রূপসা নদীর পানি বেড়েছে। মাছ কোম্পানির ভিআইপি ঘাটের ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে জোয়ারে পানি। রূপসা ঘাট, খুলনা, ১৪ আগস্টখুলনা নগরের কে ডি ঘোষ রোডের থানার মোড়ে ঘড়ি মেরামতে ব্যস্ত সনৎ কুমার সরকার। তিনি কয়েক দশক ধরে এই পেশায় আছেন। খুলনা, ১৪ আগস্ট
বিজ্ঞাপন
পার্বত্য এলাকা থেকে আনা মুলি বাঁশ দিয়ে তৈরি হচ্ছে চাঁটাই। এসব চাঁটাই সাধারণত টিনের ঘরে সিলিং হিসেবে ব্যবহার হয়। চৌড়হাস, কুষ্টিয়া, ১৪ আগস্ট
বিজ্ঞাপন
লাউয়াছড়া জাতীয় উদ্যানের জানকীছড়া বন্য প্রাণী রেসকিউ সেন্টারে একটি লজ্জাবতী বানর। মৌলভীবাজার, ১৪ আগস্টজ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে বাসভাড়া বেড়েছে। তাই অনেকে যাতায়াত খরচ কমাতে ট্রেনে চলাচল করছেন। নারায়ণগঞ্জ থেকে ঢাকাগামী ট্রেনে গাদাগাদি করে চলছেন যাত্রীরা। ফতুল্লা, নারায়ণগঞ্জ, ১৪ আগস্ট
নিম্নচাপে প্রভাবে উপকূলীয় এলাকায় বৃষ্টি হচ্ছে। বৃষ্টির মধ্যে যাত্রী নিয়ে গন্তব্যে যাচ্ছেন এক রিকশাচালক। পাওয়ার হাউস মোড়, খুলনা, ১৪ আগস্ট দুরন্তপনায় মেতেছে এক শিশু। ব্রিজ থেকে সুরমা নদীতে লাফ দিয়েছে সে। কিনব্রিজ, সিলেট, ১৪ আগস্ট সরকারি নির্ধারিত মূল্যে ওএমএসের পণ্য কিনতে ভিড় করেছে সাধারণ মানুষ। কলেজগেট, রাঙামাটি, ১৪ আগস্ট জাম্বুরা বিক্রি করতে এসেছেন চাষিরা। বনরূপা সমতাঘাট, রাঙামাটি, ১৪ আগস্ট
নৌকায় করে সুরমা নদীতে মাছ ধরছেন মৎস্যশিকারি। শেখঘাট, সিলেট, ১৪ আগস্টহেঁটে হেঁটে রঙিন বেলুন বিক্রি করেন আবুল মিয়া। বেলুন বিক্রি করে তাঁর ২০০ থেকে ২৫০ টাকা আয় হয়। কাজীর বাজার ব্রিজ, সিলেট, ১৪ আগস্ট ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চালক নিয়ন্ত্রণ হারালে কাভার্ড ভ্যান পড়ে যায় জলাশয়ে। কানড়া, দাউদকান্দি, কুমিল্লা। ১৪ আগস্ট