এ বছর রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় টমেটোর ভালো ফলন হয়েছে। টমেটো উৎপাদনে চরাঞ্চলে জমি বন্দোবস্ত নেওয়াসহ বিঘাপ্রতি প্রায় ৫০ থেকে ৬০ হাজার টাকা করে খরচ হলেও বিক্রি করতে পারছে এক থেকে দেড় লাখ টাকা করে। একটি কৃষক পরিবার খেত থেকে পাকা টমেটো তুলছেন। দেবগ্রাম, গোয়ালন্দ, রাজবাড়ী। ৫ ফেব্রুয়ারিবোরো ধান রোপণের মৌসুম শুরু হয়েছে। কৃষক জমি চাষাবাদকালে ওপরে উঠে আসছে বিভিন্ন ধরনের পোকা। আর এসব পোকা খাবার হিসেবে নিতে বকের দল উড়ে এসে পড়ছে ওই জমিতে। বালিয়াকান্দি, গোয়ালন্দ, রাজবাড়ী। ৫ ফেব্রুয়ারি
বিজ্ঞাপন
শীতের সকালে জবুথবু হয়ে আছে বিড়াল। রসুলপুর এলাকা, বরিশাল নগর, ৫ ফেব্রুয়ারি
বিজ্ঞাপন
নিরাপদ সড়ক চাই ও বিআরটিএর উদ্যোগে পথচারীদের প্রতি জনতা সচেতনতার আহ্বান জানিয়ে প্রচারণা চালানো হয়। মৎস্য ভবন, ৫ ফেব্রুয়ারিওএমএসের চালের জন্য ভোর থেকে মানুষের অপেক্ষা। সাত মাসের সন্তানকে কোলে নিয়ে পণ্য নেওয়ার অপেক্ষায় মা মনি বেগম। জিগাতলা মোড়, সাত মসজিদ রোড, ৫ ফেব্রুয়ারি, ঢাকাশীতের সকালে কুয়াশা ঘেরা পথে কাজে যাচ্ছেন গ্রামের লোকজন। গোপালের খামার, ঘোগাদহ ইউনিয়ন, সদর উপজেলা, কুড়িগ্রাম, ৫ ফেব্রুয়ারি বাবা রাজু মিয়ার কাঁধে চড়ে ঘুরছে শিশুটি। নিউ ইঞ্জিনিয়ার পাড়া, রংপুর, ৫ ফেব্রুয়ারি জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে স্কুলের শিক্ষার্থীদের মধ্যে ফলদ গাছের চারা বিতরণ। স্থানীয় মিলন স্মৃতি পাঠাগারের উদ্যোগে এই চারা বিতরণ করা হয়। একুশের মোড়, সরিষাবাড়ী, জামালপুর, ৫ ফেব্রুয়ারিসামনে আসছে ফাল্গুন এবং ভালোবাসা দিবস। এই দিবসকে কেন্দ্র করে বেড়ে যায় ফুলের চাহিদা। ঝাকুনিপাড়া এলাকা, সদর উপজেলা, কুমিল্লা, ৫ ফেব্রুয়ারিশীতের সকালে জমিতে সার ছিটাচ্ছেন চাষি। চিলারঝার এলাকা, রংপুর, ৫ ফেব্রুয়ারিজাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে শিখো-প্রথম আলো জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান শুরু হয়। অনিমা চৌধুরী অডিটরিয়াম, নাটোর, ৫ ফেব্রুয়ারিশিখো-প্রথম আলো জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থী সংবর্ধনায় সেলফি তুলতে ব্যস্ত কয়েকজন। নেহাল গ্রিন পার্ক, কিশোরগঞ্জ, ৫ ফেব্রুয়ারিশিক্ষায়তন অ্যাপের মাধ্যমে ক্লাস হচ্ছে শিক্ষার্থীদের। ব্রাহ্মণপাড়া উপজেলা, কুমিল্লা ভগবান সরকারি উচ্চবিদ্যালয়, কুমিল্লা, ৫ ফেব্রুয়ারিনৌকা থেকে পানির পাইপ দিয়ে বালু স্তূপ করে রাখা হচ্ছে। বালুর সঙ্গে আসা কয়লা সংগ্রহ করছেন এক নারী। নীলগাঁও, সদর উপজেলা, সিলেট, ৫ ফেব্রুয়ারিপড়ন্ত বেলায় খেজুরের রস সংগ্রহের জন্য হাঁড়ি নিয়ে যাচ্ছেন গাছি জালাল উদ্দিন। এরুইল এলাকা, কাহালু উপজেলা, বগুড়া, ৫ ফেব্রুয়ারিলাল টুকটুকে রোমানা পাকরি জাতের আলু বাছাই করছেন নারীরা। বাছাই শেষে এসব আলু বিক্রির জন্য নেওয়া হবে ঢাকায়। এই আলু বাছাইয়ের কাজ করে প্রত্যেক নারী মজুরি পান ১৫০ টাকা। কাজীপাড়া এলাকা, কাহালু উপজেলা বগুড়া, ৫ ফেব্রুয়ারিট্রাকের গায়ে এনামেল রং দিয়ে ফুল, পাখি, লতাপাতার নকশাসহ গ্রামের মনোরম দৃশ্য আঁকছেন কিশোর হিরণ। ট্রাকের আকৃতি আর কাজের গুণগত মানের ওপর ভিত্তি করে ৩ হাজার থেকে ১২ হাজার টাকায় ট্রাকে সৌন্দর্যবর্ধনের কাজ করেন তিনি। পাগলা বাজার এলাকায়, নারায়ণগঞ্জ, ৫ ফেব্রুয়ারিস্থানীয় ব্যবসায়ীরা ঢাকা থেকে ট্রলারে করে চিনির বস্তা নিয়ে এসেছেন খুচরা বিক্রেতাদের কাছে বিক্রির জন্য। ৫০ কেজির প্রতিটি বস্তার জন্য ২৫ টাকা করে দিতে হয় পরিবহন খরচ। বালুঘাট, বরিশাল নগর, ৫ ফেব্রুয়ারিদীর্ঘ লাইনে দাঁড়িয়ে ওএমএসের চালের জন্য কান্নাকাটি করেন গীতা বিশ্বাস। শেষ পর্যন্ত চালের জন্য ট্রাকে উঠে পড়েন। ট্রাকে ছড়িয়ে ছিটিয়ে থাকা চাল থলের মধ্যে তুলতে গেলে তাঁর কাছ থেকে থলে কেড়ে নেন বিক্রেতারা। পরে তিনি কুড়িয়ে প্রায় দেড় কেজির মতো চাল নেন। বেলা সাড়ে ১১টা, আগ্রাবাদ সরকারি কমার্স কলেজের সামনে, চট্টগ্রাম, ৫ ফেব্রুয়ারিসৌদিপ্রবাসী সামসুদ্দিন একটি বেসরকারি প্রতিষ্ঠানের কাছে প্রতারিত হয়ে প্রতিবাদ জানাতে এসে কান্নায় ভেঙে পড়েন। জাতীয় প্রেসক্লাবের সামনে, ৫ ফেব্রুয়ারিপোশাকশ্রমিকদের জন্য নিম্নতম মজুরি বোর্ড গঠন ও নিম্নতম মজুরি ২৩ হাজার টাকা করার দাবিতে মানববন্ধন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় বরাবর স্মারকলিপি পেশ করে গার্মেন্টস শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (জি-স্কপ) ও ইন্ডাস্ট্রি অল বাংলাদেশ কাউন্সিল (আইসিবি)। জাতীয় প্রেসক্লাব, ঢাকা, ৫ ফেব্রুয়ারিফুটপাতে মোটরসাইকেল চালানো বন্ধে বসানো হয়েছে প্রতিবন্ধকতা। তা পেরিয়ে সাধারণ মানুষ চলাচল করতে গিয়ে পড়ছেন বিপাকে। মৎস্য ভবন এলাকা, ঢাকা, ৫ ফেব্রুয়ারিনারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে প্রায়ই নৌকাডুবিতে প্রাণ হারায় মানুষ। এরপরও নৌকায় বাড়তি যাত্রী উঠিয়ে নদী পারাপার করা হয়। খেয়াঘাট, ১ নম্বর বন্দর, নারায়ণগঞ্জ, ৫ ফেব্রুয়ারিঢাকা আর্ট সামিটে শিল্পকর্ম প্রদর্শনী ঘুরে দেখছেন দর্শনার্থীরা। জাতীয় শিল্পকলা, ৫ ফেব্রুয়ারিকলাই ডাল আর চালকুমড়া দিয়ে তৈরি কুমড়ার বড়ি শীতের তরকারির স্বাদ বাড়িয়ে দেয়। ছাদে শুকাতে দেওয়া বড়ি নিয়ে দুষ্টুমিতে মেতেছে এক শিশু। গোবিন্দা, পাবনা, ৫ ফেব্রুয়ারিদখল আর দূষণে মৃতপ্রায় জিরানী খালের আবর্জনার স্তূপের ওপর মাচায় সবজি চাষ করেছেন রিকশাচালক বাচ্চু মিয়া। দীর্ঘদিন ধরে ৩ দশমিক ৯ কিলোমিটার দৈর্ঘ্যের খালটি পুনরুদ্ধারে সরকার প্রকল্প অনুমোদন করে রাখলেও তা দ্রুত বাস্তবায়নের দাবি স্থানীয় বাসিন্দাদের। নন্দীপাড়া, ঢাকা, ৫ ফেব্রুয়ারি