সমগীত সংস্কৃতি প্রাঙ্গণ আয়োজিত ‘মেঘ বাদলের গান’ অনুষ্ঠানে সমবেত সংগীত পরিবেশনা। আলী আহাম্মদ চুনকানগর পাঠাগার ও মিলনায়তন প্রাঙ্গণ, নারায়ণগঞ্জ, ১৮ আগস্টসাপ্তাহিক ছুটির দিনের রোদঝলমলে বিকেলে খেলায় মেতেছে শিশু–কিশোররা। শেখ রাসেলনগর পার্ক, দেওভোগ, নারায়ণগঞ্জ, ১৮ আগস্ট
বিজ্ঞাপন
ঘোড়া দিয়ে কৃষিকাজ করছেন কৃষক। বগুড়াতলা গ্রামের বিল, অভয়নগর, যশোর, ১৮ আগস্ট
বিজ্ঞাপন
রাঙামাটি-বান্দরবান সড়কের চন্দ্রঘোনা ফেরিঘাট জোয়ারের পানিতে ডুবে গেছে। ভোগান্তিতে যাত্রীরা। রাঙামাটি, ১৮ আগস্টপথের ধারে বিক্রি হচ্ছে বাহারি কাপড়ের ফুল। চাঁদনীবাজার এলাকা, বগুড়া, ১৮ আগস্টবাঁশ দিয়ে তৈরি মাছ ধরার চাঁই, পলো ও বেতের ঝুড়ি বাজারে নিয়ে যাচ্ছেন এক বিক্রেতা। আমিরাবাদ বার আউলিয়া এলাকা, লোহাগাড়া, চট্টগ্রাম, ১৮ আগস্টচাঁদপুর শহরের বড় স্টেশন মাছঘাট ইলিশে সরগরম হয়ে উঠেছে। সাগর থেকে বড় আকারের ১০টি ফিশিং ট্রলারে নৌপথে আসা ইলিশ নামানো হচ্ছে। চাঁদপুর, ১৮ আগস্টরোদের মধ্যে ঝাঁপি মাথায় দিয়ে লালশাকের জমিতে নিড়ানি দিচ্ছেন কৃষক ওসমান গণি। জানকী ধাপেরহাট এলাকা, সদর উপজেলা, রংপুর, ১৮ আগস্টএক চাকার গাড়ি নিয়ে খেলায় মেতেছে দুই শিশু। শুলুয়া, ডুমুরিয়া, খুলনা, ১৮ আগস্টজলাশয়ে মাছ ধরছেন দুজন। ছবিটি রংপুর সদর উপজেলার ফতেপুর এলাকা থেকে তোলা। ১৮ আগস্ট