মাছ তুলে এনেছে সাদাবুক মাছরাঙা পাখিটি। এখন আয়েশ করে খাওয়ার পালা। এডওয়ার্ড কলেজ ক্যাম্পাস, পাবনা, ১ ফেব্রুয়ারিহালচাষ করতে বেরিয়েছেন এক চাষি। হারাটি এলাকা, রংপুর, ১ ফেব্রুয়ারি
বিজ্ঞাপন
বাঁধাকপি তুলছেন চাষি শাহজাহান মিয়া। ময়নাকুঠি এলাকা, রংপুর, ১ ফেব্রুয়ারি
বিজ্ঞাপন
মৌলভীবাজার সরকারি কলেজ প্রাঙ্গণে শিখো-প্রথম আলো জিপিএ-৫ সংবর্ধনায় অংশ নেওয়া কৃতী শিক্ষার্থীর উচ্ছ্বাস। ১ ফেব্রুয়ারিঠাকুরগাঁও-৩ আসনের পীরগঞ্জ উপজেলার দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মোট ভোটার ২ হাজার ৩৫২। বেলা সাড়ে ১১টায় কেন্দ্রে ভিড় বাড়তে শুরু করে। পীরগঞ্জ, ঠাকুরগাঁও, ১ ফেব্রুয়ারিবগুড়া-৬ (সদর) আসনে উপনির্বাচনে গোপন কক্ষে দুজন। টেংরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, বগুড়া সদর, ১ ফেব্রুয়ারিব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ) আসনের উপনির্বাচন শুরু। কুট্টাপাড়া পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, সরাইল, ১ ফেব্রুয়ারিশীতের সবজি মুলা। মুলায় ফুল থেকে মধু সংগ্রহে ব্যস্ত মৌমাছি। কুমিল্লা, ১ ফেব্রুয়ারিছোট বোনকে সাইকেলে বসানো ঝুড়িতে নিয়ে ঘুরছে কিশোরী সাদিয়া খাতুন। রংপুর, ১ ফেব্রুয়ারিঅল্প পানিতে নেমে হাতজাল দিয়ে খাওয়ার জন্য পুঁটি মাছ ধরছেন মো. করিম মিয়া। কাশিপুর, নারায়ণগঞ্জ, ১ ফেব্রুয়ারিতিন ফসলি জমির মাটি কেটে নিয়ে যাওয়া হচ্ছে ইটভাটায়। জিগারতলা মাঠ, তারাগঞ্জ, রংপুর, ১ ফেব্রুয়ারিকাজের অবসরে ইটভাটার শ্রমিক পাখি আক্তার ১০ মাসের ছেলে মো. রহমানকে গোসল করাচ্ছেন। নরসিংপুর, নারায়ণগঞ্জ, ১ ফেব্রুয়ারিপ্লাস্টিকের মালামাল বিক্রি করতে বগুড়া থেকে রাজশাহী এসেছেন এক ব্যবসায়ী। রাজশাহী, ১ ফেব্রুয়ারিভোটারের অপেক্ষায় অলস সময় কাটাচ্ছেন প্রিসাইডিং কর্মকর্তা ও পোলিং কর্মকর্তা। আড়াইসিধা কে ভি উচ্চবিদ্যালয় ভোটকেন্দ্র, আশুগঞ্জ উপজেলা, ব্রাহ্মণবাড়িয়া, ১ ফেব্রুয়ারিরাশিয়া থেকে আমদানি করা গমের বস্তা শ্রমিকেরা গুদামে নিয়ে যাচ্ছেন। এক টন গম গুদামে নিতে শ্রমিকেরা ৩৫০ টাকা মজুরি পেয়ে থাকেন। তোলারাম মোড় এলাকা, নারায়ণগঞ্জ, ১ ফেব্রুয়ারিচাদর বোনার জন্য চরকায় সুতা কাটছেন সবিতা চাকমা। দীঘিনালা, খাগড়াছড়ি, ৩১ ডিসেম্বরপাতাঝরা শিমুলগাছে ঝুলে আছে বাদুড়ের ঝাঁক। দীঘিনালা, খাগড়াছড়ি, ৩১ ডিসেম্বরচাঁদপুরের বিভিন্ন কলেজে ২০২২-২৩ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নিয়েছেন কলেজ কর্তৃপক্ষ ও শিক্ষার্থীরা। চাঁদপুর সরকারি মহিলা কলেজ, চাঁদপুর, ১ ফেব্রুয়ারিইভিএম মেশিনে আঙুলের ছাপ মেলাতে ভোটাররা সমস্যায় পড়ছেন। তিন দফা হাত ধুয়ে হাতের ছাপ মেলে রানীশংকৈল উপজেলার গোগর ঝাগবাড়ি গ্রামের সিরাজুল ইসলামের। গোগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, ঠাকুরগাঁও, ১ ফেব্রুয়ারিজ্বালানি হিসেবে ব্যবহারের জন্য ঝরা পাতা সংগ্রহ করে বস্তায় ভরছে এক শিশু। কোটবাড়ি শালবন, কুমিল্লা, ১ ফেব্রুয়ারিকোভিড-১৯ ৪র্থ ডোজের টিকা কার্যক্রমের আওতায় টিকা নিচ্ছেন এক ব্যক্তি। রাঙামাটি জেনারেল হাসপাতাল, রাঙামাটি, ১ ফেব্রুয়ারি