একঝলক (১৫ ফেব্রুয়ারি ২০২৬)

আসছে পবিত্র রমজান মাস। তাই বিক্রির জন্য  ইফতারের অন্যতম অনুষঙ্গ খেজুরের পসরা সাজিয়ে রাখছেন ব্যবসায়ী। সিটি বাজার, রংপুর, ১৫ ফেব্রুয়ারি
ছবি: মঈনুল ইসলাম  
পবিত্র রমজানে বিক্রির জন্য কলা সংগ্রহ করে রাখছেন ব্যবসায়ীরা। শহীদ জররেজ মার্কেট, রংপুর,  ১৫ ফেব্রুয়ারি
ফাল্গুনে গাছে গাছে ফুটেছে পলাশ ফুল। পলাশের ডালে গুটিগুটি পায়ে এগিয়ে আসছে কাঠবিড়ালি। তেলিগাতী, খুলনা, ১৫ ফেব্রুয়ারি
বনে গরু চরানো শেষে ফুলঝাড়ুর ফুল সংগ্রহ করে আনছেন পাহাড়ি কিষানি। শূকরছড়ি, রাঙামাটি, ১৫ ফেব্রুয়ারি
সকালে বাজার থেকে লাউ শাক কিনে সাইকেলের ঝুড়িতে নিয়ে বাড়ি ফিরছেন তিনি। তেলিগাতী, খুলনা, ১৫ ফেব্রুয়ারি
জলাশয়ে ফুটে আছে শাপলা ফুল। পাবলিক লাইব্রেরির পুকুর, মৌলভীবাজার, ১৫ ফেব্রুয়ারি
কুয়াশা উপেক্ষা করে জমির আলপথ ধরে স্কুলে যাচ্ছে শিশুটি। রাঙ্গাপানি, রাঙামাটি, ১৫ ফেব্রুয়ারি
গাছের ডালে বসে উঁকি দিচ্ছে ঘুঘু পাখি। দীঘি মাঝিপাড়া, মানিকগঞ্জ, ১৫ ফেব্রুয়ারি
জলাশয়ে দল বেঁধে ঘুরে বেড়াচ্ছে পরিযায়ী পাখিরা। কাঁঠালতলী ডোবা, রাঙামাটি, ১৫ ফেব্রুয়ারি
ফেনী নদীর তীরে ইতিহাসের নীরব সাক্ষী রামগড়ের এসডিও বাংলো। রামগড়, খাগড়াছড়ি, ১৫ ফেব্রুয়ারি
জমিতে রোপণের জন্য বোরো ধানের চারা তুলছেন একদল কৃষক। তাঁদের জন্য খাবার নিয়ে অপেক্ষা করছে এক কিশোর। ইসবপুর, বগুড়া, ১৫ ফেব্রুয়ারি
উল্টো পথে ও এলোপাতাড়ি যান চলাচলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। গৌরীপুর, দাউদকান্দি, কুমিল্লা, ১৫ ফেব্রুয়ারি
আমের মুকুলে প্রকৃতিতে বসন্তের আবহ। নবগ্রাম রোড, বরিশাল, ১৫ ফেব্রুয়ারি
হাওরের বোরো খেতে পানি দিচ্ছেন কৃষক। খাবারের খোঁজে কয়েকটি হাঁস সেখানে ঘোরাঘুরি করছে। বাঁকগুল হাওর, সিলেট, ১৫ ফেব্রুয়ারি।
ইঞ্জিনচালিত নৌকায় কাঠের তৈরি আসবাবপত্র শহর থেকে গ্রামে নিয়ে যাচ্ছেন এক ব্যক্তি। বাঁকছড়ি, রাঙামাটি, ১৫ ফেব্রুয়ারি
কোমরতাঁতে তঞ্চঙ্গ্যাদের ঐতিহ্যবাহী পোশাক পিনন বুনছেন এক তরুণী। রোয়াংছড়ি, বান্দরবান, ১৫ ফেব্রুয়ারি
পাহাড়িদের ঐতিহ্যবাহী মাছ ধরার উপকরণ লুই দিয়ে নদীতে মাছ ধরতে ব্যস্ত মারমা এক নারী। তুলাছড়িপাড়া, বান্দরবান, ১৫ ফেব্রুয়ারি
এসব লাউ পাঠানো হবে ঢাকার কারওয়ান বাজারে। পাইকারি ক্রেতারা কৃষকদের কাছ থেকে লাউগুলো কিনে স্তূপ করে রেখেছেন। শুকলাল হাট, চট্টগ্রাম, ১৫ ফেব্রুয়ারি
রমজানকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের চাহিদা বাড়ায় সিলেট শহর থেকে পণ্য কিনে নৌকায় করে বিভিন্ন এলাকায় নিয়ে যাচ্ছেন ব্যবসায়ীরা। খরচ কম হওয়ায় নদীপথ হয়ে উঠেছে পণ্য পরিবহনের ভরসা। সুরমা নদী, লামাকাজি, সিলেট, ১৫ ফেব্রুয়ারি
ভোট পুনর্গণনার দাবিতে জেলা প্রশাসন কার্যালয় ঘেরাও করে রাখেন বিএনপির নেতা–কর্মীরা। রংপুর ৩, ৪ ও ৬ নম্বর আসনের পরাজিত বিএনপি প্রার্থীরা এ সময় উপস্থিত ছিলেন। জেলা প্রশাসকের কার্যালয়, রংপুর, ১৫ ফেব্রুয়ারি
নতুন মন্ত্রিসভার সদস্যদের ব্যবহারের জন্য মনোগ্রাম ও পতাকার স্ট্যান্ডযুক্ত ৫০টি গাড়ি প্রস্তুত করেছে সরকারি যানবাহন অধিদপ্তর। পরিবহন পুল, সরকারি যানবাহন অধিদপ্তর, ঢাকা, ১৫ ফেব্রুয়ারি