জমিতে গর্জন তিল আবাদ করেছেন কৃষক ও ইউপি সদস্য মদনমোহন দাস। ফলনও ভালো হয়েছে। খাকটেকা, জুড়ী, মৌলভীবাজার, ২১ জানুয়ারি বাড়ির উঠানে স্ত্রী গোলাপি বেগমকে সঙ্গে নিয়ে বাঁশের পলো তৈরি করছেন মাঈনউদ্দিন শেখ। প্রতিটি পলো আকারভেদে ৩০০ থেকে ৪০০ টাকায় বিক্রি করা হবে। বোকাইল, গেরদা, ফরিদপুর, ২২ জানুয়ারিশীতের সকালে শিশুদের খেলনা বিক্রি করতে শহরে এসেছেন এই ব্যক্তি। সিও বাজার, রংপুর, ২২ জানুয়ারিশীতের সকালে শিশিরভেজা বুনোফুল সৌন্দর্য ছড়াচ্ছে। ধানগড়া, রায়গঞ্জ, সিরাজগঞ্জ, ২২ জানুয়ারি
বিজ্ঞাপন
মাছশিকার শেষে বাঁশের ফালির ওপর বসে আছে মাছরাঙা পাখি। শান্তিনগর, বটিয়াঘাটা, খুলনা, ২২ জানুয়ারিঝড়ে উপড়ে যাওয়া গাছ থেকে নতুন কুঁড়ি গজিয়েছে। মানসিক হাসপাতাল, হিমাইতপুর, পাবনা, ২২ জানুয়ারি
বিজ্ঞাপন
বাঁশসহ অন্যান্য সরঞ্জাম নিয়ে নিজেদের বাগানে কাজ করতে যাচ্ছেন পাহাড়ি কিষানি। সারা আদাম, রাঙামাটি, ২১ জানুয়ারিরংপুরে দিনভর সূর্যের দেখা নেই। উষ্ণতা পেতে খড়কুটো জ্বালিয়ে আগুন পোহাচ্ছেন জ্যোৎস্না বালা। গোয়ালু, রংপুর, ২২ জানুয়ারিশীতের মধ্যে জড়সড় হয়ে বসে কাজের অপেক্ষায় এক শ্রমিক। শহীদ এ এইচ এম কামরুজ্জামান চত্বর, রাজশাহী, ২২ জানুয়ারিহাড়কাঁপানো শীতের সকালে কাদাপানিতে নেমে বোরো ধান রোপণ করছেন চাষিরা। বত্তরবিল, রংপুর, ২২ জানুয়ারিকুয়াশামাখা শীতের সকালে মোটরসাইকেলে করে গন্তব্যে যাচ্ছেন এক নারী ও এক পুরুষ। শিশুকে নেওয়া হয়েছে কোলে, যা ঝুঁকিপূর্ণ। আম্বরখানা, সিলেট, ২২ জানুয়ারিকিশোর আলো-ফ্রেশের আয়োজনে কুমিল্লা হাইস্কুলের ছাত্রীদের নিয়ে আগামীর অনন্যা অনুষ্ঠান আয়োজন করা হয়। এতে কিশোরীদের স্বাস্থ্যবিষয়ক পরামর্শ দেন একজন চিকিৎসক। কুমিল্লা, ২২ জানুয়ারিগত কয়েক দিন ধরে ঘন কুয়াশা পড়ছে সিলেটে। কুয়াশায় ঢাকা সড়কপথ দিয়ে যানবাহন চলছে। মালনীছড়া চা-বাগান, ২২ জানুয়ারিখামারে পোষা হাঁসকে খাবার দিচ্ছেন এক ব্যক্তি। ভাজনডাঙ্গা, আলিয়াবাদ, ফরিদপুর, ২২ জানুয়ারিপাড়া-মহল্লায় ঘুরে তৈজসপত্র বিক্রির জন্য বের হয়েছেন ব্যবসায়ীরা। শহীদ এ এইচ এম কামরুজ্জামান চত্বর, রাজশাহী, ২২ জানুয়ারি কুয়াশার কারণে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে সান্তাহারগামী ট্রেন। রেলওয়ে স্টেশন, বগুড়া, ২২ জানুয়ারিনানা জাতের বড়ই বিক্রি করেন এই ভ্রাম্যমাণ ব্যবসায়ী। আদালত এলাকা, কুমিল্লা, ২২ জানুয়ারিসব প্রক্রিয়া চূড়ান্ত করেও মালয়েশিয়ায় যেতে না পারা কর্মীদের দেশটিতে পাঠানোর দাবিতে রাজধানীর কারওয়ান বাজার মোড়ে সার্ক ফোয়ারা চত্বরের এক পাশ অবরোধ করে বিক্ষোভ করেন মালয়েশিয়াফেরত প্রবাসীরা। এ সময় তাঁরা কাফনের কাপড় মুড়িয়ে রাস্তায় শুয়ে পড়েন। ঢাকা, ২২ জানুয়ারিআমন ধান কাটা শেষে খড় আঁটি বেঁধে আলাদা রেখে দিয়েছিলেন কৃষক বারেক খলিফা। এখন প্রতি আঁটি খড় ৫০০ টাকায় বিক্রি করবেন। কৃষিজমি থেকে ভেলায় করে খড় নিয়ে যাচ্ছেন তিনি। আলুতলা খেয়াঘাট, বটিয়াঘাটা, খুলনা, ২২ জানুয়ারিঘন কুয়াশার কারণে সামনে বাতি (হেডলাইট) জ্বালিয়ে চলছে যানবাহন। রংপুর-দিনাজপুর মহাসড়ক, ধাপ, রংপুর, ২২ জানুয়ারি