বোরো ধান মাড়াই শেষে খড়গুলো সড়কে ছড়িয়ে রোদে শুকাতে দিচ্ছেন কৃষক। সাদীপুর এলাকা, মানিকদী, ভাঙ্গা, ফরিদপুর, ৫ জুনপদ্মা নদীতে ডুবে যাওয়ার আড়াই ঘণ্টা পর বিআইডব্লিউটিএর উদ্ধারকারী জাহাজ হামজার সহযোগিতায় বাসটি ওপরে টেনে তোলা হচ্ছে। দৌলতদিয়া, রাজবাড়ী, ৫ জুন
বিজ্ঞাপন
কয়েক দিনের প্রচণ্ড গরমের পর নেমে আসা ঝিরিঝিরি বৃষ্টিতে ভিজতে সাইকেল নিয়ে বেরিয়েছে দুই শিশু। বাস্তুহারা এলাকা, খুলনা, ৬ জুন
বিজ্ঞাপন
যমুনা সেতুতে বাস বিকল হওয়ার পর সেতুর পশ্চিম পাশের সংযোগ মহাসড়কে সৃষ্টি হয় দীর্ঘ যানজট। বেলা ১১টার দিকে সিরাজগঞ্জের সয়দাবাদ এলাকায়, ৫ জুনগাছে পাকা বট ফল খেতে এসেছে হরিয়াল পাখি। গোসিংগা, শ্রীপুর, গাজীপুর। ৫ জুনকয়েক দিনের টানা খরায় জমিতে পানি কমেছে। সেখানে সেচ দিয়ে মাছ ধরেছে এই তিন কিশোর। সেই মাছ সমান ভাগ করে নিচ্ছে ওরা। ঘাঘটটারী, গঙ্গাচড়া, রংপুর, ৫ জুনবাঁশের তৈরি মুরগির খাঁচা বিক্রির জন্য হাটে নিচ্ছেন এই ব্যবসায়ী। বেতগাড়ি হাট, গঙ্গাচড়া, রংপুর। ৫ জুনশিল্পবর্জ্যের কালো পানি মিশে দূষিত হচ্ছে শীতলক্ষ্যা নদী। সুলতানা কামাল ব্রিজ, পূর্বাচল, ঢাকা, ৫ জুনকয়েক দিনের তাপপ্রবাহের পর রাজধানীতে স্বস্তির বৃষ্টি। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, ৫ জুনবিশ্বকাপে আর্জেন্টিনা ও ব্রাজিল দলের সমর্থকেরা আজ শুক্রবার বিকেল ৫টায় শহরের আলতাফুন্নেছা খেলার মাঠ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করেন। আলতাফুন্নেছা খেলার মাঠ, বগুড়া, ৫ জুনচট্টগ্রাম নগরের ব্যস্ততম স্ট্রেন্ড রোডের অবস্থা এতই খারাপ যে চলাচলে রীতিমতো হিমশিম খেতে হয়। বৃষ্টির সময় তৈরি হয় কাদা, আর বৃষ্টি শেষে ধুলাবালুর কারণে দেখা যায় না কাছের জিনিসও। তাই দুর্ঘটনার ভয়ে খুব আস্তে গাড়ি চালাতে হয় চালকদের। ধুলা থেকে বাঁচতে নাকে-মুখে রুমাল বা হাত দিয়ে চলাচল করতে হয় পথচারীদের। সদরঘাট এলাকা, চট্টগ্রাম, ৫ জুন