খেত থেকে ফুলকপি তুলে বাছাই করা হচ্ছে। এরপর সবজির আড়তে নিয়ে তা বিক্রি করা হবে। টিপনা, ডুমুরিয়া, খুলনা, ২৪ ডিসেম্বরমাঠে দল বেঁধে চলছে পেঁয়াজের চারা রোপণের কাজ। রনকাইল, কানাইপুর, ফরিদপুর। ২৪ ডিসেম্বর
বিজ্ঞাপন
শীতের সকালে এভাবে ঝুঁকি নিয়ে পিকআপ ভ্যানে করে যাচ্ছেন নির্মাণশ্রমিকেরা। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এই অসতর্ক চলাচলে ঘটছে প্রতিনিয়ত দুর্ঘটনা। স্বল্পপেন্নাই, দাউদকান্দি, কুমিল্লা, ২৪ ডিসেম্বর
বিজ্ঞাপন
ইঞ্জিনের নৌকায় কলা ও বাতাবিলেবু নিয়ে যাওয়া হচ্ছে রাঙামাটি শহরের সাপ্তাহিক হাটে। পুরানপাড়া, রাঙামাটি, ২৪ ডিসেম্বরখড়কুটো আঁটি বেঁধে রাখছেন পাহাড়ি এক কৃষাণি। গোখাদ্য ও মাশরুম উৎপাদনে ব্যবহার করা হয় এগুলো। শিমুজ্জেছড়া, রাঙামাটি, ২৪ ডিসেম্বরকুয়াশাঢাকা সকালে উঁচু ভবনের দেয়ালে বসে রোদ পোহাচ্ছে একটি কাঠবিড়ালি। সরকারি আজিজুল হক কলেজ চত্বর, বগুড়া, ২৪ ডিসেম্বরমই টেনে বোরো ধানের বীজতলা তৈরি করছেন এই কৃষক। সাহাপুর, ডুমুরিয়া উপজেলা, খুলনা, ২৪ ডিসেম্বরডোঙায় বসে খালে পাতা জাল টেনে মাছ ধরছেন জেলে। গজেন্দ্রপুর, ডুমুরিয়া, খুলনা, ২৪ ডিসেম্বরশীতের সকালে খেজুরের মিষ্টি রসের স্বাদ নিচ্ছে পাখিটি। খাসকান্দি, কানাইপুর, ফরিদপুর, ২৪ ডিসেম্বরঘন কুয়াশার কারণে পাটুরিয়া, দৌলতদিয়া ও আরিচা-কাজীরহাট নৌপথে দুটি ফেরি চলাচল বন্ধ রয়েছে। পাটুরিয়া, আরিচা, মানিকগঞ্জ, ২৪ ডিসেম্বরপথের ধারে নার্সারিতে ফুটে আছে নানা জাতের চন্দ্রমল্লিকা ফুল। সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের সামনে, রংপুর, ২৪ ডিসেম্বররংপুরে কয়েক দিন ধরে ঘন কুয়াশায় ঢেকে আছে মহাসড়ক। এ সময় হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। রংপুর-ঢাকা মহাসড়ক, রংপুর, ২৪ ডিসেম্বরশীতকালে পানি কমে আসায় শান্ত কীর্তনখোলা নদী। ব্লক দিয়ে বাঁধানো তীরে ভিড়িয়ে রাখা হয়েছে জেলে নৌকা। চরবাড়িয়া, বরিশাল, ২৪ ডিসেম্বরঘন কুয়াশা আর হিমশীতল বাতাস উপেক্ষা করে খেটে খাওয়া মানুষ ছুটে চলেছেন কাজে। কেদারগঞ্জ, চুয়াডাঙ্গা, ২৪ ডিসেম্বরপ্রথম আলো ও দ্য ডেইলি স্টার কার্যালয়ে সন্ত্রাসী হামলাসহ সারা দেশে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন। ভাষাশহীদ রফিক চত্বর, মানিকগঞ্জ, ২৪ ডিসেম্বরউদীচী–ছায়ানট ও গণমাধ্যমে হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচির আয়োজন করে উদীচী সুনামগঞ্জ শাখা। আলফাত স্কয়ার, সুনামগঞ্জ, ২৪ ডিসেম্বরসকালের মিষ্টি রোদে এক বৃদ্ধা। ডিঙ্গাডোবা, রাজশাহী, ২৪ ডিসেম্বরসেচ দিয়ে পাহাড়ি ঝিরিতে মাছ ধরছেন এক মারমা নারী। মাংপ্রু পাড়া, বান্দরবান, ২৪ ডিসেম্বরশুকনা পাতার ওপর বসে আছে লাল ফড়িং। থোয়াইগ্য পাড়া, বান্দরবান, ২৪ ডিসেম্বরঘন কুয়াশায় এভাবে ঝুঁকি নিয়ে পরিবারের সদস্যদের নিয়ে বের হয়েছেন এক মোটরসাইকেল আরোহী। বয়রা কাশিনাথপুর, পাবনা, ২৪ ডিসেম্বরশহরে আগের মতো এখন আর শিল-পাটার ব্যবহার দেখা যায় না। তবে মসলা বাটার কাজে এখনো গ্রামাঞ্চলে শিল-পাটাই ভরসা। গাছপাড়া, পাবনা, ২৪ ডিসেম্বরনৌকায় বসে রান্নার কাজে ব্যস্ত বেদে পরিবারের এক নারী। নৌকাতেই চলে এসব বেদে পরিবারের থাকা–খাওয়া। তালতলী, চরবাড়িয়া, বরিশাল, ২৪ ডিসেম্বরশীতের সকালে কীর্তনখোলা নদীতে মাছ শিকারে ব্যস্ত মৎস্যজীবীরা। ভাঙ্গার পাড়, বরিশাল, ২৪ ডিসেম্বরপ্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে ভাঙচুর–অগ্নিসংযোগ এবং সংবাদমাধ্যমের কর্মীদের ওপর হামলা–মামলার প্রতিবাদে মানববন্ধনের আয়োজন করে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)। সেগুনবাগিচা, ঢাকা, ২৪ ডিসেম্বরবিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে তাঁকে স্বাগত জানিয়ে মিছিল করে ছাত্রদল। ঢাকা বিশ্ববিদ্যালয়, ২৪ ডিসেম্বরময়মনসিংহের ভালুকার পোশাকশ্রমিক দীপু চন্দ্র দাসের হত্যার বিচার ও ক্ষতিপূরণের দাবিতে বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতি প্রতিবাদ সমাবেশ করে। শাহবাগ, ঢাকা, ২৪ ডিসেম্বরবিটরুটকে বলা হয় সুপারফুড। শীত মৌসুমে এর ফলন ভালো হয়। বিক্রির জন্য বিটরুট বস্তায় ভরছেন এক কৃষক। পবা, নওহাটা, রাজশাহী, ২৪ ডিসেম্বর