একঝলক (২৯ আগস্ট ২০২৩)

স্থানীয় ভাষায় ধুন্দুলকে বলা হয় পোল্লা। বাজারে বিক্রির জন্য ধুন্দুল কাটছেন চাষি শাহাদাত হোসেন। গুটুদিয়া, ডুমুরিয়া, খুলনা, ২৯ আগস্ট
ছবি: সাদ্দাম হোসেন
পথের ধারে জলাশয়ে পাটের আঁশ ছাড়াতে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। সেখানে দুরন্তপনায় মেতেছে তিন শিশু। হাতিবান্দা এলাকা, গাবতলী উপজেলা, বগুড়া, ২৯ আগস্ট
সুন্দরবনে মাছ শিকার করতে জাল মেরামত করছেন জেলেরা। কয়রা উপজেলার সুন্দরবনসংলগ্ন পাথরখালী এলাকা, ২৯ আগস্ট
প্রস্তুত করা জমিতে আমন ধানের চারা নিয়ে এসেছেন রোপণ করার জন্য। সেই চারা নৌকা থেকে নামিয়ে খেতের পাশে আলে রাখছেন। হিমানন্দকাঠি, ঝালকাঠি। ২৯ আগস্ট
উত্তর জনপদে এই ভাদ্র মাসেই কুয়াশার আমেজ। কুয়াশাজড়ানো সকালে সাইকেলে চড়ে বিদ্যালয়ে যাচ্ছে দুই শিক্ষার্থী। রংপুর শহরতলির হারাটি এলাকা, ২৯ আগস্ট
নগরে দুপুরে হঠাৎ বৃষ্টিতে ভোগান্তিতে জনজীবন। মতিঝিল এলাকা। ২৯ আগস্ট
মানিকগঞ্জে আখের বেশ আবাদ হয়। আকার ও মানভেদে প্রতিটি আখ ৩০ থেকে ৬০ টাকায় বিক্রি হয়। সিঙ্গাইর উপজেলা বায়রা হাটে। ২৯ আগস্ট
কৃষকের ঘরে উঠছে আউশ ধান। খেত থেকে ধানগাছ কেটে সড়কে নিয়ে আসা হয়। সেখান থেকে নছিমনে করে বাড়ি নিয়ে যাওয়া হবে ফসল। চলছে সেই আয়োজন। বউঘাটা এলাকা, কৈজুরী, ফরিদপুর। ২৯ আগস্ট
কানাইপুরের সাপ্তাহিক হাটে পাট বিক্রি করতে যাচ্ছেন এক কৃষক। বর্তমান বাজারে প্রতি মণ পাট ২ হাজার ২০০ থেকে ২ হাজার ৬০০ টাকা দরে বিক্রি হচ্ছে। ফুসরা এলাকা, কানাইপুর, ফরিদপুর। ২৯ আগস্ট
পাহাড়ি পথে চাঁদের গাড়ির আসনগুলো পূরণ হওয়ার পরও ছাদে ও গাড়ির সামনের অংশে অনেকে ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন। যেকোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা। খাগড়াছড়ির ভাইবোন ছড়া বাজার। ২৯ আগস্ট
ভাদ্র মাসের তপ্ত রোদে অতিষ্ঠ প্রাণিকুলও। মাঠে ঘাস খাওয়ার সময় ডোবার পানিতে গা ভিজিয়ে শরীর ঠান্ডা করে নিচ্ছে এরা। খাগড়াছড়ির গোলাবাড়ি এলাকা। ২৯ আগস্ট
রোপণ করা ধানের জমি থেকে আগাছা পরিষ্কার করায় ব্যস্ত কৃষক। মালিগাছা, পাবনা। ২৯ আগস্ট
ভাদ্র মাসের ভ্যাপসা গরমে ক্লান্ত হয়ে পড়লে গাছের ছায়ায় গরুগুলোকে বিশ্রামে রেখেছেন এক রাখাল। পাবনা-সুজানগর মুজিব বাঁধ সড়ক, পাবনা। ২৯ আগস্ট
মাছ শিকার করতে ছিপ জাল নিয়ে খালে নেমে পড়েছেন কয়েকজন। শেরপুরের নালিতাবাড়ীর বারোমারী এলাকা। ২৯ আগস্ট
কয়েক দিনের বৃষ্টিতে সতেজ হয়ে উঠেছে ঝিঙের খেত। গাছে ফুটেছে হলুদ রঙের ফুল। কুমিল্লা সদর উপজেলার পাঁচথুবি এলাকা। ২৯ আগস্ট
শীতকালীন সবজি কপি, টমেটো, বেগুনসহ নানা জাতের সবজির বীজতলা তৈরি করছেন আবদুর রশীদ। কুমিল্লা সদর উপজেলার জালুয়াপাড়া এলাকা। ২৯ আগস্ট
মাটির তৈজসপত্র তৈরির পাশাপাশি মাটির চাড়ি তৈরি করছেন মৃৎশিল্পীরা। গ্রামাঞ্চলে স্বাস্থ্যসম্মত শৌচাগার নির্মাণে এই চাড়ি ব্যবহার করা হয়। মহিষাবান পালপাড়া, গাবতলী, বগুড়া। ২৯ আগস্ট
ঠেলাগাড়িতে করে গেঞ্জি, প্যান্ট বিক্রির জন্য বেরিয়েছেন তিনি। চা-বাগান এলাকায় ঘুরে ঘুরে এসব বিক্রি করবেন। সিলেট সদরের তারাপুর চা-বাগান এলাকা। ২৯ আগস্ট
শুকনা মৌসুমে হাওরের ঘরে ঘরে গোবর ও খড় দিয়ে চটা তৈরি করেন নারীরা। বর্ষার এ সময় সেই চটা চুলায় জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। সিলেট সদরের পিঠাকরা গ্রাম। ২৯ আগস্ট
নৌকায় জাল নিয়ে হাওরে মাছ ধরতে এসেছেন মৎস্যজীবীরা। রোদ ঠেকাতে ছাতা ধরেছেন কেউ কেউ। সিলেট সদরের পিঠাকরা হাওর এলাকা। ২৯ আগস্ট
ধানখেতের পাশে প্লাস্টিকের জালের ওপর ডানা মেলে বসে আছে ফড়িং। সিলেট সদরের নালিয়া এলাকা। ২৯ আগস্ট
বৃষ্টিতে কর্দমাক্ত সড়কে গর্তে আটকে যায় ভটভটির (টমটম) চাকা। পরে বাঁশ দিয়ে ঠেলে সেটি তোলার চেষ্টা করেন কয়েকজন। চট্টগ্রামের রাউজানের নোয়াপাড়া বিশ্ববিদ্যালয় কলেজসংলগ্ন আসলাম সড়কে। ২৯ আগস্ট