একঝলক (২৫ জানুয়ারি, ২০২৩)

জ্বালানি হিসেবে ব্যবহারের জন্য কাঠের গুঁড়া সড়কের ওপর শুকাচ্ছেন সাহার বানু। শুভপুর এলাকা, সদর উপজেলা, কুমিল্লা, ২৫ জানুয়ারি
ছবি: এম সাদেক
সবজির আড়তে ট্রাক থেকে মাথায় করে কলা নামাচ্ছেন এক শ্রমিক। আড়তে সারা দিন কাজ শেষে পাবেন ৭০০ টাকা। ছবিটি আজ বুধবার সকালে তোলা
খুলনা নগরের অন্যতম ব্যস্ত সড়ক শের-এ-বাংলা সড়ক। রাস্তা ঝুঁকি নিয়ে পার হতে হয় অভিভাবক ও শিক্ষার্থীদের। জেব্রা ক্রসিং বা গতিরোধক নেই এসব ঝুঁকিপূর্ণ পারাপারের স্থানে। জোহরা খাতুন স্কুলের সামনে, খুলনা, ২৫ জানুয়ারি
মাটির চুলা তৈরিতে ব্যস্ত নারী। এসব চুলা ১৫০  থেকে ১ হাজার ২০০ টাকা পর্যন্ত দামে বিক্রি হয়। ময়লাপোতা, খুলনা, ২৫ জানুয়ারি
শিখো-প্রথম আলো জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা চলছে লালমনিরহাটে। অনেক দিন পর বন্ধুর দেখা একে অপরে তাই নিবিড় হয়ে কুশল বিনিময় করছে। জেলা পরিষদ অডিটোরিয়াম, লালমনিরহাট, ২৫ জানুয়ারি
বাজারে উঠেছে বাহারি নাম ও স্বাদের বরই। আপেল কুল, কাশ্মীরি কুল, বল কুল, বাউকুল, কুল বরইসহ নানা নামের এসব বরই বিক্রি হচ্ছে ১০০–২০০ টাকা কেজি দরে। আবদুল হামিদ সড়ক, পাবনা, ২৫ জানুয়ারি
হলুদ তোলার মৌসুম শুরু হয়েছে। পাহাড়ের ঢালে এ হলুদের চাষ করা হয়। পাহাড়ি কিষানিরা জুম ধানের সাথি ফসল হিসেবে এ পাহাড়ি হলুদ চাষ করেন। ফলন বেশ হয়েছে বিধায় খুশি চাষিরা। বাড়ির আঙিনায় কাঁচা হলুদের মণ বিক্রি হচ্ছে ৩০০ টাকায়। রাঙামাটি, ২৫ জানুয়ারি
শালিক পরিবারের অন্তর্ভুক্ত একটি পাখি ‘কাঠশালিক’। গ্রামগঞ্জের অতিচেনা শালিক পাখির মধ্যে অন্যতম কাঠশালিক। বসন্তে বিভিন্ন ফুলের গাছে কাঠশালিক দেখা যায় বেশি। কখনো কখনো ঝাঁক বেঁধে পোকামাকড় শিকার করে কাঠশালিক। গাছের শুকনো ডালে বসে আছে একঝাঁক কাঠশালিক। জলকরকান্দি গ্রাম, দক্ষিণ সুরমা, সিলেট, ২৫ জানুয়ারি
২৯ জানুয়ারি রাজশাহী মাদ্রাসা মাঠে বাংলাদেশ আওয়ামী লীগ রাজশাহী জেলা ও মহানগরের জনসভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাই নগরের সড়ক বিভাজকগুলো রং করা হচ্ছে। নগর ভবনের সামনে, রাজশাহী, ২৫ জানুয়ারি
লালমনিরহাট জেলা পরিষদ অডিটরিয়ামে শিখো-প্রথম আলো জিপিএ–৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা শুরু হয়েছে। সার্টিফিকেট ও ক্রেস্ট হাতে শিক্ষার্থীদের উচ্ছ্বাস। ২৫ জানুয়ারি
দুই দিনব্যাপী বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা সমিতির উপ-অঞ্চল কুমিল্লায় ৫১তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিভিন্ন খেলায় অংশগ্রহণ করেছে। কুমিল্লা জেলা স্কুল মাঠ, কুমিল্লা, ২৫ জানুয়ারি
এখন চলছে বিয়ের মৌসুম। এতে চাহিদা বেড়েছে ডেকোরেশনের মালামালের। প্রতিদিনই এই কাপড়গুলো ধুয়ে পরিষ্কার করতে হয়। ধোয়ার পর সেগুলো রোদে শুকাতে দিচ্ছে লোকজন। চানপুর, সদর উপজেলা, কুমিল্লা, ২৫ জানুয়ারি
ভোর থেকে শুরু হয় পাইকারি বাজার। সেই বাজার থেকে সবজি কিনে গাড়িতে তুলছেন এক ব্যবসায়ী। আবার নদী থেকে মাছ কিনে সাইকেলে চড়ে তা বাজারে বিক্রি করতে এসেছেন দুই মাছ ব্যবসায়ী। স্টেশন রোড, ঈশ্বরদী, পাবনা, ২৫ জানুয়ারি