পাহাড়ে চুকুই একটি জনপ্রিয় ও দামি সবজি। চুকুইগাছে ফুলের পর ফল আসতে শুরু করেছে। স্থানীয়ভাবে এটি আমিলে বা খরপাতা নামেও পরিচিত। মোরঘোনা, রাঙামাটি, ১২ নভেম্বরখড় বোঝাই নছিমনের চালকের আসনে বসেছেন দুজন। লবণচরা, খুলনা, ১২ নভেম্বর
বিজ্ঞাপন
গোধূলিবেলায় কাপ্তাই হ্রদে মাছ ধরতে জাল ফেলছেন এক জেলে। বড়াদম, রাঙামাটি, ১২ নভেম্বর
বিজ্ঞাপন
বিলের পানি শুকিয়ে গেলেও জমিতে রয়ে গেছে কচুরিপানা। জমি চাষের উপযোগী করতে সেগুলো পরিষ্কার করছেন এক কৃষক। সমিতি এলাকা, করিমগঞ্জ, কিশোরগঞ্জ, ১২ নভেম্বরধানখেতে পুঁতে রাখা ডালে বসে আছে একটি বক। লবণচরা, খুলনা, ১২ নভেম্বর ডেঙ্গুর প্রকোপ বাড়ায় মশকনিধনে ফগার মেশিন দিয়ে ওষুধ ছিটাচ্ছেন পৌরসভার কর্মীরা। পশ্চিম খাবাসপুর, ফরিদপুর, ১২ নভেম্বর নিজের জমিতে মুলা চাষ করেছেন কৃষক তোফাজ্জল ব্যাপারী। বিক্রির জন্য খেত থেকে মুলা তুলছেন তিনি। বিলভরা, ফরিদপুর, ১২ নভেম্বরঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন পোশাকশ্রমিকেরা। মৌচাক, গাজীপুর, ১২ নভেম্বরশীত বাড়তে শুরু করেছে। সকালে গরম কাপড় পরিয়ে সন্তানকে নিয়ে হাঁটতে বের হয়েছেন এক ব্যক্তি। মীরবাগ, কাউনিয়া, রংপুর, ১২ নভেম্বরবিলের পানিতে ফুটে থাকা কচুরিপানার ফুল ছড়াচ্ছে সৌন্দর্য। তাঁতীকালিয়ানী, মানিকগঞ্জ, ১২ নভেম্বর