ভোরবেলা সূর্যের আলো ফোটার সঙ্গে সঙ্গে খাবারের খোঁজে বেরিয়েছে একটি কাক। স্টেশন সড়ক, খুলনা, ২৮ জানুয়ারিযন্ত্রের সাহায্যে বাতাস দিয়ে আমন ধানের চিটা আলাদা করছেন শ্রমিকেরা। এতে পারিশ্রমিক হিসেবে তাঁরা প্রতিদিন ৫০০ টাকা মজুরি পান। লাকুটিয়া, কাশীপুর, বরিশাল, ২৮ জানুয়ারিবিক্রির জন্য বরইয়ের পসরা সাজিয়ে বসেছেন এক পাহাড়ি নারী। বনরূপা, দেওয়ান পাড়া, রাঙামাটি, ২৮ জানুয়ারিসিলেটে শহরে বেড়েছে বেওয়ারিশ কুকুরের উৎপাত। দিনে ও রাতে বিভিন্ন স্থানে কুকুর দল বেঁধে ঘুরে বেড়ায়। ব্যস্ত শহরে কুকুরের এমন উৎপাত ও কামড়ের ভয়ে আতঙ্কিত থাকেন পথচারীরা। সিটি পয়েন্ট, সিলেট, ২৮ জানুয়ারি
বিজ্ঞাপন
শহরে বিক্রির জন্য ট্রাকে তুলতে মাঠ থেকে নিয়ে যাওয়া হচ্ছে বাঁধাকপি। দড়িকামালপুর, পাবনাবিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় মোরগযুদ্ধে অংশগ্রহণকারী শিশুশিক্ষার্থীরা। সলঙ্গা, রায়গঞ্জ, সিরাজগঞ্জ, ২৮ জানুয়ারি
বিজ্ঞাপন
রেলের রানিং স্টাফদের কর্মবিরতির কারণে সকাল থেকে পঞ্চগড়ের বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশন থেকে কোনো ট্রেন ছেড়ে যায়নি। পঞ্চগড়, ২৮ জানুয়ারিকুমিল্লা নগরের প্রাণকেন্দ্র কান্দিরপাড় পূবালী চত্বর। চত্বরে রয়েছে পানির ফোয়ারা, ফোয়ারার চারপাশ বিভিন্ন প্রতিষ্ঠান ও রাজনৈতিক দলের নেতাদের ব্যানারের ছেয়ে গেছে। কান্দিরপাড়, কুমিল্লা, ২৮ জানুয়ারিবোরো ধানের চারা রোপণের পর খেতে পোকা দমনের ওষুধ ছিটাচ্ছেন কৃষক। জিলকার হাওর, সিলেট, ২৮ জানুয়ারিকুমিল্লা শিক্ষা বোর্ডের বাগানে ফুটেছে নানা জাতের ফুল। সে ফুলে মধু আহরণের জন্য আসছে বিভিন্ন ধরনের প্রজাপতি। শিক্ষা বোর্ড, কুমিল্লা, ২৮ জানুয়ারিদলবেঁধে কাজে যাচ্ছেন শ্রমিকেরা। লামাকাজি, সিলেট, ২৮ জানুয়ারিচারপাশ আলো করে ফুটে থাকা সূর্যমুখী ফুলে মধু সংগ্রহ করতে ব্যস্ত মৌমাছিরা। টেবুনিয়া, পাবনা, ২৮ জানুয়ারিবিক্রির আগে নিজের খেতে চাষ করা ব্রকলির ওজন মাপছেন এক নারী। বোদিপুর, রাঙামাটি, ২৮ জানুয়ারিরেলের রানিং স্টাফদের কর্মবিরতির কারণে ট্রেন চলাচল বন্ধ থাকায় ফাঁকা প্ল্যাটফর্ম, থেমে আছে ট্রেন। রেলস্টেশন, খুলনা, ২৮ জানুয়ারিগাছে এসে বসেছে একটি লালমাথা কাঠঠোকরা। সাপছড়ি পাহাড়, রাঙামাটি, ২৮ জানুয়ারিরেলের রানিং স্টাফদের কর্মবিরতির কারণে ট্রেন চলাচল বন্ধ থাকায় যাত্রীদের সঙ্গে কথা বলছেন রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। কমলাপুর রেলওয়ে স্টেশন, ঢাকা, ২৮ জানুয়ারি