একঝলক (১৪ সেপ্টেম্বর ২০২৬)

বিক্রির আগে বেলুন ফুলিয়ে রাখছেন বিক্রেতা। ফুলবাড়ী গেট, খুলনা, ১৪ সেপ্টেম্বর
ছবি: সাদ্দাম হোসেন
দিনভর মাছ শিকার শেষে পড়ন্ত বিকেলে বিলের পাড়ে বসে খাবার খাচ্ছেন এক জেলে। চতরা বিল, লক্ষ্মীপুর, আটঘরিয়া, পাবনা, ১৩ সেপ্টেম্বর
পুকুরে ফুটেছে লাল শাপলা। পৌরসভা পুকুর, মৌলভীবাজার, ১৪ সেপ্টেম্বর
নয়নতারা ফুলের পাপড়িতে জমেছে বৃষ্টির ফোঁটা। টেকনিক্যাল পাড়া, রাঙামাটি, ১৪ সেপ্টেম্বর
ছাগলের পিঠে উড়ে এসে বসেছে একটি পাখি। বানার নদ, গোসিংগা, শ্রীপুর, গাজীপুর, ১৪ সেপ্টেম্বর
জমি থেকে তুলে আনা ওলকচুর মুখ কেটে রাখা হচ্ছে পুনরায় রোপণের জন্য। ত্রিমোহন, একদন্ত, আটঘরিয়া, পাবনা, ১৪ সেপ্টেম্বর
মাছের পোনা ট্রাকে তুলছেন শ্রমিকেরা। শিরোমণি, খুলনা, ১৪ সেপ্টেম্বর
শরতের রোদমাখা সকালে স্যান্ডেল বিক্রি করতে গ্রামের পথে ঘুরছেন নরসিংদী থেকে আসা এক বিক্রেতা। কেরানীহাট, রংপুর, ১৪ সেপ্টেম্বর
বিক্রির জন্য হাটে উঠেছে পাট। বেলকুচি, সিরাজগঞ্জ, ১৪ সেপ্টেম্বর
প্রচণ্ড রোদ থেকে বাঁচতে ছাতামাথায় বিদ্যালয়ে যাচ্ছে দুই শিশু শিক্ষার্থী। ভেলুপাড়া, রংপুর, ১৪ সেপ্টেম্বর
ড্রাগন ফুলের কলিতে জমেছে বৃষ্টির ফোঁটা। শিমুজ্জেছড়া, রাঙামাটি, ১৪ সেপ্টেম্বর।
কাপ দইয়ের পাত্র মাটির রঙে রাঙাচ্ছেন সম্পা রানী পাল। পাশে দইয়ের সরা তৈরির কাজ শিখছেন মেয়ে স্বপ্না পাল। শেখেরকোলা, বগুড়া, ১৪ সেপ্টেম্বর
প্রখর রোদের মধ্যে পাথর ভাঙার কাজে নারী শ্রমিকেরা। মিরাবাজার, সিলেট, ১৪ সেপ্টেম্বরো
গাছের ভেতরের পোকা খুঁজছে বড় কাঠঠোকরা। নতুনপাড়া, রাঙামাটি, ১৪ সেপ্টেম্বর
খালের পানিতে জাল দিয়ে মাছ ধরছেন এক ব্যক্তি। ঘিওর, মানিকগঞ্জ, ১৪ সেপ্টেম্বর
দুর্গাপূজার জন্য নতুন ঢাক তৈরিতে ব্যস্ত বাদ্যযন্ত্রের কারিগর। চেলোপাড়া, বগুড়া, ১৪ সেপ্টেম্বর
নৌকায় করে সুরমা নদীতে মাছ ধরতে এসেছেন তাঁরা। চাঁদনীঘাট, সিলেট, ১৪ সেপ্টেম্বর
যথাযথ নিরাপত্তা সরঞ্জাম না পরে জীবনের ঝুঁকি নিয়ে বাঁশের মইয়ে উঠে বৈদ্যুতিক খুঁটিতে কাজ করছেন এক লাইনম্যান। উত্তর সাহাপাড়া, শেরপুর, বগুড়া, ১৪ সেপ্টেম্বর
মাছ সংরক্ষণের জন্য বরফ ভেঙে টুকরা করছেন একজন শ্রমিক। মৎস্য উন্নয়ন করপোরেশন প্রাঙ্গণ, রাঙামাটি, ১৪ সেপ্টেম্বর
পাহাড়ি পথের পাশে সবুজ পাতার ফাঁকে ফুটে আছে রঙিন ল্যান্টানা ফুল। থোয়াইংগ্য পাড়া, বান্দরবান, ১৪ সেপ্টেম্বর
বাড়ির মাচাংয়ে বসে বাঁশ চেঁছে বেত তৈরি করছেন এক নারী। এসব বাঁশের বেত দিয়ে পরে তৈরি হবে পাহাড়ি হস্তশিল্পের নানা পণ্য। মাংপ্রু পাড়া, বান্দরবান, ১৪ সেপ্টেম্বর
নজরুলবর্ষ ২০২৬ উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগিতায় চিত্রাঙ্কনে অংশ নিয়েছে প্রাথমিকের শিক্ষার্থীরা। মহিম সরকারি প্রাথমিক বিদ্যালয়, গোয়ালচামট, ফরিদপুর, ১৪ সেপ্টেম্বর
পানিতে টইটম্বুর কীর্তনখোলা নদীর তীরে লাঠির সঙ্গে বেঁধে রাখা হয়েছে মাছ ধরার দুটি নৌকা। ত্রিশ গোডাউন, বরিশাল, ১৪ সেপ্টেম্বর
চাতালে শুকানোর জন্য মেলে দেওয়া হচ্ছে মুগ ডাল। তালতলী বাজার, চরবাড়িয়া, বরিশাল, ১৪ সেপ্টেম্বর
ভোলার হাতিয়া থেকে ট্রাকে আনা ছোট আকারের ইলিশ নামানো হচ্ছে চাঁদপুরের মাছঘাটে। মাছঘাট, চাঁদপুর, ১৪ সেপ্টেম্বর