পেঁয়াজের বীজের খেতে কীটনাশক ছিটাচ্ছেন এই কৃষক। গোবিন্দপুর, ফরিদপুর, ১৮ ফেব্রুয়ারিনৌকা মেরামতের কাজে ব্যস্ত সময় পার করছেন এক পাহাড়ি দম্পতি। বেতছড়া, বান্দরবান, ১৮ ফেব্রুয়ারিবসন্তেও শিশিরবিন্দু জমেছে লাউয়ের ফুলে। বাশুড়িয়া, সিরাজগঞ্জ, ১৮ ফেব্রুয়ারিজমিতে ফুটেছে ধনিয়া ফুল। দক্ষিণ বারতোপা, শ্রীপুর, গাজীপুর, ১৮ ফেব্রুয়ারি
বিজ্ঞাপন
কাপ্তাই হ্রদের পাড়ে জেগে ওঠা চরে চাষ করা ছোট জাতের করলা সংগ্রহ করছেন পাহাড়ি এই নারী। দীঘলি বাঁক, রাঙামাটি, ১৮ ফেব্রুয়ারিসাঙ্গু নদে হাঁটুসমান পানির মধ্যে মাছ খুঁজছেন এক পাহাড়ি নারী। তারাছা, বান্দরবান, ১৮ ফেব্রুয়ারি
বিজ্ঞাপন
পুকুর ভরাট হওয়ায় পুকুরে হারানো মূল্যবান সামগ্রী খোঁজার কাজ কমে গেছে। তাই আয়ও কমে গেছে এই পেশার মানুষের। মিরসরাই, চট্টগ্রাম, ১৮ ফেব্রুয়ারিবরিশাল মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ রমজান মাস উপলক্ষে নগরের ব্যস্ততম সড়কে যত্রতত্র গাড়ি পার্কিং বন্ধে সচেতনতামূলক প্রচারণা ও অভিযান পরিচালনা করে। সদর রোড, বরিশাল, ১৮ ফেব্রুয়ারিভালো দাম পাওয়ায় দিন দিন ভুট্টা চাষে আগ্রহী হচ্ছেন কৃষকেরা। বাড়ির পাশে নিজেদের ভুট্টাখেতে শ্যালো মেশিন চালিয়ে সেচ দিচ্ছেন একটি পরিবার। রঘুনন্দনপুর, ফরিদপুর, ১৮ ফেব্রুয়ারিএকুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস সামনে রেখে শহীদ মিনার ধোয়ামোছা, রং করার কাজ চলছে। শহীদ হাদিস পার্ক, খুলনা, ১৮ ফেব্রুয়ারিহরিণ শিকারের ফাঁদ ও সরঞ্জাম উদ্ধার করেছেন কাশিয়াবাদ ফরেস্ট স্টেশনের বনরক্ষীরা। সুন্দরবন, খুলনা, ১৭ ফেব্রুয়ারিমরিচখেত পরিচর্যায় ব্যস্ত কৃষক। বুড়িচং, কুমিল্লা, ১৮ ফেব্রুয়ারিগরুদের ঘাস খাওয়াতে বেরিয়েছেন এই নারী। শরাফপুর, ডুমুরিয়া, খুলনা, ১৮ ফেব্রুয়ারিখেত থেকে তোলা আলু বাছাইয়ে ব্যস্ত কৃষক পরিবারের সদস্যরা। সুলতানপুর, শিবগঞ্জ, বগুড়া, ১৮ ফেব্রুয়ারিশজনেগাছে সাদা ফুল ফুটেছে। এই ফুলের মধু খেতে ব্যস্ত এক চঞ্চল কাঠশালিক। বানিয়াখালী, ডুমুরিয়া, খুলনা, ১৮ ফেব্রুয়ারিআকাশে হলুদ আভা ছড়িয়ে বিদায় নিচ্ছে সূর্য। নদীর পাড়ের শান্ত প্রকৃতি যেন এক শিল্পীর ক্যানভাস। গাংনী, মেহেরপুর, ১৮ ফেব্রুয়ারিমৌসুমের প্রথম তরমুজ বাজারে এসেছে। বরগুনা থেকে আনা এসব তরমুজ খুচরা বিক্রি হচ্ছে। জিলা স্কুলের সামনে, রংপুর, ১৮ ফেব্রুয়ারিসেনাবাহিনীর ট্রাক ও যাত্রীবাহী বাসের সংঘর্ষে দুটি গাড়ির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। ফুলপুর, ময়মনসিংহ, ১৮ ফেব্রুয়ারিপবিত্র রমজান মাস উপলক্ষে বাহারি সবজির পসরা সাজিয়ে বসেছেন ব্যবসায়ী। সিটি বাজার, রংপুর, ১৮ ফেব্রুয়ারিমেহেরপুর থেকে মুড়িকাটা পেঁয়াজ ট্রাকে করে ঢাকায় নিয়ে যাচ্ছিলেন এক ব্যবসায়ী। পথিমধ্যে ট্রাকটি সড়কের পাশে উল্টে যায়। অন্য একটি ট্রাকে পেঁয়াজের বস্তাগুলো ওঠানো হচ্ছে। পিয়ারপুর, ফরিদপুর, ১৮ ফেব্রুয়ারিসড়কে বেআইনিভাবে নির্মাণসামগ্রী রাখা হয়েছে। এতে চলাচলে বিঘ্ন ঘটছে। ভুলিরপাড়-মাইথারকান্দি সড়ক, গৌরীপুর বাজার, দাউদকান্দি, কুমিল্লা, ১৮ জানুয়ারিকদিন আগে খেতে লাগানো বোরো ধান এখন একটু বড় হয়েছে। খেতে গজানো আগাছা তুলে ফেলছেন এক কৃষক। পিয়ারপুর , ফরিদপুর, ১৮ ফেব্রুয়ারি