শরতের সকালে পথের ধারে ফুটে আছে একটি হলুদ ফুল। মুলিবাড়ি, সিরাজগঞ্জ, ১৩ সেপ্টেম্বরডালের মাথায় ফুটেছে বাগানবিলাস বা কাগজের ফুল। শান্তিবাগ ওয়াকওয়ে, মৌলভীবাজার, ১৩ সেপ্টেম্বরফুটে আছে ক্রিনাম লিলি বা ‘মিল্ক অ্যান্ড ওয়াইন লিলি’। পুলিশ সুপার কার্যালয়, বগুড়া, ১৩ সেপ্টেম্বরগাছের ডালে বসে আছে ভুবনচিল। কর্ণপুর, শ্রীপুর, গাজীপুর, ১৩ সেপ্টেম্বর
বিজ্ঞাপন
নির্মাণের ২০ বছর পরও চালু হয়নি ট্রমা সেন্টারের চিকিৎসাসেবা। যন্ত্রপাতি পড়ে আছে একটি কক্ষে। শহীদনগর, দাউদকান্দি, কুমিল্লা, ১৩ সেপ্টেম্বর প্রচণ্ড রোদে মাথায় মাথাল দিয়ে রিকশা চালাচ্ছেন এক চালক। বন্দরবাজার, সিলেট, ১৩ সেপ্টেম্বর
বিজ্ঞাপন
বৃষ্টির পানিতে ভিজে গেছে শালিক পাখি। লাইন বিল পাবলা, ডুমুরিয়া, খুলনা, ১৩ সেপ্টেম্বরপানিনিষ্কাশনের ব্যবস্থা না থাকায় বৃষ্টির পানি জমে ভাঙাচোরা সড়কে ভোগান্তি নিয়ে চলছে যানবাহন। কালাইউড়া, সিলেট, ১৩ সেপ্টেম্বর
নৌকায় বসে বড়শি দিয়ে মাছ ধরছেন শৌখিন মৎস্যশিকারিরা। তাঁতীকালিয়ানী, মানিকগঞ্জ, ১৩ সেপ্টেম্বরদশমাইল কলার হাটে চলছে বেচাকেনা। দরদাম করে পাইকারের কেনা কলা ট্রাকে যাচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলে। কাহারোল, দিনাজপুর, ১৩ সেপ্টেম্বরবীজতলা থেকে ধান খুঁজে খাচ্ছে তিনটি ঘুঘু। তৈমিদুং, রাঙামাটি, ১৩ সেপ্টেম্বরপাতাহীন গাছে বিশ্রাম নিচ্ছে পানকৌড়ি। বিলের পানিতে সাঁতার কাটছে একজোড়া হাঁস। চতরা বিল, লক্ষ্মীপুর, আটঘরিয়া, পাবনা, ১৩ সেপ্টেম্বরকাপ্তাই হ্রদের পাড়ে মাচাংয়ে দাঁড়িয়ে ছবি তুলছেন কয়েকজন পাহাড়ি তরুণ। বাকছড়িমুখ, রাঙামাটি, ১৩ সেপ্টেম্বরমাছ ধরতে ছিপ নিয়ে চতরা বিলে যাচ্ছেন দুই বন্ধু। চতরা বিল, লক্ষ্মীপুর, আটঘরিয়া, পাবনা, ১৩ সেপ্টেম্বরবৃষ্টিতে পিচ্ছিল পথে সাইকেল থেকে নেমে ঘেরের কাজে যাচ্ছেন এক ব্যক্তি। লাইন বিল পাবলা, ডুমুরিয়া, খুলনা, ১৩ সেপ্টেম্বর