্ত মৎস্যজীবী পরিবার। হবিনগর, শায়েস্তাবাদ, বরিশাল; ২৮ ডিসেম্বর
গাছে পেরেক দিয়ে আটকানো বিজ্ঞাপনী ব্যানার খুলছেন বন বিভাগের কর্মীরা। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস; ২৮ ডিসেম্বর
প্রথম আলো চর আলোর পাঠশালার শিক্ষার্থী ও চরবাসীর মধ্যে কম্বল বিতরণ করেছে প্রথম আলো বন্ধুসভা। প্রথম আলো চর আলোর পাঠশালা মাঠ, কুড়িগ্রাম; ২৮ ডিসেম্বর
ইনকিলাব মঞ্চের ডাকে রাজশাহীতে শহীদ শরিফ ওসমান বিন হাদির খুনিদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে অবরোধ কর্মসূচি পালন করা হয়। তালাইমারী মোড়, রাজশাহী; ২৮ ডিসেম্বর
ইনকিলাব মঞ্চের ডাকে শহীদ শরিফ ওসমান বিন হাদির খুনিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে সিলেটে অবরোধ কর্মসূচি পালন করা হয়। চৌহাট্টা, সিলেট, ২৮ ডিসেম্বর
৪০ শতাংশ জমিতে শর্ষের আবাদ করেছেন এই কৃষক। পোকামাকড় থেকে সুরক্ষায় খেতে কীটনাশক দিচ্ছেন তিনি। নূরুইল গ্রাম, বগুড়া, ২৮ ডিসেম্বর
শরিফ ওসমান বিন হাদির খুনিদের গ্রেপ্তার ও বিচার দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করেন। নথুল্লাবাদ বাসস্ট্যান্ড, বরিশাল, ২৮ ডিসেম্বর
কনকনে শীতে হিমেল বাতাস থেকে বাঁচাতে শিশুদের চাদরে জড়িয়ে রাখা হয়েছে। রেলগেট, রাজশাহী, ২৮ ডিসেম্বর
রেলিংয়ের ওপর বসে আছে ধনেশ ও কালিম পাখি। গাজীপুর সাফারি পার্ক, শ্রীপুর, গাজীপুর, ২৮ ডিসেম্বর