শিমুল ফুলের মধু খেতে বসেছে পাখিটি। ফুলতলা, বটিয়াঘাটা, খুলনা, ৮ ফেব্রুয়ারিবিক্রির জন্য ভাসমান হাটে আনারস এনেছেন বাগানিরা। বনরূপা, রাঙামাটি, ৮ ফেব্রুয়ারি
বিজ্ঞাপন
মৌসুম শুরুর আগেই হাটে আনা হয়েছে তরমুজ। বনরূপা, রাঙামাটি, ৮ ফেব্রুয়ারি
বিজ্ঞাপন
ছুটির দিনে বইমেলায় পাঠক ও বইপ্রেমীদের উপচে পড়া ভিড় দেখা গেছে। বইমেলা প্রাঙ্গণ, স্বাধীনতা চত্বর, পাবনা, ৭ ফেব্রুয়ারিধান রোপণের ফাঁকে খেতের পাশেই খাবার নিয়ে বসেছেন কৃষকেরা। ফুলতলা, বটিয়াঘাটা, খুলনা, ৮ ফেব্রুয়ারিডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো জাতীয় গণিত উৎসবের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের মঞ্চে চলছে জাদু প্রদর্শনী। সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুল, আসাদগেট, ঢাকা, ৮ ফেব্রুয়ারিডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো জাতীয় গণিত উৎসবের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের মঞ্চে গাইছেন শিল্পীরা। সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুল, আসাদগেট, ঢাকা, ৮ ফেব্রুয়ারিবাড়ির উঠানে বসে বাঁশ ও বেত দিয়ে বিভিন্ন পণ্য বানাচ্ছেন নারীরা। গৌরনদী, বরিশাল, ৮ ফেব্রুয়ারিপরিবারের সদস্যরা মিলে বাঁশ ও বেত দিয়ে বিভিন্ন পণ্য বানাতে বসেছেন। গৌরনদী, বরিশাল, ৮ ফেব্রুয়ারিহাটে ইরি ধানের চারা বিক্রির জন্য সাজিয়ে রাখা হচ্ছে। গৌরনদী, বরিশাল, ৮ ফেব্রুয়ারি। ছবি: সাইয়ান শিমুল ফুলের মধু খেতে বসেছে পাখিটি। ফুলতলা, বটিয়াঘাটা, খুলনা, ৮ ফেব্রুয়ারিহাওয়াই মিঠাই বিক্রির জন্য সকাল সকাল শহরের উদ্দেশে রওনা দিয়েছেন বিক্রেতারা। সারা দিন বিভিন্ন এলাকায় ঘুরে এসব হাওয়াই মিঠাই বিক্রি করবেন তাঁরা। সুজানগর সড়ক, পাবনা, ৮ ফেব্রুয়ারিখেত থেকে লাউ তুলে এনে রাস্তার পাশে সাজিয়ে রাখা হচ্ছে। ট্রাকে করে অন্যান্য সবজির সঙ্গে এসব লাউ চলে যাবে ঢাকার সবজির আড়তে। জমি থেকে এসব লাউ পাইকারিতে প্রতিটি বিক্রি হচ্ছে ২০ থেকে ২৫ টাকায়। চাকলা, ঢাকা-পাবনা মহাসড়ক, পাবনা, ৮ ফেব্রুয়ারিগরুর পিঠে লাঙল লাগিয়ে জমিতে হাল চাষ করছেন একজন কৃষক। ক্যমলং, বান্দরবান, ৮ ফেব্রুয়ারি শীতকালে ঝরে গেছে গাছের পাতা। আসছে বসন্ত। তখন এসব গাছ আবার ভরে উঠবে কচি সবুজ পাতায়। কালীদহ, পাবনা, ৮ ফেব্রুয়ারিবর্ষা মৌসুমে হাওর অঞ্চলে নৌকার প্রয়োজনীয়তা অপরিসীম। অন্য সময়ে পড়ে থাকে এই নৌকাগুলো। সে সময় অনেকেই নৌকাগুলো মেরামতে ব্যস্ত সময় পার করেন। হাকালুকি হাওর, কুলাউড়া, মৌলভীবাজার, ৮ ফেব্রুয়ারিমুরগির খাঁচা ভ্যানে করে বাজারে নিয়ে যাচ্ছেন এক ব্যবসায়ী। পাইকারি দরে খাঁচাগুলো বিক্রি করবেন তিনি। বরুড়া, কুমিল্লা, ৮ ফেব্রুয়ারিমাটির পাত্র তৈরি করে রোদে শুকাতে দিচ্ছেন পাল সম্প্রদায়ের একজন গৃহিণী। পালপাড়া, রংপুর, ৮ ফেব্রুয়ারিপদ্মার চর থেকে গৃহপালিত পশুর খাবারের জন্য ঘাস সংগ্রহ করেছেন মা–মেয়ে। নৌকায় করে সেগুলো নিয়ে বাড়ি ফিরছেন তাঁরা। বালিয়াডাঙ্গী, ডিক্রির চর, ফরিদপুর, ৮ ফেব্রুয়ারিপয়োনিষ্কাশনের লাইন সংস্কারের কাজের জন্য সড়কে চলছে খোঁড়াখুঁড়ি। এতে ভোগান্তিতে পড়েছেন চলাচলকারীরা। মৌচাক, ঢাকা, ৮ ফেব্রুয়ারিঅমর একুশে বইমেলায় এসে পছন্দের বই দেখছেন বইপ্রেমীরা। সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকা, ৮ ফেব্রুয়ারি