ধানখেতে আগাছা পরিষ্কার করছেন এক কৃষক। ফুরফুরা শরীফ মসজিদ এলাকা, পাকশী, ঈশ্বরদী, পাবনা, ৬ অক্টোবরসড়কের পাশে বিক্রির আশায় করলার পসরা সাজিয়ে বসেছেন এই বিক্রেতা। প্রতি কেজি করলা ৪০ টাকায় বিক্রি করছেন তিনি। ইপিজেড দ্বিতীয় ফটক, কুমিল্লা, ৬ অক্টোবর
বিজ্ঞাপন
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে রিকশার পেছনে ঝুলিয়ে মুরগি নিয়ে গন্তব্যে নিয়ে যাচ্ছেন এক ব্যবসায়ী। শংকরপুর, কুমিল্লা, ৬ অক্টোবর
বিজ্ঞাপন
ভারী বৃষ্টিতে চারপাশ তলিয়ে গেছে। খেত থেকে বৃষ্টির পানি পাইপ দিয়ে বের করা হচ্ছে। সেই পাইপের মাথায় জাল পেতে ছোট মাছ শিকার করছেন এই ব্যক্তি। ইবাদালী মিস্ত্রিপাড়া, গোয়ালন্দ, রাজবাড়ী, ৬ অক্টোবরনারকেলগাছে বসেছে কানাকুয়া পাখি। মুজগুন্নী, খুলনা, ৬ অক্টোবরসড়কের পাশে বসে বাঁশের কাঠি দিয়ে হাতপাখার ফ্রেম তৈরিতে ব্যস্ত বাক্প্রতিবন্ধী এই ব্যক্তি। মুন্সিপাড়ায় বিরামপুর-কাটলা, দিনাজপুর, ৬ অক্টোবর বৃষ্টি থেকে রক্ষা পেতে মাথায় পলিথিন দিয়ে গন্তব্য যাচ্ছেন যাত্রীরা। টিএসসি, ঢাকা বিশ্ববিদ্যালয়, ৬ অক্টোবরটানা বৃষ্টিতে কারওয়ান বাজারের সড়কে জমেছে পানি। সেই পানিতে ভেসে আসা সবজি তুলছে এক শিশু। কারওয়ান বাজার, ঢাকা, ৬ অক্টোবরফিশারিঘাটে মাছ ওঠানো-নামানোর কাজে ব্যবহৃত হয় এসব টুকরি। ভিজে যাওয়া টুকরিগুলো শুকানোর জন্য উপুড় করে রাখা হয়েছে। নতুন ফিশারিঘাট, চট্টগ্রাম, ৬ অক্টোবরকারখানা থেকে ফোম বিক্রি করার জন্য ভ্যানে করে দোকানে নিয়ে যাওয়া হচ্ছে। বিআরটিসি, চট্টগ্রাম, ৬ অক্টোবরটানা বৃষ্টিতে ঘরের ভেতর ও উঠানে হাঁটুসমান পানি। সেই পানিতে জাল ফেলে মাছ ধরছেন দুই গৃহবধূ। দুর্লভপুর, শ্রীপুর, গাজীপুর, ৬ অক্টোবরআড়তে সুপারি বাছাই করার কাজ চলছে। প্রতি কুড়ি (এক কুড়িতে ২১০টি) সুপারি ৩০০ থেকে ৩৫০ টাকায় কেনা হয়। রাজারহাট, পিরোজপুর, ৬ অক্টোবরকাদাপানিতে ফুটবল খেলার মেতেছে শিশু-কিশোরেরা। শেখেরকোলা গ্রাম, বগুড়া, ৬ অক্টোবরবৃষ্টিতে ছাতা মাথায় নৌকায় করে সুরমা নদী পারাপার হচ্ছেন মানুষ। কিনব্রিজ. সিলেট, ৬ অক্টোবরনারায়ণগঞ্জে চলছে পাট ও পাটজাত পণ্যের মেলা। বস্ত্র ও পাট মন্ত্রণালয় আয়োজিত বহুমুখী এ মেলা জেলা প্রশাসনের সহযোগিতায় হচ্ছে। এতে পাটের তৈরি দৃষ্টিনন্দন বিভিন্ন রকম পণ্যের পসরা সাজিয়ে বসেছেন এক বিক্রেতা। চাষাঢ়ায় জিয়া হল প্রাঙ্গণে, নারায়ণগঞ্জ, ৬ অক্টোবরছুটির দিনের সকাল নেই স্কুলে যাওয়ার তাড়া। তাই ঝিরিঝিরি বৃষ্টি উপেক্ষা করে ছোট ভাই রাতুলকে সাইকেল চালানো শেখাচ্ছে। জিমখানা, নারায়ণগঞ্জ, ৬ অক্টোবরবৃষ্টির জমা পানিতে মাছ ধরছেন স্থানীয় লোকজন। কলেজপাড়া, রাজশাহী, ৬ অক্টোবর