শুরু হয়েছে কৃষকের মুড়িকাটা পেঁয়াজ ঘরে তোলার মৌসুম। এ জন্য ব্যস্ত সময় কাটাচ্ছেন তাঁরা। কাজের চাপে কৃষকেরা খেতেই দুপুরের খাবার খেয়ে নিচ্ছেন। মোস্তফাডাঙ্গী, সদর উপজেলা, ফরিদপুর, ২৮ ডিসেম্বরপাবনা জেলা শহরে শুরু হয়েছে ২১ দিনব্যাপী পুষ্পমেলা। মেলায় ফুলের চারার পাশাপাশি ফলের চারা, বনসাই, অর্ধশত প্রজাতের ক্যাকটাস পাওয়া যাচ্ছে। ক্রেতারা তাঁদের পছন্দমতো ফুল ও ফলের চারা সংগ্রহ করছেন। ২৪ ডিসেম্বর শুরু হওয়া মেলা চলবে ১৩ জানুয়ারি, প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত। স্বাধীনতা চত্বর, পাবনা, ২৮ ডিসেম্বর
বিজ্ঞাপন
খেতের ফসল রক্ষা করতে পশুপাখিকে ভয় দেখানোর জন্য জমিতে স্থাপন করা হয় কাকতাড়ুয়া। কাকতাড়ুয়ায় মানুষের অবয়ব আনতে পরানো হয়েছে শার্ট-প্যান্ট। বাঁশ আর ধানের খড় দিয়ে নিজের তৈরি কাকতাড়ুয়ায় জামা পরিয়ে দিচ্ছেন কৃষক জাফর মিয়া। উমাইরগাঁও, সদর উপজেলা, সিলেট, ২৮ ডিসেম্বর
বিজ্ঞাপন
বাড়ির পাশে নিচু জমিতে জমে থাকা পানিতে মাছ ধরছিল দুই শিশু। এর মধ্যে দুজন মিলে দুরন্তপনায় মেতেছে। শিবেরবাজার, সদর উপজেলা, সিলেট, ২৮ ডিসেম্বরশীতের সকালে শর্ষে ফুলে উড়ে উড়ে ফুলের মধু সংগ্রহ করছে মৌমাছিটি। উত্তর উমাইরগাঁও, সদর উপজেলা, সিলেট, ২৮ ডিসেম্বরসিলেটের বিভিন্ন এলাকায় শুরু হয়েছে বোরো চারা রোপণ। কৃষকেরা ব্যস্ত বোরো রোপণে। চারা রোপণের আগে জমি চাষ করার জন্য লাঙল-জোয়াল নিয়ে মাঠে যাচ্ছেন কৃষক। বাদাঘাট, সদর উপজেলা, সিলেট, ২৮ ডিসেম্বরভ্যানের চারদিকে প্লাস্টিকের হরেক পণ্যে সাজানো। বিভিন্ন এলাকায় সারা দিন ঘুরে ঘুরে এসব বিক্রি করবেন তিনি। টুকেরবাজার ব্রিজ, সদর উপজেলা, সিলেট, ২৮ ডিসেম্বরকনকনে শীতে আলুর জমিতে কাজ করছেন কৃষিশ্রমিকেরা। বালাকোয়ার, রংপুর, ২৮ ডিসেম্বরবগুড়ার সরকারি আজিজুল হক কলেজের সামনে স্টেশন সড়কের ওপর দীর্ঘদিন ধরে ইট, খোয়া, বালু ও কংক্রিটের ব্যবসা করছেন কয়েকজন। এতে শিক্ষার্থীদের পাশাপাশি সাধারণ মানুষ যাতায়াতে দুর্ভোগ পোহাচ্ছেন। ২৮ ডিসেম্বররংপুরে দিনভর সূর্যের লুকোচুরি আর কনকনে শীতে নাজেহাল মানুষ। সারা দিন কুয়াশা আর তীব্র শীতে মানুষ চলাচল করেছে। শেখপাড়া, রংপুর, ২৮ ডিসেম্বররাঙামাটিতে এক থেকে দেড় কেজি ওজনের কচি কাঁঠাল বিক্রি হচ্ছে ১৩০ থেকে ১৫০ টাকায়। পাহাড়ি জনগোষ্ঠীর প্রিয় সবজি কচি কাঁঠাল। তাই চাহিদা বেশি। গ্রামীণ জনপদের নারী নিজের বাগানের বারোমাসি কাঁঠাল বিক্রি করছেন। হাসপাতাল সড়ক, রাঙামাটি, ২৮ ডিসেম্বরনিজের বাগানের শাকসবজি খাবারের উপযুক্ত হয়েছে মমতাজ বেগমের। নাতিকে কোলে নিয়ে খাবারের জন্য শাক তুলছেন মমতাজ। বাস্তুহারা এলাকা, খুলনা, ২৮ ডিসেম্বরকনকনে শীতে ওএমএস চাল নিতে জবুথবু হয়ে বসে অপেক্ষা করছেন পঞ্চাশোর্ধ্ব আবিদা বেগম (ডানে)। সকাল সাড়ে ৮টা, দক্ষিণ কাট্টলী বিটাক মোড়, চট্টগ্রাম, ২৮ ডিসেম্বর