কাপ্তাই হ্রদের মাঝদ্বীপে থাকা আমগাছটিতে এসেছে মুকুল। তাই খুশি দুই নারী। দীঘলি বাঁক, রাঙামাটি, ১৬ ফেব্রুয়ারি২১ ফেব্রুয়ারি মহান আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস। দিবসটি উপলক্ষে জাতীয় পতাকা তৈরি করছেন আতিয়ার রহমান। জাহাজ কোম্পানির মোড়, রংপুর, ১৬ ফেব্রুয়ারিএখনো মাঝেমধ্যে চোখে পড়ে লেস ফিতার বাক্স। শোলমারী, বটিয়াঘাটা, খুলনা, ১৬ ফেব্রুয়ারিদুর্ঘটনাকবলিত ব্যাটারিচালিত রিকশাটি হাইওয়ে পুলিশের হেফাজতে নেওয়া হচ্ছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, জিংলাতলী, কুমিল্লা, ১৬ ফেব্রুয়ারি
বিজ্ঞাপন
খেতের আইলে বসেছে ফিঙে পাখিটি। বালিয়াডাঙ্গী, ডিক্রির চর, ফরিদপুর, ১৬ ফেব্রুয়ারিবেশ কয়েক দিন ধরেই বেড়েছে লেবুর দাম। প্রতি হালি লেবু পাইকারিতে ৬০ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে। রাজাবাজার মোকাম, বগুড়া, ১৬ ফেব্রুয়ারি
বিজ্ঞাপন
পেঁয়াজের বীজ উৎপাদনে ফরিদপুরের সুনাম রয়েছে সর্বত্র। গোবিন্দপুর, ফরিদপুর, ১৬ ফেব্রুয়ারিবাড়ির পাশে ১০ শতাংশ জমিতে নিজের করা সূর্যমুখীবাগান ঘুরে দেখছেন এক তরুণী। হেব্রনপাড়া, বান্দরবান, ১৬ ফেব্রুয়ারিমিষ্টি আলুটি দেখতে অনেকটা পাখির মতো। ধানগড়া, রায়গঞ্জ, সিরাজগঞ্জ, ১৬ ফেব্রুয়ারিখেত থেকে তুলা সংগ্রহ করছেন এক তঞ্চগ্যা দম্পতি। হেব্রনপাড়া, বান্দরবান, ১৬ ফেব্রুয়ারি
খাবারের খোঁজে ঘুরছে রাজহাঁসের দল। কাতিয়ানাংলা, বটিয়াঘাটা, খুলনা, ১৬ ফেব্রুয়ারিমোকাম ঠাসা পেঁয়াজে। দুই দিন আগে পাইকারিতে প্রতি পাল্লা (পাঁচ কেজি) পেঁয়াজ বিক্রি হয়েছে ২০০–২৬০ টাকায়। আজ সোমবার বিক্রি হচ্ছে মানভেদে ২৬০ থেকে ৩০০ টাকায়। রাজাবাজার মোকাম, বগুড়া, ১৬ ফেব্রুয়ারি
স্কুলপড়ুয়া দুই শিক্ষার্থী গাছে বসে দুরন্তপনায় মেতে উঠেছে। দক্ষিণ মোহাম্মদপুর, দাউদকান্দি, কুমিল্লা, ১৬ফেব্রুয়ারি। সুরমা নদীর পানি এখন কম। স্রোতহীন সুরমা নদীতে নৌকায় ভেসে মাছ শিকারে বেরিয়েছেন মৎস্যজীবী। সুরমা নদী, লামাকাজি, সিলেট, ১৬ ফেব্রুয়ারিকাজীবাছা নদীতে মাছ ধরতে জাল ফেলেছে মৎস্যশিকারিরা। ফুলতলা মঠ, বটিয়াঘাটা, খুলনা, ১৬ ফেব্রুয়ারিসবুজ পাতায় জমেছে শিশিরবিন্দু। মানরা, মানিকগঞ্জ, ১৬ ফেব্রুয়ারিকলাবাগানের ফাঁকে ফাঁকে চাষ করা হয়েছে মরিচগাছ। সেই গাছ থেকে মরিচ তুলছেন কিষানি। খোর্দ্দ মুরাদপুর, মিঠাপুকুর, রংপুর। ১৬ ফেব্রুয়ারিনিজের খেত থেকে বরবটি সংগ্রহ করছেন পাহাড়ি এক তরুণ। দীঘলি বাঁক, রাঙামাটি, ১৬ ফেব্রুয়ারিবোনকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় ভাই ফাহিমকে হত্যা, ঝোপগাড়িতে গ্যারেজে আলিফ নামের একজনকে হত্যাসহ তিন দিনে তিনটি হত্যার ঘটনার প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোট বগুড়া ও বৃন্দাবনপাড়া এলাকাবাসীর উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সাতমাথা, বগুড়া, ১৬ ফেব্রুয়ারি
একদল মৎস্যশিকারি ইঞ্জিনচালিত ডিঙিনৌকাভর্তি জাল নিয়ে মাছ ধরতে যাচ্ছেন। কান্দেবছড়া, রাঙামাটি, ১৬ ফেব্রুয়ারিসকাল বেলা দল বেঁধে বিদ্যালয়ে যাচ্ছে পাহাড়ি শিশুরা। লেমুঝিড়িপাড়া, বান্দরবান, ১৬ ফেব্রুয়ারিধানখেতের ভেতর খাবারের খোঁজ করছে বকটি। চিনাশুকানিয়া, শ্রীপুর, গাজীপুর, ১৬ ফেব্রুয়ারিসড়কে ঘুরে ঘুরে কাপড় ও প্লাস্টিকের ফুল বিক্রি করছেন ভ্রাম্যমাণ বিক্রেতা। কান্দিরপাড়, কুমিল্লা, ১৬ ফেব্রুয়ারি হাওরের মেঠো পথে তপ্ত দুপুরে গরু নিয়ে ফিরছেন কৃষক। বড় হাওর, ইটনা, কিশোরগঞ্জ,১৬ ফেব্রুয়ারিআসন্ন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদ মিনারে চলছে ধোয়া–মোছা ও রঙের কাজ। কেন্দ্রীয় শহীদ মিনার, ঢাকা, ১৬ ফেব্রুয়ারিত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ বিজয়ে শুভেচ্ছা জানাতে গুলশানে দলের চেয়ারম্যানের কার্যালয়ের সামনে ফুল হাতে দাঁড়িয়ে আছেন সমর্থকেরা। গুলশান, ঢাকা, ১৬ ফেব্রুয়ারি