একঝলক (৫ আগস্ট ২০২৬)

জুলাই গণ–অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে রাঙামাটি কেন্দ্রীয় জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন ওই আসনের সংসদ সদস্য দীপেন দেওয়ান, জেলা প্রশাসক নাজমা আশরাফী ও পুলিশ সুপার মোহাম্মদ আবদুর রকিবসহ প্রশাসনের কর্মকর্তারা। জুলাই স্মৃতিস্তম্ভ, রাঙামাটি, ৫ আগস্ট
ছবি: প্রথম আলো
সকালের আলোয় মাঠের পাশের গাছের ডালে বসে আছে একটি ফিঙে। মাওনা, শ্রীপুর, গাজীপুর, ৫ আগস্ট
বৃষ্টিভেজা অলকানন্দা ফুলের মোহনীয় রূপ। শান্তিবাগ ওয়াকওয়ে, মৌলভীবাজার, ৫ আগস্ট
আমন মৌসুমে ধানের চারা তুলছেন কয়েকজন কৃষক। ঠাকুরছড়া, খাগড়াছড়ি, ৫ আগস্ট
এক দিন বাড়তি ছুটি নিয়ে টানা চার দিনের ছুটি মিলিয়ে বাড়ি যাচ্ছেন অনেকে। এতে চাপ বেড়েছে সড়কে। ঢাকা–টাঙ্গাইল মহাসড়ক, চন্দ্রা, গাজীপুর, ৫ আগস্ট
ঝুঁকি নিয়ে বাঁশের সাঁকো পার হচ্ছে কয়েকজন খুদে শিক্ষার্থী। সাইয়াউক, নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া, ৫ আগস্ট
জুমের তাজা ফল ও সবজি বিক্রি করতে রাঙামাটি শহরের সাপ্তাহিক হাটে এসেছেন পাহাড়ি নারী–পুরুষেরা। কে কে রায় সড়ক মোড়, রাঙামাটি, ৫ আগস্ট
বৃষ্টির ফোঁটায় সজীব হয়ে ফুটে আছে নয়নতারা ফুল। টেকনিক্যাল পাড়া, রাঙামাটি, ৫ আগস্ট
আগের দিনের সংঘর্ষের পর আজ বুধবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ফটক, ঢাকা, ৫ আগস্ট
বৃষ্টি থেমেছে। এই ফাঁকে ফুটবল নিয়ে মাঠের পথে কয়েকজন কিশোর। বেতুয়া, রায়গঞ্জ, সিরাজগঞ্জ, ৫ আগস্ট