ফুটেছে বুনো ফুল। কোটবাড়ী, কুমিল্লা, ২৫ মেবৃষ্টির মধ্যে ছাতা মাথায় ওএমএসের পণ্য কিনতে লাইনে দাঁড়িয়েছে মানুষ। লামাপাড়া, শিবগঞ্জ, সিলেট, ২৫ মেঈদে বাড়ি ফেরা। ঢাকা–টাঙ্গাইল মহাসড়ক, গাজীপুর, ২৫ মে দুর্বল নিষ্কাশনব্যবস্থার কারণে একপশলা বৃষ্টিতেই শহরের সড়কে থই থই পানি। সাতমাথা-ফুলতলা সড়ক, বগুড়া, ২৫ মে
বিজ্ঞাপন
নানা নকশা ও রঙের গামছা নিয়ে পথে পথে ঘুরে বিক্রি করছেন এক বিক্রেতা। স্টেশন সড়ক, খুলনা, ২৫ মেহামে আক্রান্ত শিশুকে নিয়ে হাসপাতালে ছুটে এসেছেন স্বজনেরা। শিশু হাসপাতাল, ঢাকা, ২৫ মে
বিজ্ঞাপন
আড়ত থেকে পেঁয়াজ কিনে বিক্রির জন্য ভ্যানে তুলে নিচ্ছেন বিক্রেতা। স্টেশন সড়ক, খুলনা, ২৫ মেঈদে বাড়ি ফেরার সময় সঙ্গে নিয়ে যাচ্ছেন প্রিয় পোষা প্রাণীটিও। গাবতলী, ঢাকা, ২৫ মেগরমে স্বস্তি পেতে পুকুরে নেমে সাঁতার কাটছে শিশুরা। গোদারপার, বান্দরবান, ২৫ মেট্রেন ধরতে রেলস্টেশনে ঘরমুখী মানুষের সারি। কমলাপুর, ঢাকা, ২৫ মেবিক্রির জন্য খেত থেকে বরবটি সংগ্রহ করছেন পাহাড়ি এক নারী। পাইক্ষ্যং (নোয়াপাড়া), বান্দরবান, ২৫ মে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলের বিভিন্ন কারখানা ছুটি হয়েছে। ঈদে বাড়ি যাওয়ার আগে টাকা তুলতে এটিএম বুথে ভিড় জমিয়েছেন অনেকে। নবীনগর, সাভার, ঢাকা, ২৫ মেকোরবানির পশু কাটার জন্য প্রয়োজন হবে নানা ছুরি, বঁটি। তাই কামারপাড়ায় ব্যস্ততা। হাটখোলা, বরিশাল, ২৫ মেবাস, মাইক্রোবাস ও প্রাইভেট কারের ত্রিমুখী সংঘর্ষ। এতে দুমড়েমুচড়ে গেছে মাইক্রোবাস ও প্রাইভেট কারটি। গোপালগঞ্জ, ২৫ মেরংপুরের বাজারে আসতে শুরু করেছে দিনাজপুরের বিখ্যাত লিচু। পাবলিক লাইব্রেরি মাঠের সামনে, রংপুর, ২৫ মেসড়কে যানজট নিরসনে অবৈধ পার্কিংয়ে রাখা গাড়ির ছবি তুলছেন ট্রাফিক পুলিশের এক সদস্য। গাবতলী, ঢাকা, ২৫ মেকোরবানি ঈদে বাড়ে মসলার চাহিদা। তাই মসলার দোকানে ক্রেতারা ভিড় করেছেন। বাজার রোড, বরিশাল, ২৫ মেসকাল থেকে বৃষ্টি নেই। এ সুযোগে ঘুড়ি ওড়ানোর জন্য ছুটছে দুই কিশোর। কদমতলা, পীরগাছা, রংপুর, ২৫ মে