আগামী অক্টোবরের মাঝামাঝি সময় হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। এরই মধ্যে শুরু হয়েছে প্রতিমা তৈরির কাজ। খড় দিয়ে প্রতিমার কাঠামো তৈরি করছেন শিল্পীরা। আদর্শপাড়া, রংপুর, ৩০ আগস্টনয়নতারা ফুলের পাপড়িতে জমেছে বৃষ্টির ফোঁটা। স্বর্গপুর বন ভাবনা কেন্দ্র, রাঙামাটি, ৩০ আগস্টফুটন্ত লাল শাপলার বিলের পাড় দিয়ে খেলনা গাড়ি চালিয়ে যাচ্ছে দুই শিশু। মসূয়া, কটিয়াদী, কিশোরগঞ্জ, ৩০ আগস্টসকালে নেমেছে বৃষ্টি। একই ছাতার নিচে মায়ের সঙ্গে স্কুলের পথে ছোট্ট দুই পথযাত্রী। বয়রা, খুলনা, ৩০ আগস্ট
বিজ্ঞাপন
ছড়ার দুই পাশে ফুটেছে অসংখ্য কাশফুল। শরতের এই সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিনই ভিড় করছেন স্থানীয় মানুষ ও পর্যটকেরা। ভুরভুরিয়া ছড়ার পাড়, শ্রীমঙ্গল, মৌলভীবাজার, ৩০ আগস্টবানার নদের পাড়ের বালুচরে খাবারের খোঁজ করছে জোড়া ঘুঘু। গোসিংগা, শ্রীপুর, গাজীপুর, ৩০ আগস্ট
বিজ্ঞাপন
নিজের গরু দিয়ে অন্যের জমিতে চাষাবাদ করতে মাঠে যাচ্ছেন কৃষক। ফুলকোর্ট, শাজাহানপুর, বগুড়া, ৩০ আগস্টসবুজ পাতায় বসেছে প্রজাপতি। গোমতী নদীর পাড়, কুমিল্লা, ৩০ আগস্টআপন মনে সড়কে সাইকেল চালিয়ে দুরন্তপনায় মেতেছে দুই শিশু। নিউ গুলশান, বান্দরবান, ৩০ আগস্টবাড়ির পাশে গ্রামীণ সড়কের ধারে পাটকাঠি শুকানো হচ্ছে। নিখুর্দি, ফরিদপুর, ৩০ আগস্টকেটলি আকৃতির চায়ের দোকানে যমুনার পাড়ে বেড়াতে আসা মানুষের ভিড়। ৩ নম্বর ক্রসবার এলাকা, সিরাজগঞ্জ, ৩০ আগস্টহাওরে মাছ ধরতে অবাধে ব্যবহার করা হচ্ছে রিং জাল বা চায়না দুয়ারি জাল। সূক্ষ্ম ফাঁসের এই জালে পোনা মাছ, ডিমওয়ালা মা মাছসহ বিভিন্ন জলজ প্রাণী আটকে মারা যায়। এ কারণে এই জাল তৈরি, বিক্রি ও ব্যবহার নিষিদ্ধ। নিকলীর কুর্শা এলাকা, কিশোরগঞ্জ, ৩০ আগস্টকপসিয়া ফুলের পাপড়িতে জমে আছে ফোঁটা ফোঁটা বৃষ্টির জল। শান্তিবাগ ওয়াকওয়ে, মৌলভীবাজার, ৩০ আগস্টদূর-দূরান্ত থেকে আনা জাম্বুরা বিক্রি করছেন কৃষক ও ব্যবসায়ীরা। পাবলিক লাইব্রেরি মাঠের সামনে, রংপুর, ৩০ আগস্ট সড়কের দুই পাশে গাছপালা যেন বিছিয়ে দিয়েছে সবুজের চাদর। চান্দুরা, মানিকগঞ্জ, ৩০ আগস্টমালবোঝাই পিকআপটি ভোরে চাকা ভেঙে সড়কে পড়ে আছে। প্রেসক্লাবের সামনে, রংপুর, ৩০ আগস্টআড়ত থেকে খুচরা দোকানে নিয়ে যাওয়া হচ্ছে কলা। গরমে এই মৌসুমি ফলটির চাহিদা থাকে বেশ। কদমতলী, সিলেট, ৩০ আগস্টভাদ্র মাস এলেই বাজারে দেখা মেলে পাকা তালের। আড়তে চলছে গ্রামবাংলার এই মৌসুমি ফলটির বেচাকেনা। কদমতলী, সিলেট, ৩০ আগস্টজেলের জালে ধরা পড়েছে বিরল ‘স্লেন্ডার সানফিশ’। মাছটি দেখতে কৌতূহলী মানুষেরা ভিড় করছেন মাছের আড়তে। কুয়াকাটা, পটুয়াখালী, ৩০ আগস্টসাঁথিয়ার ঘুঘুদহ বিল থেকে শাপলা ও পদ্মফুল তুলে এনে পাবনা শহরে বিক্রি করতে এসেছেন এক বিক্রেতা। আবদুল হামিদ সড়ক, পাবনা, ৩০ আগস্ট