ধানের তুষ ট্রাক থেকে নামাচ্ছেন শ্রমিকেরা। পল্লীমঙ্গল, বগুড়া, ১ অক্টোবরশীতের অনেকটা আগেই পুরোনো কাপড় সেলাই করে কাঁথা তৈরি করছেন গৃহবধূ আন্নি বেগম। দেবীনগর, ফরিদপুর, ১ অক্টোবর
বিজ্ঞাপন
ডেঙ্গুর প্রাদুর্ভাবে বেড়েছে ডাবের চাহিদা ও দাম। গ্রাম থেকে ডাব সংগ্রহ করে শহরে বিক্রির জন্য নিয়ে যাচ্ছেন এক ব্যবসায়ী। বোকাইল, গেরদা, ফরিদপুর, ১ অক্টোবর
বিজ্ঞাপন
গাছের ডালে বসে আছে একঝাঁক টিয়া পাখি। বন বিভাগ, খাগড়াছড়ি, ১ অক্টোবরচারদিক উজ্জ্বল করে ফুটে আছে মধুমালতী ফুল। অনেকে এ ফুলটিকে মধুমঞ্জুরি নামেও ডাকে। উধুনিয়া, উল্লাপাড়া, সিরাজগঞ্জ ১ অক্টোবরইঞ্জিনচালিত ডিঙিভর্তি বাতাবিলেবু। বাগানিরা বিক্রি করতে গ্রাম থেকে রাঙামাটি দিকে যাচ্ছেন। পুরান পাড়া, রাঙামাটি, ১ অক্টোবরবুলবুলি পাখিটি তার ছানাকে পেঁপে খাওয়াচ্ছে। নারাই ছড়ি, রাঙামাটি, ১ অক্টোবরপাইকারি মোকাম থেকে পেঁয়াজ কিনে বেছে নিচ্ছেন খুচরা বিক্রেতারা। একটু পরই পেঁয়াজগুলো নগরের অলিগলিতে বিক্রি করবেন তাঁরা। সুবিল সেতু, বগুড়া, ১ অক্টোবরকলাখেতে সাথি ফসল হিসেবে ফুলকপির আবাদ করেছেন এক কৃষক। প্রখর রোদে খেতটি পরিচর্যায় ব্যস্ত কিষান–কিষানিরা । গরিবপুর, শিবগঞ্জ, বগুড়া, ১ অক্টোবরময়লা পানিতে সড়ক সয়লাব, দুর্ভোগে যানবাহনের চালক-যাত্রী। কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-৩-ইউনিয়ন পরিষদ সড়ক, গৌরীপুর বাজার, দাউদকান্দি, কুমিল্লা, ১ অক্টোবর