একঝলক (২২ ডিসেম্বর ২০২৫)

শর্ষে ফুলের পাপড়িতে জমেছে শিশিরবিন্দু। নতুন বসতি, মানিকগঞ্জ, ২২ ডিসেম্বর
ছবি: আব্দুল মোমিন
বাড়ন্ত ভুট্টাগাছের যত্ন নিচ্ছেন কৃষক গাজী আকন্দ। ৪৮ শতাংশ জমিতে লাগানো এই খেত নিড়ানিতেই কাটছে তাঁর ব্যস্ত সকাল। নগর হাট, শাজাহানপুর, বগুড়া, ২২ ডিসেম্বর
ঘুরতে এসে কাপ্তাই হ্রদে পর্যটকেরা কায়াকিং করছেন। পলওয়েল পার্ক, রাঙামাটি, ২২ ডিসেম্বর
কুয়াশাঘেরা সকালে মনু নদে পেতে রাখা জাল তুলছেন দুই জেলে। কামারচাক, মৌলভীবাজার, ২২ ডিসেম্বর
খেতে ধানের চারা রোপণে ব্যস্ত কৃষক। পসরা, ফরিদপুর, ২১ ডিসেম্বর
সারি বেঁধে সড়ক পার হচ্ছে একঝাঁক হাঁস। বালাচড়া, রংপুর, ২২ ডিসেম্বর
হালি পেঁয়াজ রোপণের জন্য জমির মাটি সমান করছেন কৃষক। সাচিয়া, কৈজুরী, ফরিদপুর, ২২ ডিসেম্বর
আমন ধান কাটার পর এখন চলছে মাড়াইয়ের উৎসব। বাড়ির উঠানে যন্ত্রে ধানমাড়াই শেষে তা জড়ো করছেন এক নারী। লাহারহাট, টুঙ্গিবাড়িয়া, বরিশাল, ২২ ডিসেম্বর
কুয়াশাচ্ছন্ন ভোরে ভৈরব নদে মাছ ধরার নৌকা। দৌলতপুর পুরাতন স্টিমারঘাট, খুলনা, ২২ ডিসেম্বর
বার্ষিক পরীক্ষা শেষে গ্রামের বাড়িতে বেড়াতে এসে কলার ভেলায় চড়ে দুরন্তপনায় মেতেছে তিন ভাই। হিজলতলা, চাঁদপুরা, বরিশাল, ২২ ডিসেম্বর
খেজুরের রস জ্বাল দিয়ে গুড় বানানোর কাজ চলছে। কৃষি কলেজ সফেদাবাগান, খুলনা, ২২ ডিসেম্বর
খেত থেকে শিম তোলায় ব্যস্ত এক পাহাড়ি নারী। কুহালং, বান্দরবান, ২২ ডিসেম্বর
শীতের কুয়াশাভেজা ভোরে কাজে চলেছেন তিনি। মন্থনা, রংপুর, ২২ ডিসেম্বর
ব্যবহারের জন্য পুরোনো ঝুড়ি মেরামত করছেন এক ম্রো নারী। চিম্বুক, বান্দরবান, ২২ ডিসেম্বর
ঘন কুয়াশা, সূর্যের দেখা নেই। মহাসড়কে হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলছে। হাসনাবাজার, রংপুর, ২২ ডিসেম্বর
সংখ্যালঘুদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভে সংখ্যালঘু ঐক্য মোর্চা। জাতীয় প্রেসক্লাবের সামনে, ঢাকা, ২২ ডিসেম্বর
উড়ে চলেছে বকের ঝাঁক। দৌলতপুর পুরাতন স্টিমারঘাট, খুলনা, ২২ ডিসেম্বর
প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ। বাউফল, পটুয়াখালী, ২২ ডিসেম্বর
টানা তিন দিন পর রোদের দেখা মেলায় রং করা ঝুট কাপড় শুকাতে দেওয়া হয়েছে। শুকানোর পর এসব কাপড় কেটে গেঞ্জি তৈরি করা হয়। হেমায়েতপুর, পাবনা, ২২ ডিসেম্বর
প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলার প্রতিবাদে মানববন্ধন। মুক্তির মোড়, নওগাঁ, ২২ ডিসেম্বর
দুই দিন পর শীতের সকালে মিষ্টি রোদের দেখা। পোষা খরগোশকে নিয়ে তাই উষ্ণতা নিতে বেরিয়েছে এক শিশু। সাধুপাড়া, পাবনা, ২২ ডিসেম্বর
ঝলমলে রোদে ধান শুকানোর কাজে ব্যস্ত চাতালশ্রমিকেরা। বিসিক এলাকা, রাজশাহী, ২২ ডিসেম্বর
প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে সন্ত্রাসী হামলার প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন। উপজেলা পরিষদের সামনে, শ্রীপুর, গাজীপুর, ২২ ডিসেম্বর
ভরদুপুরে রোদ পড়ে চিকচিক করা সিঙ্গার নদের শান্ত পানিতে চলেছে নৌকা। সালুটিকর, গোয়াইনঘাট, সিলেট, ২২ ডিসেম্বর