একঝলক (৩০ ডিসেম্বর ২০২৪)

প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে বালিকা গ্রুপে শাঁখারীপাড়া প্রাথমিক বিদ্যালয়কে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় চর হাপানীয় প্রাথমিক বিদ্যালয়। উপজেলা পরিষদ মাঠ, পাবনা, ৩০ ডিসেম্বর
ছবি: হাসান মাহমুদ
গাঢ় সবুজ লাউপাতার ফাঁকে ফাঁকে ফুটে আছে ধবধবে সাদা ফুল। ছোট ধর্মপুর, কুমিল্লা, ৩০ ডিসেম্বর
স্বরূপকাঠি থেকে ট্রলারে ডিম নিয়ে ঝালকাঠি শহরে যাচ্ছেন এক চালক। বরিশাল–ঝালকাঠি অঞ্চলে বেশির ভাগ ডিম সরবরাহ হয় স্বরূপকাঠি থেকে। বাউকাঠি, ঝালকাঠি, ৩০ ডিসেম্বর
জাল ফেলে মাছ ধরায় ব্যস্ত কয়েকজন জেলে। পানি কমে যাওয়ায় কাপ্তাই হ্রদে বেশ মাছ পাওয়া যাচ্ছে। আসামবস্তি, রাঙামাটি, ৩০ ডিসেম্বর
এখন বোরো ধান রোপণ করার মৌসুম এসেছে। জমিতে বোরো ধান রোপণ করতে ব্যস্ত এক কৃষক। লাকুটিয়া, কাশিপুর, বরিশাল, ৩০ ডিসেম্বর
এভাবে একসঙ্গে ক্যামেরাবন্দী হওয়াতেই যেন আনন্দ এই পাহাড়ি শিশুদের। সাপছড়ি মুখপাড়া, রাঙামাটি, ৩০ ডিসেম্বর
শীতকালে শহর-বন্দর গ্রামাঞ্চলে পিঠা তৈরির ধুম পড়ে। এ জন্য দরকার পড়ে পিঠার ছাঁচের। পালপাড়ায় বিক্রির জন্য পিঠার ছাঁচ তৈরি করে রোদে শুকাচ্ছেন গৃহবধূ শিল্পী রানী পাল। প্রতিটি ৮০ টাকা দরে বিক্রি করা হবে। বাহিরদিয়া, অম্বিকাপুর, ফরিদপুর, ৩০ ডিসেম্বর
কুয়াশা জড়ানো শীতের সকালে দলে দলে কাজের খোঁজে শহরে ছুটছেন দিনমজুরেরা। বখতিয়ারপুর, রংপুর, ৩০ ডিসেম্বর
শীতে জবুথবু হয়ে রোদ পোহাতে বাড়ির সামনে বসে আছেন এক নারী। তীব্র শীত থেকে বাঁচাতে পালা ছাগলের গায়ে জড়িয়ে দিয়েছেন বস্তা। আদর্শগ্রাম, রংপুর, ৩০ ডিসেম্বর
ঘাড়ের লোম ফুলিয়ে মুখোমুখি দুই মোরগ, এই বুঝি শুরু হবে লড়াই। খারুয়াবাধা, রংপুর, ৩০ ডিসেম্বর
প্লাস্টিকের বড় বাক্সে পানি ভরে তাতে নিয়ে যাওয়া হচ্ছে জ্যান্ত মাছ। সিলিন্ডারের সাহায্যে বাক্সের পানিতে অক্সিজেন সরবরাহ করা হচ্ছে। জ্যান্ত মাছ ভালো বিক্রি হয়। এ জন্যই মাছ বিক্রেতাদের এই প্রচেষ্টা। কোমরপুর, ফরিদপুর, ৩০ ডিসেম্বর
নতুন বছরে শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হবে নতুন বই। একটি বিদ্যালয়ে আনা নতুন বই খুলে দেখছে শিশু শিক্ষার্থীরা। কোমরপুর, ফরিদপুর, ৩০ ডিসেম্বর
বাড়ির পাশে নিজের জমিতে বেড–পদ্ধতিতে শীতকালীন সবজি টমেটোর চাষ ও পরিচর্চা করছেন একজন কৃষক। পারচর, ফরিদপুর, ৩০ ডিসেম্বর
চা বাগান থেকে পাতা তোলার কাজ শেষে নারী শ্রমিকেরা চা-পাতা মাথায় করে নিয়ে যাচ্ছেন জমা দিতে। লাক্কাতুরা চা-বাগান, সিলেট, ৩০ ডিসেম্বর