আগামীকাল শনিবার একুশে ফেব্রুয়ারি। তাই শেষ সময়ে শহীদ মিনারের প্রাচীর রংতুলি দিয়ে সাজাচ্ছেন এই শিল্পী। আদালত সড়ক, খাগড়াছড়ি, ২০ ফেব্রুয়ারিপবিত্র রমজান উপলক্ষে ফলের চাহিদা ও দাম দুটিই বেড়েছে। কাজীর দেউড়ি বাজার, চট্টগ্রাম নগর; ২০ ফেব্রুয়ারিআন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে পুষ্পস্তবক তৈরিতে ব্যস্ত সময় পার করছেন ফুল ব্যবসায়ীরা। প্রেসক্লাবের সামনে, বান্দরবান, ২০ ফেব্রুয়ারিপুলিশের তল্লাশিচৌকিতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী বাবা ও ছেলে নিহত। এ ঘটনায় বিক্ষুব্ধ লোকজন পুলিশের ওপর হামলা চালায় ও গাড়ি ভাঙচুর করে। ফেরিঘাট এলাকা, জামালপুর-শেরপুর সড়ক, জামালপুর; ২০ ফেব্রুয়ারি
বিজ্ঞাপন
আচার তৈরির জন্য গাছপাকা মিষ্টি তেঁতুল রোদে শুকাচ্ছেন তিনি। দীঘলি বাঁক, রাঙামাটি, ২০ ফেব্রুয়ারিএকুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রংপুর কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশ আলপনায় রাঙিয়ে তুলছেন একটি স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরা। কেন্দ্রীয় শহীদ মিনার, রংপুর; ২০ ফেব্রুয়ারি
বিজ্ঞাপন
খেত থেকে গাজর তুলছেন চাষিরা। চর দুর্গাপুর, সিঙ্গাইর, মানিকগঞ্জ, ২০ ফেব্রুয়ারিমহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শ্রদ্ধাঞ্জলির পুষ্পস্তবক তৈরিতে ব্যস্ত ফুল ব্যবসায়ীরা। এগুলো ৫০০ টাকা ৫ হাজার টাকায় বিক্রি হয়। ফুল মার্কেট, খুলনা, ২০ ফেব্রুয়ারিরিকশাভ্যান চালিয়ে বিভিন্ন এলাকা ঘুরে ভাঙারি মালামাল সংগ্রহ করেন পারভীন বেগম। এই ভাঙারি মালামাল বিক্রি করে তিনি জীবিকা নির্বাহ করেন। কোমরপুর, অম্বিকাপুর, ফরিদপুর, ২০ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষে সরকার গঠন হয়ে গেলেও এখনো ঝুলছে নির্বাচনী প্রচারের পোস্টার। আবদুল হামিদ সড়ক, পাবনা; ২০ ফেব্রুয়ারিসারা বছর মাটির তৈজসপত্র বিক্রি করে সংসার চালান পাল সম্প্রদায়ের লোকেরা। বাড়ির উঠানে মাটির পাতিল তৈরি করছেন এই নারী। বাহিরদিয়া, ফরিদপুর, ২০ ফেব্রুয়ারিমহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রস্তুত করা হচ্ছে বগুড়ার কেন্দ্রীয় শহীদ মিনার। বগুড়া আর্ট কলেজের শিক্ষার্থীরা শহীদ মিনার চত্বরে আলপনা আঁকায় ব্যস্ত সময় পার করছেন। শহীদ খোকন পার্ক, বগুড়া, ২০ ফেব্রুয়ারিবাড়ির আঙিনায় রং করে রাখা হয়েছে ঐতিহ্যের মাটির ঘড়া বা জালা। রণতিথা, রায়গঞ্জ, সিরাজগঞ্জ, ২০ ফেব্রুয়ারিমানিকগঞ্জ সদর উপজেলায় বালুবাহী ডাম্পট্রাক ও পিকআপ ভ্যানের সংঘর্ষে পিকআপের চালক নিহত ও সহকারী গুরুতর আহত হয়েছেন। মানিকগঞ্জ-সিঙ্গাইর-হেমায়েতপুর সড়ক, অরঙ্গবাদ এলাকা, মানিকগঞ্জ; ২০ ফেব্রুয়ারিকাপ্তাই হ্রদের পাড়ে ফুটে আছে বাগানবিলাস ফুল। হিল ভিউ রিসোর্ট, রাঙামাটি, ২০ ফেব্রুয়ারিমহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে সামনে রেখে ফুলের দোকানে কাগজের ফলক তৈরির কাজ। শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে বিভিন্ন সংগঠনের নাম লিখে এসব ফলক প্রস্তুত করা হচ্ছে। চৌহাট্টা, সিলেট; ২০ ফেব্রুয়ারিবিলে ফুটেছে শাপলা। রামজাদী, বান্দরবান, ২০ ফেব্রুয়ারিচারুকলা বরিশালের উদ্যোগে ভাষাশহীদের স্মরণে ৪৫ ফুট দীর্ঘ কাপড়ে চিত্রাঙ্কন করছে শিশুরা। ভাষা আন্দোলনের ইতিহাস নতুন প্রজন্মকে শেখাতে ও ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এই আয়োজন করা হয়। সিটি কলেজ প্রাঙ্গণ, বরিশাল নগর; ২০ ফেব্রুয়ারিবেড়া বোনার জন্য মুলি বাঁশ ফালি করে রোদে শুকাতে দিচ্ছেন পাহাড়ি এই কারিগর। দীঘলি বাঁক, রাঙামাটি, ২০ ফেব্রুয়ারিমহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিদ্যালয়ের মাটির দেয়ালে আলপনা আঁকছে শিক্ষার্থীরা। বাবুডাইং আলোর পাঠশালা, গোদাগাড়ী, রাজশাহী; ২০ ফেব্রুয়ারিসকালের সোনালি রোদে ভ্যানে করে গন্তব্যে যাচ্ছেন কয়েকজন। সাচিবুনিয়া মোড়, খুলনা; ২০ ফেব্রুয়ারিরমজানে তীব্র গ্যাস–সংকটে ভোগান্তিতে নগরবাসী। একটি আবাসিক ভবনের বাসিন্দারা গ্যারেজে রাখা সিলিন্ডার ব্যবহার করে রান্না সারছেন। দনিয়া, যাত্রাবাড়ী, ঢাকা; ২০ ফেব্রুয়ারিসাপ্তাহিক ছুটি ও দ্বিতীয় রোজার দিন গরুর মাংস কিনতে ভিড় করেছেন ক্রেতারা। টিপু সুলতান রোড, ঢাকা; ২০ ফেব্রুয়ারি২৫ ফেব্রুয়ারি শুরু হচ্ছে অমর একুশে বইমেলা। সোহরাওয়ার্দী উদ্যানে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ঢাকা; ২০ ফেব্রুয়ারিপবিত্র রমজানের প্রথম জুমায় মুসল্লিদের উপস্থিতিতে বায়তুল মোকাররম জাতীয় মসজিদ ছিল কানায় কানায় পূর্ণ। ঢাকা; ২০ ফেব্রুয়ারি