একঝলক (৩০ ডিসেম্বর, ২০২৩)

চক, কয়লা ও ইটের টুকরা দিয়ে সড়কের পাশে কংক্রিটের ফুটপাতে ফুল ও লতাপাতার দৃষ্টিনন্দন নকশা আঁকছেন এই ভবঘুরে শিল্পী। চাষাঢ়া, নারায়ণগঞ্জ, ৩০ ডিসেম্বর
ছবি: দিনার মাহমুদ
মহিষের গাড়িতে করে কৃষি সরঞ্জামাদি নেওয়া হচ্ছে। গঙ্গাচড়া, রংপুর, ৩০ ডিসেম্বর
শর্ষেখেতের পাশ দিয়ে শিশুদের নিয়ে হেঁটে যাচ্ছেন এক ব্যক্তি। কোম্পানীগঞ্জ, সিলেট, ৩০ ডিসেম্বর
সকালে শিশিরে সিক্ত সদ্য ফোটা গোলাপ ফুল। নূরনগর, খুলনা, ৩০ ডিসেম্বর
মরিচখেতে পানি দিচ্ছেন এক চাষি। মিরসরাই, চট্টগ্রাম ৩০ ডিসেম্বর
বাড়ির সামনে ধান সেদ্ধ করার কাজে ব্যস্ত এক নারী। রংপুর, ৩০ ডিসেম্বর
খেতের মাঝখানে খলায় ধান ঝাড়ছেন তিন কিষানি। বোরোর পাশাপাশি বিভিন্ন হাওরে আমন ধানের চাষ করা হয়। কোম্পানীগঞ্জ, সিলেট, ৩০ ডিসেম্বর
কুয়াশার মধ্যে চলছে যানবাহন। সাতকানিয়া, চট্টগ্রাম, ৩০ ডিসেম্বর
ছেলে ও নাতিকে নিয়ে খেতের পালংশাক তুলছেন কৃষক জাফর আহমদ। তোলা শেষে শাক নিয়ে যাবেন পাশের বাজারে। সোনাগাজী, ফেনী, ৩০ ডিসেম্বর
পথের ধারে ফুটেছে ফুল। মধু খাওয়ার জন্য সেই ফুলে বসেছে প্রজাপতি। দক্ষিণ সুরমা, সিলেট, ৩০ ডিসেম্বর
নালা, ঝিরি, গর্ত ও ডোবায় জমে থাকা পানিতে মাছ ধরছেন নারী-পুরুষ ও শিশুরা। কাপ্তাই হ্রদ এলাকা, রাঙামাটি, ৩০ ডিসেম্বর
কাদাপানিতে শিকার করা মাছ ঠোঁটে একটি বক। শ্রীপুর, গাজীপুর, ৩০ ডিসেম্বর