একঝলক (২৭ ফেব্রুয়ারি ২০২৪)

ছাগল লালন–পালনের পর বিক্রি করে সংসার চালান এই নারী। বিলের ফাঁকা জমিতে ছাগলগুলোকে ঘাস খাওয়াতে যাচ্ছেন এই নারী। রামজীবন এলাকা, রংপুর, ২৭ ফেব্রুয়ারি
ছবি: মঈনুল ইসলাম
চরাঞ্চলের জমিতে কাজ শেষে বাড়ি ফিরছেন দুই কৃষক। বাড়ি থেকে দূরে এভাবেই হেঁটে কাজে যান তাঁরা। চরকুড়ুলিয়া, ঈশ্বরদী, পাবনা, ২৭ ফেব্রুয়ারি
বসন্তের বাতাসে দুলছে সবুজ গমের শিষ। পাবনার চরাঞ্চলেও এবার গমের ভালো ফলন হয়েছে। চরকুড়ুলিয়া, ঈশ্বরদী, পাবনা, ২৭ ফেব্রুয়ারি
পড়াশোনার পাশাপাশি বাবাকে কৃষিকাজে সাহায্য করে সপ্তম শ্রেণির শিক্ষার্থী শাওন আহম্মেদ। চরকুড়ুলিয়া, ঈশ্বরদী, পাবনা, ২৭ ফেব্রুয়ারি
চরাঞ্চলে ভুট্টা চাষ করছেন কয়েকজন কৃষক। চরকুড়ুলিয়া, ঈশ্বরদী, পাবনা, ২৭ ফেব্রুয়ারি
বিভিন্ন হাসপাতাল থেকে স্যালাইনের কাচের বোতল নিয়ে প্রক্রিয়াজাত করে বিক্রি করেন আবুল কালাম। মহেশপুর এলাকা, কুমিল্লা, ২৭ ফেব্রুয়ারি
নিজের জমিতে টমেটো চাষ করেছেন এই কৃষক। তুলছেন বাজারে বিক্রির জন্য। লক্ষ্মীপুর গ্রাম, কুমিল্লা, ২৭ ফেব্রুয়ারি
ঘাঘট নদের হাঁটুপানিতে নেমে কচুরিপানা ও জঙ্গলের নিচে লুকিয়ে থাকা মাছ ধরছেন এই মৎস্যশিকারিরা। নিসবেতগঞ্জ এলাকা, রংপুর, ২৭ ফেব্রুয়ারি
একই জমিতে মরিচ ও আলু চাষ করেছেন চাষি। এবার আলু তোলার পালা। কেশবপুর এলাকা, রংপুর, ২৭ ফেব্রুয়ারি
ভোরবেলা বেরিয়েছেন প্রসাধনী ও শিশুদের খেলনা বিক্রেতা রবিউল ইসলাম। এক গ্রাম থেকে আরেক গ্রামে ঘুরছেন বিক্রির জন্য। জানকি ধাপেরহাট এলাকা, রংপুর, ২৭ ফেব্রুয়ারি
পামগাছে খাবার খুঁজছে কাঠঠোকরা পাখি। জিলা স্কুল, বগুড়া, ২৭ ফেব্রুয়ারি
খেত থেকে শিম তুলে বাছাই করছেন পাহাড়ি নারী ও পুরুষ। রেইছা দুংখী পাড়া, বান্দরবান, ২৭ ফেব্রুয়ারি